বিবি প্রতিবেদক ‘নতুন ধান নতুন প্রাণ চলোশুনি পিঠার গান’ এই স্লোগানে যশোর উদীচীর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয় চত্বরে এ আয়োজন করা হয়। উদীচী যশোর সংসদের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পিঠা উপৎসবের আহ্বায়ক আলমগীর কবির। অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখার জন্য খেজুর গাছি কাউসার গাজীকে সম্মাননা দেয়া হয়। এর আগে সন্ধ্যা থেকে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা পুলির গান নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কচি কাচাদের মনমুগ্ধকর নাচ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক যশোরের আন্তঃস্কুল ইংরেজি প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়া স্পোকেন এর প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টা ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, এমএসটিপি গার্লস স্কুলের প্রধান শিক্ষক খাইরুল আনাম, নবকিশলয় স্কুলের প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা, সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি । উপস্থিত ছিলেন আইডিয়া…
♦ অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ♦ বাজার তদারকিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে প্রতীক চৌধুরী নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অবৈধ মজুদ ও দাম কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। যশোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে নিত্যপণ্যের বাজারে কারসাজিতে জড়িতে বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে। আজ (শনিবার) জেলা পুলিশের টিম শহরের বড়বাজারে অভিযান পরিচালনা করেছে। এদিন কারো বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে। একইদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভয়নগরে অবৈধভাবে গম ও ডাল মজুদ করার দায়ে আকিজ এসেনসিয়ালস লিমিটেড ও মেসার্স সৈনিক ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।…
বিবি প্রতিবেদক যশোরের আইনশৃংখলা পরিস্থিতি নাজুক হওয়ায় জনমনে আতংক বেড়েছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে জেলায় ৬ জন নৃশংসভাবে খুন হয়েছেন। একই সময়ে চাঁদাবাজি, বোমাবাজি, ছুরিকাঘাত, ছিনতাই ও চুরিসহ অসংখ্য অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বেলাল হোসাইন বলেন, অপরাধীদের ব্যাপারে কোন ছাড় নেই। যে সকল অপরাধ সংঘটিত হয়েছে প্রায় সবগুলো সনাক্ত হয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনেছে পুলিশ। যারা এখনো আটক হয়নি, তাদের ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। জানা যায়, ২৬ জানুয়ারি যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সোলায়মান হোসেনকে। এলাকায় মাদকের কারবার এবং আধিপত্য…
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকালে দড়াটানা ভৈরব চত্বরে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, লুটপাট-দুর্নীতি বন্ধ, পাচারের টাকা ফেরত আনা, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে বাতিল ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহসম্পাদক আমিনুর রহমান হীরু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু ও জেলা সদস্য মফিজুর রহমান নান্নু।-প্রেস বিজ্ঞপ্তি
বিবি প্রতিবেদক যশোর পৌর ভাঙ্গাচুরা সড়ক চলাচল উপযোগী করতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ব্যয়ে সংস্কার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আজ (শনিবার) শহরের কারবালা সড়কে সংস্কার কাজ উদ্বোধন করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। যশোর পৌরসভার গুরুত্বপূর্ণ অন্তত ৮০টি সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। বিভিন্ন সময় এসব সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল। সেই সাথে বাংলার ভোরসহ বিভিন্ন পত্রিকায় পৌর এলাকার সড়ক নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী শিকদার মোকলেচুর রহমান জানান, গতকাল থেকে ৫০ লাখ টাকা ব্যয়ে সব ভাঙ্গা সড়ক সংস্কার কাজ শুরু করা…
সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ প্রতিনিধি ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (উষা)’র আয়োজনে কালীগঞ্জে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ভূষন শিশু একাডেমিতে এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে দুই গ্রুপের ৩ টা সেকশনে ১ম, ২য় ও ৩য় নির্ধারণ করে ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক জানান, প্রতি বছরের ন্যায় তারা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক বিভিন্ন অনুষ্টানের আয়োজন করে থাকেন। এরই ধারবাহিকতায় এবারো চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক অমলেন্দু লাল সাধন, উপদেষ্টা সদস্য মোস্তফা মোরশেদ তোতা, টিংকু গাঙ্গুলী, মুছা করিম ও সদস্য সাখাওয়াৎ হোসেন, ফাহিম হাসনাত, শাহরিয়ার লিমন,…
সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ প্রতিনিধি কালীগঞ্জের বহুলালোচিত ফিরোজ ডেন্টালের চিকিৎসক ফিরোজ হোসেনের বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এক নারী। ভুক্তভোগী ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই নারী শহরের মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়াবাসী অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দন্ত চিকিৎসক ফিরোজ হোসেনের বাড়িতে ভাড়া থাকাকালীন স্বামীর অনুপস্থিতিতে নানাভাবে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল ফিরোজ। একপর্যায়ে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ফিরোজ তাকে স্বামীর গচ্ছিত ব্যবসায়িক টাকা নিয়ে তার কাছে আসতে বলে। এরপর ওই নারী গত ৮ জানুয়ারি স্বামীর অবর্তমানে কাউকে কিছু না জানিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে ঢাকাতে অবস্থানকরা ফিরোজের কাছে যায়। এরপর…
বিবি প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলার সরসকাঠি গ্রামে একটি বক্স কালভার্ট চলাচলের জন্য উন্মুক্ত করার দুই দিন পরই ধসে পড়েছে। গত বৃহস্পতিবার কালভার্টটির এক অংশের ছাদ ধসে নিচে পড়ার পর আরও দুই অংশের ছাদ দেবে গেছে। রাস্তার মাঝ বরাবর কালভার্ট ভেঙ্গে যাওয়ায় পথচারীদেরকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর কালভার্টটি নির্মাণে ৬৭ হাজার টাকা বরাদ্দ দেয়। রোহিতা ইউনিয়নের সরসকাঠি ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেনকে প্রকল্পের সভাপতি করে ওই গ্রামের একটি মাটির রাস্তায় কালভার্টটি নির্মাণ করা হয়। অভিযোগ উঠেছে কালভার্টটি নির্মাণে ইউপি সদস্য বিল্লাল বরাদ্দের অর্ধেকেরও কম টাকা খরচ করে বাকি টাকা পকেটে ভরেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার…
বিবি প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু নিজ অর্থায়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। আজ (শনিবার) বিকেলে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের টিবি ক্লিনিক মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, আমি আপনাদের ভাই। মেয়র থাকাকালীন সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আমার জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকবো। প্রবীণ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী…
