ঝিনাইদহ প্রতিনিধি
দ্রব্যমূল্যের ক্রমবর্ধমাণ উর্দ্ধগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে ঝিনাইদহে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
গতকাল সকালে ঝিনাইদহ শহরে জেলা বিএনপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ণ মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ এ্যাডভোকেট, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !