Author: banglarbhore

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে পুলিশের বাধায় এগোতে পারেনি বিএনপির কালো পতাকা মিছিল। দলীয় কার্যালয়ের সামনেই কর্মসূচি শেষ করতে হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দির মুক্তি, মামলা প্রত্যাহার, দ্বাদশ জাতীয় সংসদ বাতিলসহ নানা দাবিতে জেলা বিএনপি এই মিছিলের আয়োজন করে। গতকাল দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর জেলা বিএনপির সভাপতি এমএ মজিদসহ কিছু নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আবারও বাধা দেয়। তখন দলীয় কার্যালয়ের সামনেই স্লোগান…

Read More

আয়ুব খান, কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরের নূতন মূলগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, মাদ্রাসায় সহসুপার, নিরাপত্তা কর্মী, আয়া ও বিজ্ঞান বিভাগের জন্য ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি নিরাপত্তা কর্মী পদে আবেদন করি। আবেদনের পর মাদ্রাসার সুপারের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে ১২ লাখ টাকা জোগাড় করতে বলেন। নিয়োগ পত্র বাছাইয়ের আগে সুপার জানান, তার অন্য প্রার্থী ঠিক হয়ে গেছে। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি…

Read More

মাছুম মিয়া, নারায়নগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে নিহত নবজাতকের স্বজনদের সঙ্গে তুলকালাম ঘটনা ঘটেছে। এ সময় ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধিকে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করা হয়। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে সাংবাদিকরা আলটিমেটাম দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এ ঘটনা…

Read More

সৈয়দ রুবেল, নড়াইল প্রতিনিধি নড়াইলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে সরিষার। সরিষা ঘরে তোলার আগেই মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ও বাইরের এলাকা থেকে আসা চাষীরা। নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন মাঠে শতাধিক চাষি মধু সংগ্রহ করছেন। শীতের এই মওসুমে মাঠজুড়ে যেমন থাকে হলুদ সরিষা তেমনি এই সরিষা ফুল থেকে মধু আহরণ। বছরের এই সময়ে মোটাদাগের মধু সংগ্রহের মওসুম। জানা গেছে বড় খামারীরা এই মওসুমে ৮ থেকে ১০ টন মধু সংগ্রহ করবেন এবং মাঝারী বা ছোট খামারীরা ২ থেকে ৫ টন পযর্ন্ত মধু সংগ্রহের আশা করছেন। বিস্তীর্ণ সরিষা মাঠের পাশেই বসানো হয়েছে মৌচাষের বাক্স। মৌমাছি ফুল…

Read More

বিবি প্রতিবেদক অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশসহ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল চলমান দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগদান করায় তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শান্তি সমাবেশ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিশাল এক আনন্দ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক সামসুর রহমান খান। চালুয়াহাটি ইউনিয়নের গৌরিপুর গ্রামের কৃতি এ রাজনীতিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে হৃদ্যতা বাড়ানোর লক্ষ্য নিয়ে তিনি এখন থেকেই সকাল-সন্ধ্যা ছুটে চলেছেন ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) ইউনিনয়নের ৫নং ওয়ার্ডের হরিশপুর রসুলপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন সামসুর হমান খান। এ সময় তিনি পর্যায়ক্রমে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে…

Read More

ঝিকরগাছা প্রতিনিধি যশোরের ঝিকরগাছা উপজেলার মুক্ত মঞ্চে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী এবং পুরস্কার বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে সেলিম রেজা এবং লুবনা তাক্ষী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান। অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা পুরস্কার পেয়েছে তারা হল – আকিজ কলেজিয়েট স্কুল থেকে প্রথম ও দ্বিতীয় হয়েছে সুমাইয়া আক্তার মিম ও রিফা তাসফিয়া। তৃতীয় ও চতুর্থ হয়েছে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ থেকে নাঈম হোসেন ও নিপু কুমার ঘোষ…

Read More

বিবি ডেস্ক পবিত্র রমজান মাসকে সামনে রেখে চারটি নিত্যপণ্যের ওপর শুল্ক হ্রাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্যগুলো হলো- চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। গতকাল বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর এই নির্দেশসহ মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এই চার পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে, এ সকল পণ্যে শুল্ক কী পরিমাণ কমানো হবে, তা এনবিআর এখন ঠিক করবে। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত…

Read More

নিজস্ব প্রতিবেদক হত্যার তিন পর রেকর্ড হয়েছে যশোরে চাঞ্চল্যকর সোলায়মান হত্যা মামলা। আর হত্যার চার দিন পার হলেও আটক হয়নি কোন আসামি। এদিকে এ হত্যার ঘটনায় পুলিশি তৎপরতাকে রহস্যঘেরা মনে করছে বিজ্ঞজন ও ভুক্তভোগীরা। স্থানীয়দের ধারণা যশোর কোতোয়ালি পুলিশের এক কর্মকর্তা দুই মাদক কারবারীকে আটক ও তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা হাতানোর ঘটনার সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ‘গুমোর ফাঁসের’ ভয়ে পুলিশের জোরদার ভূমিকা নেই বলে স্থানীয় ও নিহত সোলাইমানের স্বজনদের দাবি। তবে পুলিশ কর্তার টাকা হাতানোর ঘটনা তদন্ত হচ্ছে বলে পুলিশের বিশ^স্ত একটি সূত্র জানিয়েছে। এদিকে আসামি আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সোলাইমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ বেথুলিগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। গত শনিবার রাতে কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন কটি অভিযান চালিয়ে মল্লিকপুর বাজার থেকে অভিযুক্তকে আটক করে। আটক মেহেদী হাসান রাব্বি উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা। ধর্ষণ মামলার অপর আসামি হলো একই গ্রামের রফিকুল ইসলাম (২৫)। দুইজনকে আসামি করে ঘটনার বিবরণ উল্লেখপূর্বক ২৭ জানুয়ারি ধর্ষণ মামলার বাদী বেথুলি গ্রামের ওই গৃহবধূ কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে মামলা করেন। মামলা নং-২৩ । ভুক্তভোগীকে পুলিশের মাধ্যমে মেডিকেলের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ…

Read More