Author: banglarbhore

বিবি ডেস্ক যশোরের বেনাপোল চেকপোস্টে এক নারী যাত্রীকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ আটক করা হয়েছে। ভারত থেকে আসা সেই নারীর নাম নাসরিন আক্তার। আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে তাকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তার পাসপোর্ট নম্বর অ-১১৩২২২২০। বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারিনটেনডেন্ট কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল ইমিগ্রেশন কাস্টমসে অবস্থান নেয়। ইমিগ্রেশনের সময় ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী ওই নারীকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। এর…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে বিল বুড়ুলিয়ায় মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে কৃষকের রোপণকৃত বোরো ধানের ক্ষেতসহ ২২০ বিঘা জমি তলিয়ে গেছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বুড়ুলি খালের পানির চাপে মেজবা উদ্দিন মিল্টনের ওই মাছের ঘেরের বেড়ি ভেঙ্গে পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে ওই বিলে এবার বোরো আবাদ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, বোরো আবাদের লক্ষ্যে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিভিন্ন মাছের ঘেরের পানি সেচ দিয়ে বুড়ুলি খালে ফেলা হচ্ছিল। কিন্তু ওই খাল দিয়ে পানি ঠিকভাবে প্রবাহিত না হতে পেরে রোববার রাতে খাল সংলগ্ন মেজবা উদ্দিন মিল্টনের মাছের ঘেরের ভেড়ি ভেঙ্গে জমিতে…

Read More

বিবি প্রতিবেদক যশোরের অভয়নগরে এক সন্তানের জননীকে বিয়ে করতে নিষেধ করায় পরিবারের উপর অভিমান করে তরিকুল মোড়ল (২০) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। আজ (মঙ্গলবার) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তরিকুল মোড়ল উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা। এর আগে গত সোমবার রাত ১১ টার দিকে (ঘাসমারা ওষুধ) বিষপান করেন তিনি। প্রতিবেশী শহর আলী সরদার বলেন, তরিকুল দীর্ঘদিন ধরে ফেসবুকে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে তরিকুল এক সন্তানের জননী ওই মেয়েকে বিয়ে করতে চায়। ঘটনাটি বাড়িতে জানাজানি হলে পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব মেনে না নেয়ায় আভিমান করে বাড়ির পাশে একটি মৎস্য…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে আগুন লেগে ১৬শ’ মুরগিসহ খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ওই খামারির। সোমবার রাত ১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের চেয়ারম্যান মোড় এলাকার মারুফ বিল্লাহ পাড়ের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারির স্ত্রী হোসনেয়ারা খাতুন বলেন, অতিরিক্ত শীতের কারণে মুরগির বাচ্চার তাপ বাড়ানোর জন্য বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক লাইট ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তিনি জানান রাত একটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে গেলে বাইরে বের হয়ে খামারে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এ সময় এলাকাবাসী বের হয়ে আগুন…

Read More

বিবি ডেস্ক ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আজ (মঙ্গলবার) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শফিকুল ইসলাম, সদর…

Read More

বিবি ডেস্ক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল বন্দিদের মুক্তি এবং অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে সাতক্ষীরায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে আজ (মঙ্গলবার) দুপুর ১২ টায় শহরের বাঙালের মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সহ-সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, বিএনপি…

Read More

বিবি ডেস্ক বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা হরিশ্চন্দ্রপুর গ্রামের আকবর আলী (৪২)। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

Read More

বিবি ডেস্ক ‘আমাদের অতি সামান্য ত্যাগ কিংবা এক বিকেলের নাস্তা খরচ বাঁচিয়ে দিতে পারে একটি জীবন ও একটি পরিবার’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার সমাজসেবক ব্রিটিশ সিটিজেন হাবিবুর রহমান হাবিবের সার্বিক সহযোগিতায় রবিউল হোসেন ফাউন্ডেশনের আয়োজনে গদখালীর শরীফপুরে ও যশোর রেল গেট সংলগ্ন এলাকায় আর্ত মানবতার সেবায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ সম্পর্কে হাবিবুর রহমান হাবিব বলেন, আমার পিতার নামে তৈরি করা রবিউল হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আগেও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রকার সহায্য সহযোগিতা করেছি। বর্তমানে যশোর এলাকায় শৈতপ্রবাহ বিরাজ করছে। এ কারণে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলছে এবং আগামীতেও চলমান থাকবে। এ সময় উপস্থিত…

Read More

বিবি প্রতিবেদক যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হারুন অর রশিদ (৫৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরতলীর শেখহাটি বিশ্বাস পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। আহত হারুন অর রশিদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহ মহেশপুরের তালসা গ্রামের সাদিকুলসহ (২৬) অজ্ঞাত ৪-৫ জন সোমবার রাত ১১টার দিকে তার বাড়িতে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের অনান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, তার বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের…

Read More