Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
  • মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মীর বেতন নিয়ে অনিয়মের অভিযোগ
  • রামপালে দুর্গম এলাকায় রাস্তা ও কালভার্ট নির্মাণে যৌথ পরিদর্শন
  • নড়াইলে ২ নেতা হত্যার জের, বেন্দারচরে কাটেনি আতঙ্ক
  • বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
  • বেশি দামে গ্যাস বিক্রি : মাগুরায় ব্যবসায়ীকে জরিমানা
  • অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেশি দামে গ্যাস বিক্রি : মাগুরায় ব্যবসায়ীকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreNovember 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা :
মাগুরার ইছাখাদা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা ও বিক্রির ভাউচার যথাযথভাবে না দেয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইছাখাদা বাজারের মেসার্স আকবর এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানে অনিয়মের সত্যতা পাওয়া যায়। সেখানে সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকার গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ টাকা পর্যন্ত পাইকারি দামে বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলী আকবরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে গ্যাস, সার, কীটনাশক, বীজ, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫

    November 23, 2026

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ

    November 23, 2026

    মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মীর বেতন নিয়ে অনিয়মের অভিযোগ

    November 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.