Author: banglarbhore

অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগরে আন্তঃবিদ্যায়তনিক বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দিনব্যাপি ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিন সকালে আয়োজিত আলোচনা সভায় যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লার সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। সাবেক সংসদ সদস্য এমএম আমিন উদ্দিনের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেন, ধোপাদী তিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ অন্যরা।…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন ঘীবা গ্রামে গণসংযোগ ও মতবিনিময় আলোচনা সভা করেছেন আওয়ামী লীগের নেতা ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামসুর রহমান খান। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। হাটবাজার থেকে শুরু করে গ্রামগঞ্জ-পাড়ামহল্লা মোড়ে মোড়ে চায়ের দোকানে গণসংযোগ ও মতবিনিময় সভা করে চলেছেন। সম্ভাব্য চোয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান ইতিমধ্যে ইউনিয়নবাসীর মাঝে নির্বাচনী জাগরণ তৈরি করেছেন। ইতিমধ্যে তিনি তার সহকর্মীদের নিয়ে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুপিকান্তপুর মোড়, পানিছত্র মোড়ের ঘিবাগ্রামে আজগারের চায়ের দোকানে সামনে উপস্থিত লোকজনের সাথে মতবিনিময় সভা করেন। এর পর ঋষি পাড়া মোড়ে মতবিনিময় শেষে…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় গ্রাম্য দ্বন্দ্বের জেরে এক ছাত্রসহ তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে কেরাম বোর্ড খেলার সময় ওই তিন যুবকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন-কাঞ্চনপুর গ্রামের ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তামিম শেখ (২১), মুরাদ শেখ (২৫) ও জামির হোসেন (৩২)। পুলিশ ও আহতদের স্বজন সূত্রে জানা গেছে, তামিম, মুরাদ ও জামির হোসেন বুধবার রাতে কাঞ্চনপুর গ্রামের একটি ঘরে কেরামবোর্ড খেলছিলেন। এ সময় গ্রামের প্রতিপক্ষ গ্রুপের ১০-১৫ জন লোক ধারালো…

Read More

সৈয়দ রুবেল, নড়াইল ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুইপ মাশরাফী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতি শীলসহ প্রশাসনের কর্মাকর্তারা। এর আগে সকাল পৌনে ১০টায় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।

Read More

সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ আজ পহেলা ফাল্গুন। একই দিন বিশ্ব ভালোবাসা দিবস। আবার সামনেই একুশে ফেব্রুয়ারি। এই দিবসগুলো আসলেই ফুলের কদর বেড়ে যায়। অবশ্য সারাবছরই ফুলের বিকিকিনি চলে। প্রতিটি মানুষই কোন না কোন উপলক্ষকে কেন্দ্র করে ফুল কিনে থাকেন। কারণ ফুল ভালোবাসেনা এমন কেউ ত সমাজে বাস করেনা। এ জন্য দেশের ফুল উৎপাদনকারী এলাকাগুলোতে চাষি, বিক্রেতা ও ক্রেতাদের ব্যস্ততা এখন চোখে পড়ার মতো। এখন হাটে রং বেরঙের ফুলের ডালি সাজিয়ে বসে থাকছেন কৃষকরা। বিক্রিও করছেন ভালো দামে, এতে খুশিও তারা। ফুলের রাজধানী যশোরের গদখালীর পরেই সুপরিচিত ঝিনাইদহ ও কালীগঞ্জ। এখানাকার বাজারে মাসখানেক আগে যে গোলাপ বিক্রি হয়েছে প্রতি পিস ৮…

Read More

বিবি প্রতিবেদক যশোরের মণিরামপুরের সংসদ সদস্য ইয়াকুব আলী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে পড়ে থাকা সম্পদ খুঁজে বের করতে নানা ধরনের প্রকল্প গ্রহণ করছেন। এতে করে হাজারো বছরের আগের প্রত্নতাত্ত্বিক নানা ধরনের বস্তু উন্মুক্ত হচ্ছে। দেশের আপামর জনসাধারণ প্রাগ-ঐতিহাসিকসহ শত শত বছরের নানা নিদর্শনের রহস্য সম্পর্কে জানতে পারছে। গতকাল সকালে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক বিভাগের খননে প্রাপ্ত প্রত্নবস্তু উন্মুক্ত প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর ধনপোতা ঢিবি ঘুরে ঘুরে দেখেন তিনি। এ অনুষ্ঠান শেষে খেদাপাড়া…

Read More

বিবি প্রতিবেদক সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ এপ্রিল। ওইদিন এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৪ মে বি ইউনিট (মানবিক) এবং ১১ মে শনিবার সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। গতকাল বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় ভর্তির পরীক্ষার নতুন এই তারিখ ঠিক করা হয়। সভা সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯…

Read More

বিবি প্রতিবেদক, ঝিকরগাছা গতকাল বিকেল সাড়ে চারটায় যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য খ্যাত গদখালি-পানিসারা-হাড়িয়ার ফুল মোড়ে চার দিনব্যাপি ‘ফুল উৎসব ২০২৪’- আড়ম্বরপূর্ণ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ফুল উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এ সময় প্রধান অতিথি ফুল চাষিদের উদ্দেশ্যে বলেন, যশোর একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলার অনেক ঐতিহ্য ও খ্যাতি রয়েছে। সেই ঐতিহ্যের একটি অংশ ফুল চাষ এবং বিক্রি। ফুলের ব্যবসাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে। এ জন্য সাংবাদিক বন্ধুদের এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশের একমাত্র যশোর জেলায় ফুল উৎসব পালিত হয়ে থাকে। তিনি বলেন ফুল উৎসব…

Read More

বিবি প্রতিবেদক সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোরের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে যশোর ঘোপ নওয়াপাড়াস্থ সুইড প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে খাবার বিতরণের আয়োজন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক সাধন বিশ্বাস। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আবু জাফর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার মুন্নি, সদস্য জিম, স্কুলের প্রধান শিক্ষকসহ অনান্য শিক্ষিকাবৃন্দ। আলোচনা শেষে ৫৫ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Read More

সাকিবুর রহমান, কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আশরাফ বিশ্বাস (৫২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জামাত আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আশরাফ উপজেলার বারোবাজার হাটে গরু বিক্রি করে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে ইঞ্জিনচালিত লাটাযোগে বাড়ি ফিরছিলেন। যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস লাটাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লাটা গাড়িটি উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় আহত হয়েছেন কালীগঞ্জ উপজেলার আড়মুখ গ্রামের শহীদ আলী ও ঝিনাইদহ সদর উপজেলার মতিউর রহমান…

Read More