Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জলাবদ্ধতা : কেশবপুরে ১২শ’ হেক্টর জমিতে বোরো আবাদ ব্যাহত

banglarbhoreBy banglarbhoreJanuary 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরে শ্রী নদীর নাব্যতা না থাকায় পূর্বাংশের বিল কালিচরণপুর, বিল খুকশিয়া, বিল বুড়ুলিয়াসহ ২০টি বিলের প্রায় ১ হাজার ২ শত হেক্টর জমিতে এবারও বোরো আবাদ হবে না। অন্যান্য বিলে কিছু কিছু আবাদ হলেও কালিচরণপুর বিলে বিগত ৬/৭ বছরের মতো এবারও এককাঠা জমিতেও বোরো আবাদ করতে পারবেন না কৃষকরা।
কেশবপুরের পূর্বাংশের ২০টি বিলের পানি শ্রী নদী দিয়ে নিস্কাশিত হয়। পলি জমে শ্রী নদী ভরাট হয়ে যাওয়ায় ৮০’র দশ থেকে কেশবপুরের বিশাল এলাকার ২০টি বিল স্থায়ী জলাবদ্ধ হয়ে আছে। ২০০৫ সালে সরকার বিল খুকশিয়ায় টিআরএম (টাইটাল রিভার ম্যানেজমেন্ট) চালু করে শ্রী নদীর নাব্যতা ফিরিয়ে আনলে বিলগুলোতে ফসল ফলতে শুরু করে। দুই বছর পর বিল খুকশিয়ায় বাঁধ দিয়ে মণিরাপুরের কপালিয়া বিলে টিআরএম চালু করার কথা থাকলেও দীর্ঘ ৬/৭ বছর পরও কপালিয়া বিলে টিআরএম চালু না হওয়ায় খুকশিয়া বিলসহ অন্যান্য বিলের ক্ষতিগ্রস্ত কৃষকরা টিআরএম প্রকল্পের কাটিং পয়েন্ট বেঁধে দেয় বিগত ২০১৩ সালে।
কালিচরনপুর গ্রামের মহিতোষ, কৃঞ্চপদ মল্লিক, গোবিন্দ, তপন, সাধনসহ অনেকেই এ প্রতিনিধিকে জানান, টিআরএম বন্ধ হয়ে যাওয়ায় তারা ৬/৭ বছর ধরে কোন ফসল ফলাতে পারছেন না। মাছের ঘেরে কাজ করে কোন রকম তাদের সংসার চলে। এই গ্রামের অনেকেই জলাবদ্ধতার কারণে এলাকা ছেড়ে পরিবার নিয়ে চলে গেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বলেন, সরকারি হিসেবে এই ২০টি বিলে মোট জমির পরিমাণ রয়েছে ৪ হাজার ৭৫৩ হেক্টর। জলাবদ্ধতার জন্য বাকি ৯৩৬ হেক্টর জমিতে এবং বারোমাসি মাছের ঘেরের কারণে আরও ১৯০ হেক্টর জমিসহ মোট ১ হাজার ১২৫ হেক্টর জমিতে এবার বোরো আবাদ হবে না।
তবে বাস্তবে আরও বেশি পরিমাণ জমিতে আবাদ হবে না বলে কৃষকদের দাবি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.