রাজগঞ্জ প্রতিনিধি আগামী চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান। ইতিমধ্যে তিনি নিজ গ্রাম থেকে মাঠের প্রচারণায় শুরু করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের গৌরীপুর গ্রামের কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান খান তার নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। পিতা মরহুম ডাক্তার তবিবুর রহমান খানের গৌরবকে কাজে লাগানোর পাশাপাশি নিজের পরোপকারী মনোভাব ও সমাজ সামাজিকতায় ইতিমধ্যে তিনি ইউনিয়নবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা আর আলোচনা ও মতবিনিময় করে চলেছেন দিনব্যাপি। পুরাতন ভোটারদের পাশপাশি ইউনিয়নের…
Author: banglarbhore
অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলা চত্বরে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ । মেলার পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজের আয়োজন করা হয়েছে। ইউএনও কে এম আবু নওশাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, এপি আহসান হাবিব, বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ,…
সৈয়দ রুবেল, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের কৃষক ওলিয়ার রহমান মোল্যা (৬০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে লোহাগড়ার লুটিয়া বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় চরদিঘলিয়া, লুটিয়া, মাউলি, খালচর, গাজীপুর ও চরমাউলি এলাকার বিভিন্ন পেশার মানুষ ওলিয়ার মোল্যা হত্যার বিচার দাবি করেন। চরমাউলি গ্রামের আত্তাব শেখের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-নিহত ওলিয়ার রহমান মোল্যার ছেলে আতিকুর মোল্যা, এলাকাবাসীর পক্ষে শেখ সেলিম, হাবিবুর রহমান মোল্যা, সারজন আহমেদ, মিলু মোল্যা, হবিবুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, পূর্বশত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৩ জানুয়ারি সকাল ৯টার দিকে বাড়ির…
ঝিকরগাছা প্রতিনিধি গতকাল সকালে যশোরের ঝিকরগাছায় দুই দিনব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্তমঞ্চে মেলার আয়োজন করা হয়। উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প উপস্থাপন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান। বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের প্রকল্প উপস্থাপন করে সরকারি এমএল হাইস্কুল, বিএম হাই স্কুল, পাইলট বালিকা বিদ্যালয়, সম্মিলনী বালিকা বিদ্যালয়, পারবাজার হাই…
শ্যামনগর প্রতিনিধি গতকাল দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সমন্নয়ে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা। মেলা উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য এসএম আতাউলক হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, নবগত উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, একাডেমী সুপারভাইজার মিনা হাবীব। মেলা প্রাঙ্গনে উচ্ছ্বসিত ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন আবিস্কার প্রদর্শন করে। উপজেলার ১১ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এতে অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে রয়েছে, নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়, শ্যামনগর মর্ডান স্কুল, বনশ্রী শিক্ষা নিকেতন,কাঁঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যারয়, আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ, পাতড়া খোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়, হেঞ্চি…
নড়াইল প্রতিনিধি নড়াইল সদরের শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬শিক্ষার্থী খেজুরের রস পান করে অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেশমী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা জানায়, সকালে স্কুলে আসার পরে ৯টার দিকে ১০/১২ জন শিক্ষার্থী মিলে পাশের একটি জমির কয়েকটি খেজুরের গাছে উঠে রস পেড়ে আনে। এরপর সবাই সেটি পান করে। এর মধ্যে ৬ জন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, একজন বমি করতে থাকে। অসুস্থদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। খেজুরের রসের মধ্যে অন্য কিছু ছিলো কিনা তা শিক্ষার্থীরা জানে না, তবে রস পান করা কয়েকজন সুস্থ্য আছে। অসুস্থরা সবাই শাহাবাদ, দলজিতপুরের বাসিন্দা…
বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার পাচভুলোট এলাকায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ (সোমবার) বেলা ১১টায় পাচভুলোট গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের বাসিন্দা। পরিবার ও এলাকাবাসী জানায়, নিহত হাবিবুর রহমান বাড়ি করার জন্য সকালে ট্রাকে করে ইট নিয়ে ফিরছিলেন। মিজান ছিলেন একটি ইজিবাইকে। ওই বাইকের পেছন পেছন আসছিল তার নিজের ইট বহনকারী ট্রাক। পথিমধ্যে ওই ইট বহনকারী ট্রাক মিজান বসা থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় মিজান পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান,…
বিবি প্রতিবেদক যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সভা শেষে ভলিবল বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম জুয়েল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, যুগ্ম আহ্বায়ক আকতারুল কবির মিলন, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার…
আয়ুব খান, কেশবপুর (পৌর) প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেনের কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(সোমবার) বিকেলে কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর পরিচালনা কমিটির আয়োজনে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঁচি প্রতিকের নির্বাচনোত্তর পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচনোত্তর পরিচালনা কমিটির সদস্য সচিব গৌতম রায়ের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে শ্রী নদীর নাব্যতা না থাকায় পূর্বাংশের বিল কালিচরণপুর, বিল খুকশিয়া, বিল বুড়ুলিয়াসহ ২০টি বিলের প্রায় ১ হাজার ২ শত হেক্টর জমিতে এবারও বোরো আবাদ হবে না। অন্যান্য বিলে কিছু কিছু আবাদ হলেও কালিচরণপুর বিলে বিগত ৬/৭ বছরের মতো এবারও এককাঠা জমিতেও বোরো আবাদ করতে পারবেন না কৃষকরা। কেশবপুরের পূর্বাংশের ২০টি বিলের পানি শ্রী নদী দিয়ে নিস্কাশিত হয়। পলি জমে শ্রী নদী ভরাট হয়ে যাওয়ায় ৮০’র দশ থেকে কেশবপুরের বিশাল এলাকার ২০টি বিল স্থায়ী জলাবদ্ধ হয়ে আছে। ২০০৫ সালে সরকার বিল খুকশিয়ায় টিআরএম (টাইটাল রিভার ম্যানেজমেন্ট) চালু করে শ্রী নদীর নাব্যতা ফিরিয়ে আনলে বিলগুলোতে ফসল ফলতে…
