Author: banglarbhore

বিবি প্রতিবেদক যশোরে পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম (৪৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ ( শুক্রবার) বিকেলে শহরের খড়কি কবিরের মোড়ে। তিনি ওই এলাকার বাসিন্দা। আহত তরিকুল ইসলাম (৪৫) জানান, একই এলাকার বিশ্বাস পাড়ার রিন্টু (৩৮), মানু (৩৪), লিটন (২৬), রায়হান (২০) সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন বাড়ির পাশে কবিরের মোড়ে বসে ছিলো। এ সময় তারা তাকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে…

Read More

বিবি প্রতিবেদক যশোরে কানের ভিতরে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছেন এক যুবক। আটক জাহিদ হাসান যশোর সদর উপজেলার নওদাগ্রামের বাসিন্দা।আজ (শুক্রবার) যশোরের এমএম কলেজে অনুষ্ঠিত সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এরপর জাহিদকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে কানের ভেতর থেকে সেই ডিভাইসটি বের করে আনা হয়। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে বহিস্কার পূর্বক পুলিশে সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছিলো। যশোর সরকারি এসএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মরজিনা আক্তার জানান, তাদের কলেজে ৫ টি কেন্দ্র ছিলো। নতুন বিজ্ঞান ভবনের ১০৫ নাম্বার কক্ষে ওই…

Read More

বিবি প্রতিবেদক সরকারি অনুমতি ছাড়াই যশোর নতুন উপশহরে গাছ কেটে সাবাড় করা হচ্ছে। যখন যার ইচ্ছা হচ্ছে তখন সে গাছ কাটছে। আজ (শুক্রবার) সকালে উপশহর বাজার থেকে তিনটি গাছ কাটা হয়। এর আগেও উপশহর সারথী মিল এলাকা ও উপশহর কবর স্থান, উপশহর পার্কসহ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে একাধিক গাছ কাটা হলেও তা দেখার কেউ নেই। স্থানীয়রা জানান, উপশহর মসজিদ কমিটি মসজিদের উন্নয়নের নামে একের পর গাছ কেটে সাবাড় করছে। গাছ কাটার ক্ষেত্রে সরকারি কোন নীতিমালা মানা হচ্ছে না। এর আগেও মসজিদ কমিটি মার্কেট নির্মাণের অজুহাতে উপশহর বাজারের রাস্তার পাশ থেকে বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করেন। শুক্রবারও মসজিদ উন্নয়নের নামে…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে বসন্ত উৎসব-১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে পৌর শহরে চারুপীঠ একাডেমি কার্যালয়ে ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, বসন্ত উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সদস্য সচিব স্বপন মন্ডল, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সহ-সভাপতি স্টিফেন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক উৎপল দে, চারুপীঠের সভাপতি তাপস মজুমদার, সঙ্গীত শিক্ষক ইন্দ্রজিৎ সাধু, আল আলামিন মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহা বৌদ্ধ নাথ, উপজেলা…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে শত্রুতা জেরে ক্ষেতের এক হাজার বাঁধা কপি কেটে নষ্ট করে দিয়েছে দুবৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামে বৃদ্ধ কৃষক মধুসূদন মন্ডল (৬৫) তার ১২ শতক জমিতে বাণিজ্যিকভাবে বাঁধা কপির চাষ করেন। বৃহস্পতিবার রাতে দুবৃত্তরা শত্রুতা করে প্রায় এক হাজার বাঁধা কপি কেটে নষ্ট করে দেয়। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ওই কৃষক একজন সরল সোজা মানুষ তার সাথে এলাকায় কারোর শত্রুতা নেই। সদর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা এ প্রতিনিধিকে বলেন, কে বা কারা শত্রুতা করে…

Read More

বিবি প্রতিবেদক যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের ভাই আওয়ামী লীগ নেতা প্রয়াত ইউসুপ বিশ্বাসের রুহের মাগফেরাত কামনা করে গতকাল বাদ জুম্মা খোজারহাট মধ্যপাড়া মসজিদে দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুম্মা দোয়া শেষে মরহুমের কবর জিয়ারতে অংশ নেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহদী হাসান মিন্টু, উপদেষ্টা আবুল হোসেন, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, কাশিমপুর ইউনিয়নের ইউপি সদস্য টিপু সুলতান, আশরাফুজ্জামান লিটন, মতিয়ার রহমান, ইব্রাহিম খলিল প্রমুখ।

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রাম সংলগ্ন মহাকুড় বিলের পানি বের করার ক্যানেলটি কিছু অসাধু ঘের ব্যবসায়ী বন্ধ করে দিয়েছে। ফলে পানি নিস্কাশন হতে না পারায় এখানকার জমিগুলোতে ইরি চাষ করা যাচ্ছেনা। এ ঘটনায় স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় কৃষকরা জানান, মহাকুড় বিলের পানি নিস্কাশনের জন্য প্রায় সাত আট ফুট চওড়া একটি ক্যানেল রাখেন জমির মালিকরা। ওই ক্যানেল দিয়ে মহাকুড় বিলের দীর্ঘকাল নিস্কাশন হয়ে থাকে। কিন্তু ক্যানেলের পাশের ঘের মালিকরা সম্প্রতি ময়লা আবর্জনা ও মাটি দিয়ে ক্যানেলটি প্রায় বন্ধ করে দিয়েছে। আবার কোথাও কোথাও ঘের সংস্কার কিংবা নতুন ঘের তৈার করায় ক্যানেলটি বন্ধ হয়ে গিয়েছে।…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বশির শেখকে (৩৭) আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন ট্রাক জব্দ করা হয়। আটক বশির শেখ খুলনা জেলার রূপসা থানার জাবুশাহ গ্রামের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে চাপাতি, দুইটি হাসুয়া, শাবল ও রশিসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আজ (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করে শ্যামনগর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ট্রাক আড় করে ঢাকা থেকে শ্যামনগরগামী বিভিন্ন পরিবহনে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে…

Read More

মাগুরা প্রতিনিধি জন্ম-মৃত্যু নিবন্ধনে আবারও খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নিবার্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিভাগে সেরা ১০ জনের মধ্যে তিনি প্রথম। ২য় মাগুরার শ্রীপুর ও তৃতীয় হয়েছেন নড়াইলের কালিয়া। জানুয়ারি মাসের শেষে খুলনা বিভাগীয় যাচাই বাছাই শেষ এ তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালেও তিনি শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছিলেন। জন্ম – মৃত্যু নিবন্ধন কর্যক্রমোর উপর এ নির্বাচন করা হয়। দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ নিবার্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় প্রেসক্লাব শালিখার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়েছে।

Read More

বিবি ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার ফলে এই মেয়াদে তাঁর সরকারের প্রধান প্রচেষ্টা হবে চরম দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা। তিনি বলেন, ‘এই মেয়াদে আমার সরকারের প্রধান প্রচেষ্টা হবে চরম দারিদ্র্যের মাত্রা শূন্যের স্তরে নামিয়ে আনা।’ আজ সন্ধ্যায় ১২টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত এবং হাইকমিশনারগণ গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম.এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন। ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের জানিয়ছেন,তাঁর সরকার সারাদেশে তৃণমূল পর্যায়ে উন্নয়ন নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কায়েস বলেন, ‘তাদের (তৃণমূল পর্যায়ের মানুষকে) উন্নয়নে অন্তর্ভুক্ত…

Read More