বিবি প্রতিবেদক যশোরে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। চিকিৎসক বলছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এই মৃত্যু হয়ে থাকতে পারে। আজ (শনিবার) সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম হাবিবুর রহমান (৭০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার কোটপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম। কারাগার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত হাবিবুর রহমান হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সে সময় দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজওয়ানা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ…
Author: banglarbhore
নড়াইল প্রতিনিধি এমপি বারবার না হয়ে একবার হয়েই বীরের মতো নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ নিলেন হুইপ মাশরাফী। গতকাল ২ ফেব্রুয়ারি রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন জয়পুরের দলীয় কার্যালয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। এর আগে বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেবেন, ৮ তারিখ থেকে আমি আপনাদের দায়িত্ব নেব। জনগণ আমার কথা রেখেছেন, সঙ্গে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে…
বিবি প্রতিবেদক যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিপ্লব গাজী নামের এক আসামিকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে। র্যাব যশোরের অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, আটক বিপ্লব গাজী যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের জাহিদ হোসেনের ছেলে। গতবছরের ৩১ আগস্ট যশোরের আদালত তাকে হেরোইনসহ আটকের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এর আগে ২০১৪ সালের ১৮ এপ্রিল বিপুল অভয়নগরে হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ মামলায় পাঁচ মাস পর জামিন পেয়ে তিনি পলাতক ছিলেন। ওই অবস্থায় আদালত তাকে সাজা দেন। র্যাব যশোরের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে তাকে গোয়ালন্দ থেকে গ্রেপ্তার…
বিবি প্রতিবেদক আজ শনিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মোশাররফ হোসেন এলএলবি’র ৫০তম হত্যাবার্ষিকী। ১৯৭৪ সালের এই দিনে তিনি নিজ বাস ভবনে আঁততায়ীর গুলিতে নিহত হন। মোশাররফ হোসেন ১৯৭০ সালে যশোর থেকে নির্বাচিত একজন প্রাদেশিক পরিষদ সদস্য, সংবিধান প্রণয়নে গঠিত বাংলাদেশ গণপরিষদের সদস্য ছিলেন। পেশায় আইনজীবী এই রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোশাররফ হোসেন জাসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ছিলেন। ছয় দফার বিরোধিতায় যশোরের শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতারা পিডিএম জোটে চলে গেলে তার নেতৃত্বে সংগঠিত হয় জেলা আওয়ামী লীগ। যশোরে…
বিবি প্রতিবেদক মণিরামপুর সমিতি ঢাকার সাধারণ সাধারণ সভা-২০২৩, সংবর্ধনা ও পিকনিক-২০২৪ আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের গ্রান্ড ভাওয়াল রিসোর্টে মণিরামপুর সমিতি ঢাকা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৯ যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, প্রধান বক্তা ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন মণিরামপুর সমিতি ঢাকার সভাপতি মোহাম্মদ ইকবাল কবীর মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিবি ডেস্ক ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনাকে পাঠানো লিখিত চিঠিতে মহাসচিব, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আরো বলেন, ‘আমি এই গুরুত্বপূর্ণ এই পদে আপনার সাফল্যের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী বছরগুলোতে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি, ঐক্য, প্রবৃদ্ধি এবং প্রতিটি সাফল্য কামনা করছি।’ ডোরেন বোগদান-মার্টিন উল্লেখ করেছেন, আইটিইউ বছরের পর বছর ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের মাধ্যমে সার্বজনীন সংযোগ এবং একটি টেকসই ডিজিটাল দেশে রুপান্তর করার জন্য বাংলাদেশের…
বিবি প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান ছাত্রবাসের পিছনে আবারও জন্মেছে গাঁজা গাছ। আজ (শুক্রবার) ছাত্রাবাসের পিছনে পশ্চিম পাশে ৭টি গাঁজা গাছ পাওয়া যায়। এর আগে গত ১৫ জানুয়ারি ১৫টির গাঁজা গাছ উদ্ধার করে আনসার সদস্যের মাধ্যমে পুড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, ‘আমরা এখন গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই দায়িত্বরত মালিকে নির্দেশনা দেয়া হয়েছিল এসব গাছ যেন কোনোভাবেই জন্মাতে না পারে। হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছিল বলে জানান তিনি। তিনি বলেন, ‘বারবার কেনো গাঁজা গাছ জন্মাচ্ছে…
বিবি প্রতিবেদক যশোরের প্রাচীন নাট্যগোষ্ঠী রুপকারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নানা আয়োজনে। আজ (শুক্রবার) সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গুণীজন সম্মাননা, বার্ষিক পরীক্ষার সনদপত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। নাট্যগোষ্ঠী রুপকারের প্রতিষ্ঠাতা প্রয়াত হাবিবুর রহমান (কালপুরুষ) স্মরণে সংগঠনটির পথচলাতে অবদান রাখা এমন ৬ ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দেয়া হয়। কালপুরুষ-২০২৩ সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন রুপকার নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও সংগঠক দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রকাশনা উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, প্রতিষ্ঠাকালীন অভিনয় শিল্পী কবি কাসেদুজ্জামান সেলিম, প্রতিষ্ঠাকালীন কণ্ঠশিল্পী মঞ্জুর কাদের মঞ্জু ও শাহানারা রব, নাট্যগোষ্ঠী হিসেবে বিবর্তন যশোর। অনুষ্ঠানে গুণীজনদের কালপুরুষ সম্মাননা পদক তুলে…
বিবি প্রতিবেদক যশোরে এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইউপি সদস্যের ছেলে মনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। গত ২৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড কলেজের পিছনে এই ঘটনার পরে ১ ফেব্রুয়ারি রাতে কোতোয়ালি থানায় ভুক্তভোগী নারী মামলা করেন। আটক আসামি মনোয়ার হোসেন বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের দক্ষিণপাড়ার রকিব মেম্বরের ছেলে। বাদী সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের সাহাপাড়ার বাসিন্দা। তিনি মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী তিন বছর ওমানে চাকরি করেন। দুইটি মেয়ে নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করেন। স্বামী বাড়িতে না থাকায় আসামি প্রায় সময় তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় হুমকি ধামকি দেয়াসহ সুযোগ খুঁজতে…
বিবি প্রতিবেদক যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার বিকেলে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন (২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুইজন আটক হয়েছেন। আটক আসামিরা হলো চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকার মনির হোসেন ও বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের ফাতিমা বেগম (৫০)। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, দিঘিরপাড় গ্রামের একটি বাগানে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই ইমামুলসহ পুলিশ ফোর্স সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।
