বিবি প্রতিবেদক ২০২৩ সালের ডিসেম্বর মাসের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম। গতকাল এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে থেকে তাকে ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। যশোরের মণিরামপুর থেকে চারজন চরমপন্থী আটকসহ অবৈধ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় তিনি শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইন শৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে যশোরের মণিরামপুর উপজেলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় চারজন চরমপন্থীকে আটক এবং তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, দুই কেজি বিস্ফোরদ্রব্য ও সুতলী বোমা উদ্ধার করা হয়। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে…
Author: banglarbhore
আয়ুব খান কেশবপুর (পৌর) প্রতিনিধি আধুনিকতার এ যুগে কেশবপুরে আজ হারিয়ে যেতে বসেছে গরু দিয়ে ফসলি জমিতে হালচাষ। ‘তোর মায় চইছে হাল, তোর বাবায় চইছে হাল, তোর লাইগা রাইখা গেছে লাঙল আর জোয়াল’- গ্রাম্য প্রবাদ থাকলেও কেশবপুর উপজেলায় তেমন একটা চোখে পড়ে না গরু দিয়ে হাল চাষের দৃশ্য। একটা সময় এ অঞ্চলের ফসলি মাঠে গরু দিয়ে হাল চাষের দৃশ্যে ছিল নিত্যঘটনা। সময়ের পরিক্রমায় আর আধুনিক যন্ত্রের বদৌলতে হারিয়ে যাচ্ছে প্রাচীনকাল থেকে জমি আবাদে চলে আসা গ্রামবাংলার ঐতিহ্য গরু-লাঙল দিয়ে হাল চাষের চিত্র। গতকাল দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয় কয়েকজন প্রবীণ কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময়…
বিবি প্রতিবেদক শীতার্ত মানুষের শীত নিবারণে এবং আত্মিক প্রশান্তির লক্ষ্যে যশোরের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। গতকাল শহরের সুধীরবাবুর কাঠগোলায় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে রেন্টু চাকলাদার বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। এসময় তিনি আরো বলেন, আমি মেয়র থাকাকালীন পৌরবাসীর নাগরিক সেবা প্রদানে কাজ করেছি। কিন্তু বিগত কয়েক বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন থেকে যশোর পৌরবাসী বঞ্চিত।…
বিবি প্রতিবেদক বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আশরাফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ। গতকাল নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৬ জানুয়ারি যশোর সিটি কলেজ মাঠে সমিতির ভোট গ্রহণ শেষে ১৫ জন নেতা নির্বাচিত হন। এদের মধ্যে থেকে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, উর্ধ্বতন সহ-সভাপতি সিরাজ খান মিন্টু, সহ-সভাপতি আইনুল হুদা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মহব্বত আলী জুয়েল, সাংগঠনিত সম্পাদক শেখ ইয়াকুব আলী, শ্রম সম্পাদক শেখ…
বিবি প্রতিবেদক যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে দুই যুবককে ছুরিকাঘাত ও মারপিটের ঘটনায় দুই সহোদরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন একই উপজেলার খরিঞ্চাডাঙ্গা গ্রামের ফারুক হোসেন (২০) ও নয়ন হোসেন (৩৪)। মামলার বাদী একই গ্রামের ফজলুর রহমান ফজলু। বাদী এজাহারে উল্লেখ করেন, তার ভাইপো আব্দুল্লাহ আল নোমান (১৯) এবং একই গ্রামের রায়হানের সাথে আসামি সহোদরের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। গত ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে কেশবপুরে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কামালপুর গ্রামে আসামিদের বাড়ির সামনে পৌঁছালে তাদের মারপিট করে। ওই সময় রায়হান স্থানীয় চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের কাছে বিচার চেয়ে বাড়িতে ফিরছিল। রাত…
চৌগাছা প্রতিনিধি ‘স্বাদে সেরা, গন্ধে ভরা খেজুর গুড়ে মনোহরা’ এই প্রতিপাদ্যে যশোরের চৌগাছায় খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মত উপজেলা প্রশাসনের উদ্যোগে গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার এই মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গাছিদের নিয়ে গতকাল থেকে উপজেলা চত্বরে তিন দিনব্যাপি এই গুড়ের মেলা অনুষ্ঠিত হবে। আগামী বুধবার এ মেলা শেষ হবে। চৌগাছা উপজেলা চত্বরের বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত গুড় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের ব্রান্ডপণ্য খেজুর রসের গুড় জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত হয়ে উঠতে…
বিবি প্রতিবেদক যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী চুড়ামনকাটি বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান দাউদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনি তরফদার, আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রানু, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তানভীর রকসি প্রমুখ।
কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কমিটি ব্যাপক অনিয়মের মাধ্যমে অবৈধভাবে গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতাসীন দলের সভাপতির স্বাক্ষরিত ওই পকেট কমিটি বাতিল করে অচিরেই ঘোষিত তফশীল অনুযায়ী কমিটি গঠনের দাবি জানিয়েছেন সর্বস্তরের শিক্ষকরা। এনিয়ে শিক্ষক কর্মচারীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ১৯৯২ সালে কেশবপুর উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি স্থাপিত হয়। এ উপজেলার সহস্রাধিক শিক্ষকের সঞ্চয়ের টাকায় চলে সমিতির কার্যক্রম। সমিতির ফান্ডে লাখ লাখ টাকা থাকলেও শিক্ষকদের কল্যাণে কোনো অর্থ ব্যয় না হওয়ায় এমনিতেই সদস্যরা শিক্ষক নেতাদের ওপর ছিল ক্ষেপা। গঠিত এডহক কমিটি…
অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলায় ভ্যান শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। আজ দুপুরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এ অভিযান চলে। অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নামে একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে চাঁদাবাজি করে আসছে। এসব অবৈধ চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় অভয়নগর উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা নওয়াপাড়া স্বাধীনতা চত্বর থেকে সুুন্দলী, মশিহাটি, পায়রা, বসুন্দিয়াসহ রাজঘাট রুটে চলাচলকারী ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি বন্ধ করার জন্য…
মাগুরা প্রতিনিধি মাগুরার মহম্মদপুরে আব্দুল ওয়াহাব মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার কাউকে কিছু না জানিয়ে গোপনে হাসপাতাল থেকে চলে যান বলে স্বজনরা জানিয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যঙ্গাড়ের দোপ এলাকার ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওয়াহাব মোল্যা দীর্ঘদিন যাবত শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বেশি অসুস্থ হলে সকাল ৮টার দিকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কাউকে না জানিয়ে শনিবার সকালে হাসপাতাল থেকে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা…
