Author: banglarbhore

শার্শা সংবাদদাতা বেনাপোলের ওপর ভারত সীমান্তের পেট্রাপোল এলাকায় বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল স্লোগান ও কুশপুত্তলিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডে ভারত বাংলাদেশ সীমান্তে এ উত্তেজনা বিরাজ করছে। আর এর নেতৃত্ব দিচ্ছে সে দেশের বিজেপি নেতা কর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) পেট্রপোল সীমান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। দাহ করা হয় বাংলাদেশ সরকার প্রধানের কুশ পুত্তলিকা। এই বিক্ষোভ কর্মসূচতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিজেপির বিধায়ক অসীম সরকার। এ সময় বাংলাদেশ সীমান্ত বেনাপোল চেকপোস্ট থেকে ভারতীয় বিক্ষোভকারীদের মিছিলের স্লোগান ভেসে আসছিল। এ সময় তারা আমরা কাটাতার মানব না। ‘বন্দে মাতরাম” হিন্দু হিন্দু ভাই, বিশ্বের সব হিন্দু এক হও। জিহাদীরা…

Read More

শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চুনকুরি খালে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক: নিরবেই চলে গেলেন সুদূরপ্রসারী পরিকল্পনার বাতিঘর, একজন আদর্শবান লেখক সাংবাদিক, কলামিস্ট, শিক্ষাবিদ ও সমাজসেবক নিভৃতচারী মিজানুর রহমান মধু (৭৮)। সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। নিভৃতচারী এই জ্ঞানপণ্ডিত বেশ কিছুদিন ধরে যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে ওই দিন তাঁকে খুলনায় নেয়া হয়। মঙ্গলবার বেলা ১১ টায় তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান তাঁর মরদেহ নিয়ে যাওয়া…

Read More

জীবননগর সংবাদদাতা: পৌষ মাসের শুরুতে চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে এখানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। তীব্র কুয়াশায় কৃষি জমির ফসলের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বোরো ধানের বিজতলা নষ্ট হওয়ার আশংকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, তীব্র শীত ও ঘন কুয়াশায় অনেক বীজ তলার চারা হলুদ বর্ণ ধারন করে শুকিয়ে যাচ্ছে। নিচু জমিতে তৈরি বিজতলা থেকে আর ১০-১২ দিন পরে কৃষকেরা চারা সংগ্রহ করে জমিতে রোপণ করবেন। ঘন কুয়াশায় বিজতলা থেকে চারা বাঁচাতে অনেকেই পলিথিন দিয়ে ঢেকে…

Read More

অভয়নগর সংবাদদাতা: যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্র্রাক স্ট্যান্ড। সড়কের এক পাশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা যত্রতত্র পার্কিংয়ে প্রতিদিন মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকায় সড়কজুড়ে স্বাভাবিক যান চলাচলে যেমন ঘটছে বিঘ্ন তেমনি সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনাকাক্সিক্ষত দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানিসহ পঙ্গুত্ব বারণ করছেন অনেকেই। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের কোথাও এক পাশে কোথাও দুই পাশে লোড অথবা খালি ট্রাক সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে থাকে। যে কারনে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হয় তীব্র যানযট পাশাপাশি প্রায়ই ঘটতে দেখা যায় ছোট…

Read More

মাগুরা সংবাদদাতা: মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র তার হাতে তুলে দেয়া হয়। এ খবর ছড়িয়ে পড়তেই মাগুরা জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান। দলীয় নেতাকর্মীরা বলেন, দল একজন যোগ্য ও ত্যাগী নেতাকেই মনোনয়ন দিয়েছে। দীর্ঘদিন ধরে মনোয়ার হোসেন খান দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিক্রিয়ায় মনোয়ার হোসেন খান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে ‘যশোর স্পেশাল’ ট্রেন ছাড়াও বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে ঢাকায় যাবেন নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন যানবাহনে এসব নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্য রওনা দেবেন। যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোরের প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত ৫০০ জন করে নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার নির্দেশনা রয়েছে। জেলায় আটটি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৯৩টি ও ৮টি পৌরসভা রয়েছে। সবমিলিয়ে ৫০ হাজার নেতাকর্মী ঢাকাতে যাবে বলে ধারণা করছি। ইতোমধ্যে যশোর জেলার সব বাস ভাড়া হয়ে গেছে। শুধু বাস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ ( সদর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নিকট মনোনয়ন সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ। প্রসঙ্গত, বিএনপি নেতা অমিত ছাড়াও বুধবার পর্যন্ত যশোরের ছয়টি আসনে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বুধবার বিকালে মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”-এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেয়ার ইঙ্গিতও দেন তারা। প্রসঙ্গত, আসনটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রাজপথে যুগপত আন্দোনের সাথী জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদসহ কয়েকটি দলকে আরও ১০টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। তাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন, তা-ও জানানো হয়েছে। ঘোষিত আসনগুলোর মধ্যে খুলনা বিভাগের যশোর-৫ (মণিরামপুর), ঝিনাইদহ-২ ও নড়াইল-২ আসন শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ১০ আসনে মিত্রদলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন। আরও পড়ুন .. .. যশোরে অমিতের পক্ষে মনোনয়ন সংগ্রহ এ সময় কর্নেল (অব.) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ…

Read More