Author: banglarbhore

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবিতে ঠিকাদার নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ির সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান (৩২) খুলনা জেলা সদরে টুথপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণকাজে নিয়োজিত আছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিজ ঠিকাদারি কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ব্যারিকেট দিয়ে নাজমুল হাসানের গতিরোধ করে। এ সময় তার কাছে চাঁদা দাবি করা হয়। তিনি তাতে অস্বীকার করায় মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা…

Read More

প্রতিবেদক গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ।’ দিবসটি উপলক্ষে আজ (সোমবার) বেলা ১১টার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ-অদম্য’ ৭১-প্রশাসনিক ভবন ঘুরে আবার মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা…

Read More

প্রতিবেদক যশোর সদর উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। গতকাল দিনভর নওয়াপাড়া, উপশহর, রামনগর, ফতেপুর, নরেন্দ্রপুর, কচুয়া ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা বদ্ধপরিকর। সেই ভিশন নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সৎ, যোগ্য, মেধাবি, মানবিক, শিক্ষিত, জনবান্ধব ও স্মার্ট নেতৃত্ব প্রতিষ্ঠিত করা প্রয়োজন। শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।’ শুভেচ্ছা বিনিময়কালে যশোর জেলা পরিষদ সদস্য জবেদ…

Read More

প্রতিবেদক যশোরের চৌগাছায় ভাইয়ের ফুকো মেশিনের (স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত ধানমাড়াই মেশিন) নিচে চাপা পড়ে নাছরিন আক্তার আঁখি (৪৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত ইউসূফ আলীর মেয়ে ও মাকাপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী। আজ (সোমবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দেবীপুর-নারায়ণপুর সড়কের বকসীপুর ত্রিমাথা বটতলায় (আরকে ব্রিকসের সামনে) এ ঘটনা ঘটে। পুলিশ ও মৃতের স্বজনরা জানান, নাছরিন স্বামী-সন্তানসহ বর্তমানে নারায়ণপুরে বাবার বাড়িতে থাকেন, তার স্বামী চৌগাছা শহরে চায়ের দোকানী। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দেবীপুর বাজার থেকে নারায়ণপুরে বাড়িতে যাচ্ছিলেন তিনি। তবে পথে কোন যানবাহন না থাকায় হেটেই রওনা দেন। কিছুদূর যাওয়ার পর…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান আজ (সোমবার) রাজগঞ্জ বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ দিন তিনি বাজারে আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক মেম্বার আমজাদ হোসেনের চায়ের দোকানে স্থানীয়দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী সামসুর রহমান খান এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে বোটারদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি কুশলাদি বিনিময় করছেন। গতকাল তিনি রাজগঞ্জ বাজারের আমজাদ হোসেনের চায়ের দোকানসহ, তিনি প্রতিটি ওয়ার্ডে ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে আশায় বুক বাঁধছেন। ইউনিয়নের গৌরীপুর গ্রামের কৃতি এ সন্তান বলেন, জনসেবা করতে হলে পদ-পদবি লাগেনা। সেবা করতে…

Read More

যশোরে ৮ উপজেলা চেয়ারম্যানের সামনে বড় চ্যালেঞ্জ শক্তিশালী দলীয় প্রতিপক্ষ প্রতীক চৌধুরী নির্বাচনে আসছে না বিএনপি ও সমমনা দলগুলো। আওয়ামী লীগও প্রার্থী মনোনয়ন দিচ্ছে না। ফলে এবারও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। দলীয় প্রতীক না থাকায় এবার চ্যালেঞ্জের মুখে পড়বেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। যশোরের ৮টি উপজেলা পরিষদের চেয়ারম্যানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শক্তিশালী দলীয় প্রতিদ্বন্দ্বি প্রার্থী। স্থানীয় আওয়ামী লীগের একাধিক গ্রুপ সক্রিয় হওয়ায় প্রত্যেক উপজেলায় প্রার্থীর সংখ্যাও বাড়বে। সবাই চাইবে নিজের বিজয় নিশ্চিত করতে। এতে করে ক্ষমতার দ্বন্দ্বের বলি হতে পারেন তৃণমূলের নেতাকর্মীরা। বাড়তে পারে সহিংসতাও। জানা যায়, সর্বশেষ নির্বাচনে যশোরের…

Read More

প্রতিবেদক যশোরে মায়া রাণী (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। মারপিটে আহত অবস্থায় গতকাল সন্ধ্যায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় স্বামী পরিতোষ কুমার সানাকে আটক করেছে পুলিশ। মায়াকে তার স্বামী হত্যা করেছে বলে দাবি নিহত মায়া রাণীর ভাই সুশান্ত কুমার মন্ডলের। মায়া রাণী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। কিন্তু তারা যশোর উপশহর এলাকার সুফিয়া ভিলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। কোতোয়ালি থানার এসআই ইয়াসিফ আকবর জয় জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৬টার দিকে মায়া রানীর স্বামী পরিতোষ কুমার সানা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্ত্রীকে। এ সময় কর্তব্যরত চিকিৎসক…

Read More

আয়ুব খান, কেশবপুর পৌর কেশবপুরে পৌরসভার আইইউজিআইপি ৩০টি প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন মেয়র রফিকুল ইসলাম। গতকাল দুপুরে পৌর এলাকার টাইগার পয়েন্টের সামনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে বক্তব্য রাখেন, প্রকল্পের প্রকৌশলী শহীদুল্লাহ্, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, মনোয়ার হোসেন মিন্টু, আফজাল হোসেন বাবু, খাদিজা খাতুন, আসমা খাতুনসহ পৌর সভার কর্মকর্তারা। মেয়র রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, মোট ১২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ৪ হাজার ৪শ’ মিটার আর সিসি রাস্তা ৩টি লোকেশন এবং হাই লোকেশনে এক হাজার ৬শ’ ৭ মিটার আর সি সি ড্রেন নির্মিত হবে। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের গ্রাহকরা সঞ্চয়কৃত টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেছেন। গতকাল সকালে উপজেলা পরিষদের সামনে ওই সমিতির প্রায় অর্ধশতাধিক ভুক্তভোগী গ্রাহক মানববন্ধনে অংশ নেন। ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারকচক্র প্রতারণার মাধ্যমে এলাকার শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের দেবদাস চক্রবর্তী, বিলাস দাস, রকি মল্লিক, অমিত দাস ও সুব্রত বিশ্বাস গত ২০১৫ সালে ভদ্রাপল্লী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ…

Read More

প্রতিবেদক জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেছেন, দেশকে সম্পূর্ণভাবে অনলাইন যৌন হয়রানি মুক্ত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতার কোন বিকল্প নেই। কিশোর-কিশোরীদের সাইবার বুলিং ও সাইবার হয়রানি বন্ধ করতে হবে। আজ (রোববার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও যশোর জেলা প্রশাসন আয়োজিত কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সাইবার অপরাধ ও সাইবার বুলিং প্রতিরোধে ‘সচেতন নাগরিক’ গড়ে তুলতে হবে। সাইবার অপরাধ, সাইবার বুলিং ও ব্লাকমেইল শিকার কিশোর-কিশোরীরা যেন যথাসময়ে সহায়তার নিশ্চয়তা আমাদের দিতে হবে।…

Read More