Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সাংবাদিকের বাড়িতে হামলা

banglarbhoreBy banglarbhore8 January, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সাংবাদিক রেজাউল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টার দিকে সদর উপজেলার শাল্যে গ্রামে দৈনিক গ্রামের কাগজের জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এসএম রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা এ সময় তার বাসভবন ও অফিস ভাংচুরসহ জানালার থাই গ্লাসসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাংচুর করে। এ ঘটনায় সদর থানার একটি অভিযোগ দেয়া হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাংবাদিক এসএম রেজাউল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বপরিবারে সাতক্ষীরা সদর-২ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবির পক্ষে কাজ করেন।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংবাদিক রেজাউল ইসলামের ছেলে ফজলে রাব্বি শাওন জানান, তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, তার মা তহমিনা ইসলাম জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদিকা এবং তার পিতা সাবেক ইউপি সদস্য ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আব্দুল মাজেদ হত্যা মামলার আসামি সিরাজুল ইসলাম ও ফারুক হোসেনসহ ৫-৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী রামদা, হাতুড়িসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায় এবং তাকে ও তার পিতাকে খুঁজতে থাকে। তাদেরকে বাড়িতে না পেয়ে তারা তার পিতার অফিস ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে চলে যাওয়ার সময় খুন জখমসহ বিভিন্ন হুমকি-ধামকি দেয়। পুলিশকে ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে একটি রামদা উদ্ধার করে। তিনি আরো জানান, পারিবারিকভাবে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার পরও উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসী সিরাজুল ও ফারুকসহ কয়েকজন তাদের নানাভাবে হয়রানি করার চক্রান্ত করে আসছে। তিনি এসময় হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার এসআই হাসান জানান, জানালার থাই গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে রেজাউল ইসলামের প্রতি সমবেদনা এবং নিন্দা জানানো হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.