বিবি প্রতিবেদক যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে দুই যুবককে ছুরিকাঘাত ও মারপিটের ঘটনায় দুই সহোদরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন একই উপজেলার খরিঞ্চাডাঙ্গা গ্রামের ফারুক হোসেন (২০) ও নয়ন হোসেন (৩৪)। মামলার বাদী একই গ্রামের ফজলুর রহমান ফজলু। বাদী এজাহারে উল্লেখ করেন, তার ভাইপো আব্দুল্লাহ আল নোমান (১৯) এবং একই গ্রামের রায়হানের সাথে আসামি সহোদরের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। গত ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে কেশবপুরে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কামালপুর গ্রামে আসামিদের বাড়ির সামনে পৌঁছালে তাদের মারপিট করে। ওই সময় রায়হান স্থানীয় চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের কাছে বিচার চেয়ে বাড়িতে ফিরছিল। রাত…
Author: banglarbhore
চৌগাছা প্রতিনিধি ‘স্বাদে সেরা, গন্ধে ভরা খেজুর গুড়ে মনোহরা’ এই প্রতিপাদ্যে যশোরের চৌগাছায় খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মত উপজেলা প্রশাসনের উদ্যোগে গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার এই মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গাছিদের নিয়ে গতকাল থেকে উপজেলা চত্বরে তিন দিনব্যাপি এই গুড়ের মেলা অনুষ্ঠিত হবে। আগামী বুধবার এ মেলা শেষ হবে। চৌগাছা উপজেলা চত্বরের বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত গুড় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের ব্রান্ডপণ্য খেজুর রসের গুড় জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত হয়ে উঠতে…
বিবি প্রতিবেদক যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী চুড়ামনকাটি বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান দাউদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনি তরফদার, আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রানু, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তানভীর রকসি প্রমুখ।
কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কমিটি ব্যাপক অনিয়মের মাধ্যমে অবৈধভাবে গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতাসীন দলের সভাপতির স্বাক্ষরিত ওই পকেট কমিটি বাতিল করে অচিরেই ঘোষিত তফশীল অনুযায়ী কমিটি গঠনের দাবি জানিয়েছেন সর্বস্তরের শিক্ষকরা। এনিয়ে শিক্ষক কর্মচারীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ১৯৯২ সালে কেশবপুর উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি স্থাপিত হয়। এ উপজেলার সহস্রাধিক শিক্ষকের সঞ্চয়ের টাকায় চলে সমিতির কার্যক্রম। সমিতির ফান্ডে লাখ লাখ টাকা থাকলেও শিক্ষকদের কল্যাণে কোনো অর্থ ব্যয় না হওয়ায় এমনিতেই সদস্যরা শিক্ষক নেতাদের ওপর ছিল ক্ষেপা। গঠিত এডহক কমিটি…
অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলায় ভ্যান শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। আজ দুপুরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এ অভিযান চলে। অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নামে একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে চাঁদাবাজি করে আসছে। এসব অবৈধ চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় অভয়নগর উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা নওয়াপাড়া স্বাধীনতা চত্বর থেকে সুুন্দলী, মশিহাটি, পায়রা, বসুন্দিয়াসহ রাজঘাট রুটে চলাচলকারী ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান থেকে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি বন্ধ করার জন্য…
মাগুরা প্রতিনিধি মাগুরার মহম্মদপুরে আব্দুল ওয়াহাব মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার কাউকে কিছু না জানিয়ে গোপনে হাসপাতাল থেকে চলে যান বলে স্বজনরা জানিয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যঙ্গাড়ের দোপ এলাকার ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওয়াহাব মোল্যা দীর্ঘদিন যাবত শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বেশি অসুস্থ হলে সকাল ৮টার দিকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কাউকে না জানিয়ে শনিবার সকালে হাসপাতাল থেকে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা…
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশের দীর্ঘদিনের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করে ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে মাঠে নেমেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ২৯ জানুয়ারি সোমবার উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ, ভুলতা ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলী আশরাফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত…
মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখাতে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদারের পিতা বিহারীলাল শিকদারের ১৮ তম ও মাতা সরশ্বতী শিকাদরের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী গতকাল দুপুর ২টায় বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংকর বিশ্বাস। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আইসিটি শিক্ষক প্রভাত রায়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, মহম্মাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান, মহম্মাদপুর থানা অফিসার ইনচার্জ বুরহানুল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ নাসিরুল ইসলাম,…
নড়াইল প্রতিনিধি নড়াইলে পৃথক মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন পৃথক দুই আদালতের দুইজন বিচারক। গতকাল দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের আকরাম হোসেন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাইফুল আলম পৃথক রায়ে এ দন্ডাদেশ দেন। মাদক মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত নাসির উদ্দিন (৩৫) বরিশাল শহরের ৬নং ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা। অপর দন্ডপ্রাপ্ত কাদের বিশ্বাস (৪০) যশোরের চৌগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত দুই আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ আগস্ট সকাল ৭টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর ব্রিজের পাশে যশোর…
বিবি প্রতিবেদক গতকাল বাদ জোহর যশোর সদরের খুঁজারহাট গ্রামের আওয়ামী লীগ নেতা ইউসুপ বিশ্বাসের নামাজে জানাজা খোজারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের মেজ ভাই ও যশোর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়নের সহ-সভাপতি আইয়ুব হোসেন মনার মেজ মামা ইউসুফ বিশ্বাস যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, উপদেষ্টা আবুল হোসেন, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যশোর সদর ও পৌর কৃষক লীগের…
