চৌগাছা প্রতিনিধি ‘স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা’ স্লোগানে খেজুর গুড়ের মেলা শুরু হচ্ছে আগামীকাল (সোমবার)। যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজনের বিস্তারিত জানাতে ২৭ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বক্তব্য দেন। এ সময় বক্তব্যে তারা বলেন, যশোর জেলার এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে তিন দিনব্যাপি এই মেলা হবে। গতবারের মতো এবারও এই উৎসবের অন্যতম আকর্ষণ যশোর…
Author: banglarbhore
খুলনা অফিস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে বের হওয়ার পর ধর্ষণের শিকার এক তরুণী ও তার মাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুজ্জামানকে আটক করে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, বিকেলে ওই তরুণীকে ছাড়পত্র দেয়া হবে বলে জানতে পেরে মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা ওসিসির সামনে অপেক্ষায় ছিলেন। ছাড়পত্র পাওয়ার পর ওই তরুণী তার মাকে সঙ্গে নিয়ে বাইরে বের হন। তখন মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যান। এ সময় আগে থেকে…
মাগুরা প্রতিনিধি মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার ৫ম বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেল চারটায় শালিখা উপজেলা মিলোনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে। প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসন সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান শিকদার। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. রামমোহন দে মন্ডল, জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা ভাইস…
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মনোনীত হয়েছেন। যশোর সদর উপজেলার কৃতি সন্তান ছাত্র নেতা মুহাম্মাদ আব্দুল আওয়াল। তিনি সংগঠনের যশোর জেলা শাখার ২০২২ ও ২০২৩ সেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।-প্রেস বিজ্ঞপ্তি
বিবি প্রতিবেদক যশোর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এর নির্দেশনায় ও সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের পক্ষে কচুয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে ১৩০ জন ব্যক্তির মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারী) কচুয়া ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী শারমিন সুলতানা তমা’র ব্যবস্থাপনায় ও যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ ইমরান আলী’র তত্ত্বাবধানে আয়োজিত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ। দেয়াপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে কচুয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ…
বিবি প্রতিবেদক যশোর শহরের টিবি ক্লিনিক মোড় ছুরিকাঘাতে সোলাইমান হক (৩০) নিহত ও জসিম সিকদার (৩২) আহতের ঘটনায় সম্ভাব্য দুটি কারণ জানিয়েছে পুলিশের তদন্ত সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র। কারণগুলো হলো- টিবি ক্লিনিক এলাকার জসিম ও চাঁচড়া এলাকার আরাফাতের সঙ্গে অনলাইনের জুয়ার টাকার লেনদেন নিয়ে বিরোধ। এর জেরে আরাফাত জসিমকে জখম করে। জসিমের পক্ষ নিয়ে সোলাইমান কথা বলতে গেলে ছুরি মেরে তাকেও জখম করা হয়। এতে সোলাইমানের মৃত্যু হয়। আর দ্বিতীয় কারণ হলো আহত জসিম পুলিশের কথিত সোর্স। পুলিশকে তথ্য দিয়ে একই এলাকার শহিদুল ও শাহিন নামে দুই মাদক কারবারিকে ধরিয়ে দেয়ার অভিযোগে জসিমের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নিহত সোলাইমান হোসেন…
কেশবপুর প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ফরহাদ হোসেনকে কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে সংবর্ধনা উপলক্ষে দেবালয় প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও দেবালয়ের প্রতিষ্ঠাতা প্রতিথযশা সাংবাদিক শ্যামল সরকার। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন প্রমুখ। আলোচনার পূর্বে জনপ্রশাসন মন্ত্রীকে দেবালয়ের পক্ষ থেকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
বিবি প্রতিবেদক যশোর শহরের শীতার্তদের মাঝে বিতরণের জন্য দুই হাজার কম্বল দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। শনিবার দুপুরে নিজ বাসভবন থেকে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবলীগ নেতাকর্মীদের কাছে এই কম্বল হস্তান্তর করেন তিনি। আনোয়ার হোসেন বিপুল জানান, প্রতিবছরের মতো এবারও তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে কম্বল বিতরণ শুরু করেছেন। যার অংশ হিসেবে যশোর শহরে বিতরণের জন্য দুই হাজার পিস কম্বল তিনি নেতাকর্মীদের কাছে দিয়েছেন। ১ নং ওয়ার্ডে যুবলীগ নেতা তছিকুর রহমান রাসেল, ২নং ওয়াডে ওসমানুজ্জামান সাকিব ও সাব্বির হোসেন অভি, ৩ নং ওয়াডে সাকিব হোসেন, শামীম হোসেন ও…
রাজগগঞ্জ প্রতিনিধি যশোরের মণিরামপুরে প্লাস্টিকের ড্রামের পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ(শনিবার) দুপুরে ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য মাহাবুর রহমান বলেন, জিয়াউর শেখ পেশায় ভ্যান চালক। সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। তার স্ত্রী নাছিমা খাতুন বাড়িতে গোয়াল ঘরের পিছনে কাজ করছিলেন। এই ফাঁকে ফারহান গোয়াল ঘরের সামনে রাখা প্লাস্টিকের ড্রামে খৈল ভিজানো পানিতে উপুড় হয়ে পড়ে যায়। পরে মা নাছিমা বেগম এসে ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবি প্রতিবেদক যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর থেকেই নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে এমপির যশোরস্থ বাসভবনে মণিরামপুর কল্যাণ সমিতি যশোরের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. এএইচএম আব্দুর রউফ, সহ-সভাপতি জয়নাল আবেদীন, এসএম শামসুর রহমান, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহিন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান লাভলু, সাংস্কৃতিক সম্পাদক শুভঙ্কর গুপ্ত, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. দীপক কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক এস এম খবিবুল ইসলাম, দপ্তর সম্পাদক…
