Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
  • যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন
  • জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী
  • প্রেমের টানে মালয়েশিয়া  তরুণী যশোরে এসে বিয়ে
  • প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNovember 29, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
ক্ষতিগ্রস্ত মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার দুপুরে যশোর টাউন হল ময়দানে দুই দিনব্যাপি জেলা পর্যায়ের উদ্যোক্তা সম্মেলন ও মেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষতিগ্রস্ত মানুষের অর্থনৈতিক পুনর্বাসন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা জরুরি। তাদের উদ্যোগ এগিয়ে নিতে বাজার সম্প্রসারণ, আর্থিক সেবা, ব্যবসায়িক জ্ঞান ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকার সহায়তা দিতে প্রস্তুত।

উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের আওতায় মানবাধিকার সংস্থা রাইটস যশোর এ সম্মেলন ও মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর, যশোর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), যশোর এবং যশোর চেম্বার অব কমার্স। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে আয়োজিত এ মেলায় ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছেন।

আয়োজকদের মতে, মানব পাচারের শিকার ব্যক্তিদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে তাঁদের ধারাবাহিক সহায়তা, বাজারে প্রবেশাধিকার, আর্থিক সেবা, ব্যবসায়িক দক্ষতা এবং বিভিন্ন ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ প্রয়োজন।

আশ্বাস প্রকল্পের আওতায় যুক্ত উদ্যোক্তারা হস্তশিল্প, দর্জি ও পোশাকশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক পণ্য এবং গবাদিপশু পালনের মতো বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে তাদের অনেকের ব্যবসা এখনো স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ।

এ কারণে বড় ক্রেতা ও প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন এবং সরকারি-বেসরকারি আর্থিক সেবার সঙ্গে সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

রাইটস যশোরের সভাপতি চিকিৎসক ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।
স্বাগত বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি দীপ্তা রক্ষিত। শুভেচ্ছা বক্তব্য দেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন উদ্যোক্তা ও মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তি তাঁদের অভিজ্ঞতা ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেন।

আয়োজকরা জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যবসায়ী সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সেবাদানকারী সংস্থার সঙ্গে তাঁদের যোগাযোগ তৈরি করা।

রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে উদ্যোক্তা, মেন্টর, সরকারি সেবাদানকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাতের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং স্থানীয় ক্রেতাদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী

    November 29, 2026

    নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা

    November 29, 2026

    যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

    November 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.