রামপাল সংবাদদাতা :
বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় শশাঙ্ক শেখর মন্ডল (৩৩) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার ফয়লাহাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক শশাঙ্ককে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত শশাঙ্ক শেখর মন্ডল রামপাল উপজেলার ধলদাহ গ্রামের বাসিন্দা।
রামপাল থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জনৈকা তরুণীর করা মামলায় তাকে গ্রেফতার করে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শশাঙ্ক দীর্ঘদিন ধরে কনটেন্ট তৈরির আড়ালে নারীদের ব্লাকমেইল করে শ্লীলতাহানি করতো বলে একাধিক অভিযোগ রয়েছে।
