বাংলার ভোর প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। এ সময় অসুস্থ জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের সহ–সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ দিনু আহম্মেদ, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রবীণ সাংবাদিক অ্যাড. বোরহান উদ্দীন জাকির, সাংবাদিক নেতা বেনজিন খান, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহ–সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক এম আর মিলনসহ যশোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই রোববার প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি হন।
এরপর সোমবার তার এনজিওগ্রাম করা হলে হার্টের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা দ্রুত ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উপদেষ্টা, প্রাক্তন সিইও ও খ্যাতিমান কার্ডিয়াক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রশিদের তত্ত্বাবধানে জাহিদ হাসান টুকুনের চিকিৎসা চলছে। চিকৎসকরা আগামীকাল বৃহস্পতিবার তার হার্টে বাইপাস সার্জারির করবেন বলে জানিয়েছেন।
অস্ত্রোপচারের পূর্ব পর্যন্ত তিনি সিসিইউতেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার অসুস্থতার খবরে সাংবাদিক সমাজসহ শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সবাই তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

