Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ
  • মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মীর বেতন নিয়ে অনিয়মের অভিযোগ
  • রামপালে দুর্গম এলাকায় রাস্তা ও কালভার্ট নির্মাণে যৌথ পরিদর্শন
  • নড়াইলে ২ নেতা হত্যার জের, বেন্দারচরে কাটেনি আতঙ্ক
  • বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
  • বেশি দামে গ্যাস বিক্রি : মাগুরায় ব্যবসায়ীকে জরিমানা
  • অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

banglarbhoreBy banglarbhoreNovember 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা :
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করেন। পরবর্তীতে মিছিলটি চারতলা জিরো পয়েন্ট এলাকায় এসে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার জামাল উদ্দীন। সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়া এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তি ও পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানোর চেষ্টা করলে সাধারণ মানুষ তা কঠোরভাবে প্রতিহত করবে। যেকোনো মূল্যে এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এইচএসসিতে পুননিরীক্ষণে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৫১৫

    November 23, 2026

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক বিএনপি নেতার প্রতিবাদ

    November 23, 2026

    মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মীর বেতন নিয়ে অনিয়মের অভিযোগ

    November 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.