Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পরিচ্ছন্নতাকর্মীদের বিদায়ে নগদ টাকা দিলেন পৌর মেয়র

banglarbhoreBy banglarbhoreJanuary 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ প্রতিনিধি
চায়না দাস একজন পরিচ্ছন্নতাকর্মী। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে শহর পরিস্কার করার কাজে নেমে পড়েন। শীত বর্ষা উপেক্ষা করে বছরের প্রতিটি দিনই তাকে এ কাজ করতে হয়। এ কাজ করে পাওয়া সামান্য উপার্জন দিয়েই চলে পরিবারের দিন। যাদের অক্লান্ত পরিশ্রমে শহর পরিষ্কার থাকে তাদের খোঁজ রাখে না কেউ। চায়না দাসের বয়স এখন ৬৫ বছর। বয়সের ভারে এখন আর আগের মত কাজ করতে পারেন না। গতকাল চায়না দাস কাজ থেকে বিদায় নিয়েছেন। তারই মত কাজ ছেড়েছেন সচিন্দ্রনাথ দাস, সরেন্দ্রনাথ দাস, তুলি দাস ও কাত্তিক দাসসহ ৬ জন। তারা সবাই ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। তাদের সাবার বসবাস কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ায়।
শহরের সবাই পরিচ্ছন্নতার কাজ করা এসব মানুষদের ভুলে গেলেও ভুলে যাননি কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় দেয়া হয়। এদিন পৌরসভা কার্যালয়ে তাদের হাতে ১৫ হাজার টাকা করে চেক তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন, পৌর সচিব আব্দুল্লাহ আল মাসুম, পৌর লাইসেন্স পরিদর্শক সামুদুর রহমান, কাউন্সিলর রুবেল হোসেন, মহিলা কাউন্সিলর শামছুন্নাহার বীনা ও মমতাজ বেগম প্রমুখ।
বিদায়বেলায় টাকা পেয়ে খুশি এসব পরিচ্ছন্নতাকর্মী। এর আগে কখনো বিদায় নেওা পরিচ্ছন্নতাকর্মীদের এককালীন টাকা দেয়া হয়নি বলেও জানান তারা।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ দ্বায়িত্ব নেয়ার পর পরিচ্ছন্নতাকর্মীদের কথা চিন্তা করে একটি ফান্ড গঠন করেন। এ ফান্ডে প্রতিমাসে পৌরসভার কর্মকর্তা-কর্মাচারীদের থেকে ১০০ টাকা এবং পৌর মেয়র ৫ হাজার টাকা করে জামা করেন। জমাকৃত এসব টাকায় পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসা ও বিপদ-আপদে দেওয়া হয়ে থাকে। একই ফান্ড থেকে এবারই প্রথম একসাথে ৬ পরিচ্ছন্নতাকর্মীকে প্রায় এক লাখ টাকা তুলে দেয়া হয়।
বিদায় নেওয়া পরিচ্ছন্নতাকর্মী সচিন্দ্রনাথ জানান, বিদায় বেলায় বৃদ্ধ বয়সে সামান্য কিছু টাকা পেয়েই আমরা খুশি।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বিদায়ী ৬ জনের হাতে সামান্য কিছু টাকা তুলে দিয়েছি। তারা যেন সামান্য এ টাকা দিয়ে বাড়ি বসে ছোট কোন ব্যবসা করে বাকি জীবন চালিয়ে যেতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.