Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৮, ২০২৩

কেশবপুরে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী আজিজুলের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৮, ২০২৩
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজুল ইসলাম সোমবার বিকেলে প্রতিক পেয়ে প্রচারণা শুরুর আগেই কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
প্রেসক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময়কালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ঈগল প্রতিকে ভোট প্রদানের আহবান জানিয়ে তিনি বলেন, তিনি নির্বাচিত হতে পারলে কেশবপুরের পূর্বাঞ্চলের ২৭ বিলের জলাবদ্ধতা নিরশনে কাজ করবেন। বিগত সময়ে মুখ থুবড়ে পড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জনগনকে সাথে নিয়ে কাজ করবেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে অর্থ বাণিজ্য বন্ধ করে প্রকৃত মেধাবীদের জায়গা করে দেবেন।
উন্নত কেশবপুরের স্বপ্ন বাস্তবায়ন কর্ম-পরিকল্পনার বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের তিনি বলেন, এলাকা ভিত্তিক উন্নয়নে আমার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক শিক্ষার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কারিগরি শিক্ষার প্রসার, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের সমন্বিত উন্নয়ন, নারী উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধ, সকল ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার-উন্নয়ন ও আধুনিকায়ন, যুব সমাজের উন্নয়ন, তথ্য প্রযুক্তি সেবা সম্প্রসারণও সহজীকরণ, বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, ক্ষুদ্র-কুটির শিল্পের আধুনিকায়নসহ, সাহিত্য- সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবো। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে সাথে নিয়ে এলাকা ভিত্তিক সমস্যার সমাধান ও এলাকা ভিত্তিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবো।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রীকান্ত দাস, প্রান্ত সাহা, তুষার, রকি হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.