Author: banglarbhore

বিবি প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। তিন বিভাগ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর জেলার ৩৮টি কেন্দ্রে ২৮ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। যেখানে ২৫০টি পদ শূন্য রয়েছে। তবে মৌখিক পরীক্ষা শেষে ফলাফল দেয়া পর্যন্ত এ সংখ্যা বেড়ে ৩০০ এর মতো হতে পারে বলে জানিয়েছেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান। তিনি আরো জানান, ‘পরীক্ষা শেষে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষার খাতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ে যাওয়া হবে। ১০টায় পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে…

Read More

বিবি প্রতিবেদক যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের আরবপুরে অসহায় গরীব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নিজস্ব অর্থায়নে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধেই শহরের বিভিন্ন এলাকার অসহায় ও শীতার্ত মানুষের পাশে রয়েছি। সামাজিক ব্যক্তিত্ব মঞ্জুরুল কবিরের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মনি চাকলাদার, জেলা…

Read More

জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে জাগ্রত মহিলা উন্নয়ন সংগঠনে আয়োজনে বৃহস্পতিবার স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে রোগী দেখেন ডা. শাবনাজ শারমিন তৃষিতা (আরইউ, ডিএমইউ)। স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার। অতিথি ছিলেন সিটি কলেজপাড়ার সাকিরন বেগম। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার-১ রোকনুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার-২ হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রাম ম্যানেজার এবিএম শহিদুল ইসলাম, এমআইএস কর্মকর্তা উদয়শংকর দত্ত, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, বর্ণালী সরকার, শাহানাজ পারভীন রুপাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন। এই স্বাস্থ্য ক্যাম্পে সর্বমোট ২৬ জন দরিদ্র…

Read More

খুলনা অফিস খুলনা মহানগরীর বসুপাড়া এতিমখানা মোড়ে বাড়ি ভাড়ার নামে অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে। কথিত ভাড়াটিয়ারা বাড়িওয়ালা মোরেশদা খানমকে সম্মোহন করে তার কাছে থেকে একজোড়া সোনার বালা, গলায় থাকা একটি সোনার চেইন, কানের দুল নিয়ে পালিয়ে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে এম আজিমুর রহমান নগরীর সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত এম আজিমুর রহমান জানান, গত ২৪ জানুয়ারি এক দম্পতি ১৭, বসুপাড়া এতিমখানা লেনে তাদের বাড়ির চতুর্থ তলা ভাড়া নিতে যান। ওই দিন তারা দুই হাজার টাকা অগ্রিম প্রদান করেন। বুধবার…

Read More

বিবি প্রতিবেদক যশোর সদরের আরবপুর মাঠপাড়া পূজা উদযাপন কমিটির আয়োজনে ৩ দিনব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৩, ৪ ও ৫ মার্চ, ২০২৪ তারিখে আরবপুর মাঠপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। নামযজ্ঞ পরিবেশন করবেন, বিষ্ণু প্রিয়া অষ্টসখী সম্প্রদায় সাতক্ষীরা, রায় বিনোদিনী সম্প্রদায় ডুমুরিয়া খুলনা, গৌর হরি সম্প্রদায়, খুলনা, নব ভাই-বোন সম্প্রদায় সাতক্ষীরা, গৌর নিতাই সম্প্রদায় রাজগঞ্জ মণিরামপুর, অধিবাস কৃত্তনিয়া আরবপুর মাঠপাড়া যশোর। ৩ মার্চ ভাগবত পাঠ ও নামযজ্ঞের অধিবাস, ৪ মার্চ ভোর হতে বিরামহীন অষ্টপ্রহর নামকিত্তন পরিবেশন করা হবে ও ৫ মার্চ দুপুরে মহাপ্রভুর ভোগ এবং রাতে লীলা কিত্তন পরিবেশন হবে।

Read More

বিবি প্রতিবেদক সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রদান, কেক কাটা অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে যশোরে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠবাষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ যশোর শাখার উদ্যোগে আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও যুগান্তর যশোর ব্যুরো প্রধান প্রয়াত কিরণ সাহার আত্মার শান্তি কামনা করা হয়। মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুর ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে বুধবার রাতে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই ক্লিনিক বন্ধ করে দেন। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেশবপুর হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বজনরা জানান, মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী প্রসূতি শম্পা খাতুনকে (৩২) কে বুধবার দুপুরে কেশবপুর শহরের ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে সিজারের জন্য ভর্তি করেন। সন্ধ্যার পর কেশবপুর সরকারি হাসপতালে ডাক্তার নাজিয়া নওরীণ জিসান শম্পা সিজার করলে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সিজারের পর রোগির অবস্থা আশংকাজনক হলে…

Read More

সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিনসহ অব্যাহত মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাকা দেশব্যাপি বিক্ষোভের অংশ হিসেবে গতকাল বিকেল সাড়ে চারটায় শহরের চিত্রার মোড়ে যশোর জেলা কমিটির উদ্যোগে জেলা সম্পাদক তসলিম উর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ ও জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলার সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু। বক্তারা বলেন আমরা বন্ধু চাই প্রভু চাই না। ভারতের আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না। আমরা সরকারের সুস্পষ্ট বক্তব্য চাই। বক্তারা একই সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসের…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণগ্রামীণ বীমা ডিভিশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে ত্রিমোহিনী ইউনিটের আয়োজনে ত্রিমোহিনী ইউনিট ম্যানেজার ও সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের সভাপতিত্বে ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের কোম্পানি লিমিটেডের গণগ্রামীণ বীমা ডিভিশনের বৃহত্তর যশোর অঞ্চলের অপারেশন ম্যানেজার সুশীল কুমার বাড়ই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইনসিওরেন্সের যশোর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা শাহাজাহান কবির ও চিনেটোলা ইউনিট ম্যানেজার রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিমোহিনী ইউনিটের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, বীমা…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে ৩ লাখ টাকা মূল্যের দুটি জার্সি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা গ্রামে। এ ঘটনায় আজ (বৃহস্পতিবার) দুপুরে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা গ্রামের হাফিজুর রহমান সন্ধ্যায় একটি সাদা-কালো রঙের জার্সি গাভী ও একটি সাদা-কালো রঙের জার্সি এঁড়ে গরু গোয়াল ঘরের তালা ভেঙে চোরের নিয়ে গেছে। গতকাল ভোরে গোয়াল ঘরের দরজা খোলা দেখে তিনি গোয়াল ঘরে যেয়ে গরু দুটি না পেয়ে চিৎকার দিলে বাড়ির অন্যান্য সদস্যসহ এগিয়ে আসেন। অনেক খোঁজাখুজি করেও গরু দুটির কোন সন্ধান পাওয়া যায়নি। চুরি যাওয়া…

Read More