আয়ুব খান, কেশবপুর (পৌর) যশোরের কেশবপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু সুরক্ষায় ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পৌর শহরের পরিত্রাণের হলরুমে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএসও’র সভাপতি সুফিয়া পারভিন শিখার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আলা, ডাক্তার গোলাম মোক্তাদির, সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার…
Author: banglarbhore
মাগুরা প্রতিনিধি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের দুইজন কর্মীকে মাস সেরা কর্মী হিসেবে স্বীকৃতি ও পুরস্কৃত করা হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘চাঁদের হাটে’ অনুষ্ঠিত মাসিক কর্মী সমন্বয় সভায় মাস সেরা কর্মীদ্বয়ের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ২০২২-২৩ অর্থবছরে উপজেলা ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার অর্জনকারী নবীর হোসেন ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত হন। অপরজন হলেন, মিজানুর রহমান। মাস সেরা কর্মী নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এছাড়াও, তাদের হাতে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট ও প্রণোদনা তুলে দেয়া হয়। একই সাথে কাজের স্বীকৃতি স্বরূপ তাদের ছবি ও কাজের সংক্ষিপ্ত বিবরণ…
কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুরে সৌদি সরকারের দেয়া দুম্বার মাংস দুস্থদের মাঝে নাম মাত্র বিতরণ করে সিংহভাগ মাংস জনপ্রতিনিধি ও প্রভাবশালিরা ভাগ বাটোওয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্তে স্থানীয় সাংবাদিকরা গত ৩ দিন ধরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে ধর্না দেয়ার পর তথ্য সংগ্রহ সম্ভব হয়। গত ২৯ জানুয়ারি সাংবাদিকরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দপ্তরে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। এ সময় দ্বায়িত্বে থাকা অফিস সহকারী সাব্বির হোসেন জানান, স্যারের নির্দশ ছাড়া কোন তথ্য দেয়া যাবে না। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। দ্বিতীয় দিন পুনরায় দপ্তরে গেলে অফিস সহকারী যথা নয়মে বলেন, পিআইও স্যারের নির্দেশ ছাড়া…
শ্যামনগর প্রতিনিধি শ্যামনগরে ২ কেজি একশত গ্রাম গাঁজা গাছসহ এক মাদকসেবীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটক ব্যক্তি উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাচিহারানিয়া গ্রামের মিলন কুমার মন্ডল (৩৭)। ৩০ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশে থানা পুলিশের একটি দল তাকে ২৮ পিস গাঁজাসহ আটক করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিবি প্রতিবেদক আজ ৩১ জানুয়ারি ভাষা সৈনিক আমির আহমদের অষ্টাদশ মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমির আহমদ ১৯২৯ সালের ২৫ জানুয়ারি নড়াইল জেলার লোহাগড়ার জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলন শুরু হলে তিনি যশোরে সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ১৯৫২ সালের পরে তিনি নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭৪ সালে আমির আহমদ অবসরে যাওয়ার পর সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে তিনি একাধিকবার শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হন। তার মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিলের উদ্যোগ নেয়া হয়েছে। ভাষা সৈনিক আমির আহমদ যশোর টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি কাওছার…
বিবি প্রতিবেদক ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছায় শুরু হচ্ছে চার দিনব্যাপি ফুল উৎসব। আজ থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে এই উৎসব। গদখালী-পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে এ উৎসবের আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং অনুষ্ঠানের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজধানী খ্যাত গদখালি-পানিসারা-হাড়িয়ার মোড়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত ফুল উৎসব- ২০২৪ চার দিন ধরে পালিত হবে। মেলার প্রথম দিনে রয়েছে, উদ্বোধনী…
বিবি প্রতিবেদক যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে গতকাল কালো পতাকা মিছিল করে বিএনপি। তবে বিএনপির কর্মসূচিকে ঘিরে পুলিশ দলীয় নেতাকর্মীদের মারপিট করেছে বলে অভিযোগ নেতাকর্মীদের। এ সময় দলের কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছেন। এছাড়া দলের সাতজন নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ। গতকাল বিএনপির কর্মসূচিকে ঘিরে শহর জুড়ে পুলিশের বেশ তৎপরতা দেখা যায়। বিশেষ করে দলটির দলীয় কার্যালয় স্থল লাল দিঘিরপাড়ের সড়কে ব্যারিকেট দেয়। ফলে ওই সড়কে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, গতকাল কেন্দ্র ঘোষিত পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিলের কর্মসূচি পালনের জন্য দলীয় নেতা-কর্মীরা লালদীঘি পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা…
বিবি প্রতিবেদক শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে শীতবস্ত বিতরণ কর্মসূচির অংশ হিসেবে যশোরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শহরের তালতলা বাজারে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও তালতলা কবরস্থান উন্নয়নে আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। এ সময় তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। অসহায় শীতার্ত নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে মানবসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। সাবেক পৌর মেয়র রেন্টু চাকলাদার…
বিবি প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত এক নারী মেডিকেল অফিসারসহ তিনজনকে শারীরিকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীরা আজ (মঙ্গলবার) এ কর্মসূচি পালন করে। লঞ্ছিতের শিকার অন্য দুজনের মধ্যে একজন নারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং একজন সেচ্ছাসেবী। আজ (মঙ্গলবার) সকাল থেকে ‘নিরাপদ কর্মস্থলের’ দাবিতে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে মানববন্ধন করেন তারা। তবে এ সময় শুধুমাত্র হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু ছিল। মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, ডা. সুরাইয়া পারভিন,…
বিবি ডেস্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সারি সারি ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক। এগুলোর গাঁ ঘেষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে হচ্ছে। অনেক সময় যাত্রী ও চালকদের আচরণে শিক্ষার্থী ও অভিভাবকরা অস্বস্তিতে পড়ছেন। বিদ্যালয় ছুটির সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন। যশোরের মনিরামপুর পৌর শহরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের চিত্র এটি। বিদ্যালয়টির উত্তর পাশে ভূমি অফিস ও দক্ষিণ পাশে পৌরসভা কার্যালয়। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী ও অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের গেটের সামনে গাড়ি রাখা হয়। এতে করে পথ চলাচল কষ্টকর হয়ে পড়েছে। অনেক সময় যানবাহনের চালকদের সঙ্গে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়তে হয়।…
