রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ঘিবা গ্রামে আরিফুল ইসলামকে অর্থ সহায়তা দিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান খান। অসহায় দরিদ্র মানুষ যখন হাহাকার করে, তখন অনেকেই তাদের খোঁজ নেয় না। নিরবে-নিভৃতে জগদ্দল পাথর বুকে চেপে ধরে রাখা সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি ও দেশের বিত্তবানরাও অনেক সময় ব্যর্থ হন হলে মনে করেন অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা সামছুর রহমান খান। আসন্ন চালুয়াহাটি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মানবতার ফেরিওয়ালা হয়ে সেই সব অসহায়দের খুঁজে বের করে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। পৃথিবীর সবচেয়ে বড় মহৎ কাজ হচ্ছে মানুষের সেবা করা। সেই কাজটি নিঃস্বার্থভাবে করে…
Author: banglarbhore
নাজমুল হুদা ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোয়নপত্র জমা দিয়েছেন দুই প্যানেলের প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকসেস বার এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইসহক। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারী তাজু-বোরহান পরিষদের সদস্যরা হলেন, সভাপতি শেখ তাজ হোসেন, সহ- সভাপতি কাজী সাদাত হাসান শাহরিয়ার ও জামমাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক বোরহান দিদন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক প্রবীর চক্রবতী ও রফিকুজ্জামান, অর্থ সম্পাদক আমিরুল ইসলাম (তন্ময়), সদস্য সাজেদুর রহমান শান্ত, শেখ নাজমুল হুদা, শাহানাজ সুলতানা (রিনা), শাহজাহান কবীর খান, আশরাফুল আলম, সুলতানা মেহের নিগার (সাকি), আলীবুদ্দিন খান (আলী) এবং নিউটন মন্ডল।…
বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দুর্নীতি প্রতিরোধ এবং যাচাই-বাছাই করে প্রকল্প গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সচিবদের নির্দেশনা দিয়েছেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিবদের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সচিবদের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী। সভায় সব সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি ছিল না। প্রধানমন্ত্রীর প্রত্যাশা আমরা শুনতে চেয়েছি। আমাদের জন্য তাঁর নির্দেশনা কি সেটি আমরা জানতে চেয়েছি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে যথাযথভাবে দায়িত্ব…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সরকারি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চলছে ডজন খানিক ইটভাটা। সেসব ইটভাটায় দেদারছে পোড়ানো হচ্ছে কাঠ। অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও মানছেন না কেউ। এসব ইটভাটা কয়লার সাথে কাঠ, তুষকাঠ ও টায়ার পোঁড়ানো কালি ব্যবহার করে ইট পোড়ানোর ফলে বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ এবং হুমকির মুখে জনস্বাস্থ্য। সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ৯৬টি ইটভাটার মধ্যে শ্যামনগরে রয়েছে ১৪টি। এর মধ্যে ঝিকঝাক এবং সনাতনী পদ্ধতির ভাটাও রয়েছে। এসব ভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই কয়েকটির। পরিবেশের ছাড়পত্র বিহীন এসব অবৈধ ইটভাটার কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্স নেই। শুধুমাত্র উচ্চ আদালতে একটি…
প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা উপজেলার অধিকাংশ ইটভাটার বৈধ ছাড়পত্র নেই। অবৈধ ভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। ঝিকরগাছা উপজেলায় প্রায় ২০ ইটের ভাটা রয়েছে। যার অধিকাংশরই বৈধ পরিবেশ ছাড়পত্র নেই। নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা রাণী ব্রিকস ইটভাটা গতবছর বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ইটভাটা মালিক জানান, সরকার প্রতিবছর বৈধ অবৈধ প্রতিটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা ভ্যাট আদায় করে থাকে। এ জন্য অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায় না। ঝিকরগাছা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আশিংড়ি…
প্রতীক চৌধুরী যশোর পৌরসভার তিনটি হরিজন কলোনীর দেড় শতাধিক পরিবার দুই দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। বিল বকেয়ার অভিযোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ (সোমবার) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়ন ও যশোর পৌরসভা শ্রমিক সংগ্রাম পরিষদ। এদিন কাজ না করায় শহরের মোড়ে মোড়ে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। আজ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হরিজন কলোনীর সদস্যরা। হরিজন কলোনীর সদস্যদের দাবি, তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে পৌরসভা। ফলে বকেয়া পরিশোধের দায়িত্বও পৌরসভার। কিন্তু পৌরসভা বিল পরিশোধে টালবাহানা করায় গত রোববার থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে আর্থ কোং নামক একটি দাতব্য প্রতিষ্ঠান গতকাল দিনব্যাপি চক্ষু রোগীর চিকিৎসা ও বিনামূল্যে অসহায় গরিব রোগীদের ওষুধ চশমা প্রদান মেডিকেল ক্যাম্প বালিয়াডাঙ্গা দেবালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নে মাসে দু’ দিন এই চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। তার অংশ হিসেবে গতকাল সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। ক্যাম্প পরিচালনা করেন ফাতেমা খাতুন ময়না। সেবা প্রদান করেন আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খলিলুর রহমান এমবিবিএস (আরইউ) সিএমইউ পিজিটি মেডিসিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডিপিটি চক্ষু ডা. মোঃ বি ইউ রোমেল। ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা…
কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোর জেলা পরিষদের ৮নং কেশবপুর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে রেহেনা ফিরোজের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র কেনেন তার ভাইপো সাংবাদিক কামরুজ্জামান রাজু। জেলা পরিষদের ৮নং কেশবপুর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদপ্রার্থী রেহেনা ফিরোজ এ প্রতিনিধিকে জানান, আমি প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সহ সকল শ্রেণির পেশার মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে মতবিনিময় করে চলেছি। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আগামী ৯ মার্চ যশোর জেলা পরিষদের ৮নং কেশবপুর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী উপনির্বাচনে সদস্য পদে বিজয়ী হবো।
প্রতিবেদক যশোরে ২১ জন শিক্ষার্থী ও পাঠককে পুরস্কৃত করেছে জেলা সরকারি গণগ্রন্থাগার। আজ (সোমবার) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ (সোমবার) যশোরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটির উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মমতাজ খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। স্বাগত বক্তব্য…
প্রতিবেদক যশোরের উপশহরে পারিবারিক কলহে গৃহবধূ মায়া রানী মন্ডলকে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন স্বামী পরিতোষ কুমার সানা। গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে মারপিটের একপর্যায়ে বাথরুমে ফেলে দিলে পানির কলে আঘাত লেগে মৃত্যু হয় মায়ার। এ সময় মায়ার পরনের শাড়ি গলায় পেচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। এবং হত্যার ঘটনা ভিন্নখাতে নিতে বাথরুমের দরজা ভাঙার ভিডিও ধারণ করে পরিতোষ। গতকাল জবানবন্দি গ্রহণ শেষে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ ঘাতক পরিতোষ সানাকে জেলহাজতে পাঠানো আদেশ দেন। এই ঘটনায় মায়া রানীর ভাই সুশান্ত কুমার মন্ডল গতকাল (সোমবার) কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। যশোর কোতোয়ালি থার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মায়ারাণী হত্যার…
