Author: banglarbhore

চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছায় চাঁদাবাজি মামলায় শাহিন হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ(শনিবার) দুপুর ২টার দিকে সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শাহিন উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়গোবিন্দপুর বাঁওড় ইজারা নেয়ার পর থেকে মনমথপুর মৎস্যজীবী সমবায় সমিতির নেতাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও চাঁদা দাবি করে আসছিল এই শাহিন। এরপর গতকাল দুপুরের দিকে বাঁওড়ে জেলেরা মাছ ধরতে গেলে শাহিন মাছ ধরতে বাধা দেয় ও চাঁদা দাবি করে। এ সময় জেলেরা থানা পুলিশকে খবর দেয় এবং মনমথপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হামিদ আলী বাদী হয়ে থানায়…

Read More

মণিরামপুর প্রতিনিধি ছাদ থেকে পড়ে হারাধন কুন্ডু (৬৪) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ(শনিবার) সকালে যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, হারাধন কুন্ডু ৭ বছর আগে এসআই পদ থেকে অবসরে যান। তার সহধর্মিনীর মৃত্যুর পর গ্রামের বাড়ি ভবানীপুরে একাকী বসবাস করতেন। বছর তিনেক আগে হারাধন স্ট্রোক করেছিলেন। প্রতিদিন ভোরে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করতেন তিনি। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করতে গেলে পা পিছলে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পান হারাধন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মণিরামপুর থানার উপপরিদর্শক প্রসেনজিৎ মল্লিক বলেন, তিনতলার ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারাধন…

Read More

ডুমুরিয়া প্রতিনিধি খুলনার ডুমুরিয়া উপজেলায় ঘর থেকে ডলি বেগম (৩২) এবং তার দুই শিশু সন্তান ফাতেমা ও ওমরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ(শনিবার) বেলা দেড়টার দিকে গুটুদিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের মান্নান সরদারের ঘর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। ফাতেমার বয়স ছয় বছর ও ওমরের বয়স সাত মাস। তাদের লাশ ঘরের খাটের ওপর পড়ে ছিল। আর ডলি বেগমের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন ডলি বেগম। স্থানীয়রা জানান, ডলি বেগমের স্বামী মান্নান সরদার একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। শনিবার সকাল আটটার দিকে তিনি বাড়ি থেকে খুলনা…

Read More

যশোর শহরের লালদীঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে বার্ষিক পিঠা প্রদর্শনী ও বিক্রয়-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্কুল আঙিনায় ছিল এই আয়োজন। শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের নিজ হাতে তৈরি পিঠা নিয়ে এতে হাজির হন। ১৫টি স্টলে পিঠা বিক্রি করা হয়। এসব স্টলে চিতই, পাকান, ভাপা, সুজি পিঠা, ডিম পিঠা, ঝুলিয়া, টেবুয়া, হালুয়াসহ রকমারি পিঠার সমাহার ছিল। আয়োজনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতে উপহার হিসেবে একটি করে বই তুলে দেন ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ অধ্যক্ষ আলী আজম টিটো ও যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), যশোর কেন্দ্রের উদ্যোগে গতকাল নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারীদলের অনুপ্রেরণা ও উদ্দীপনা তৈরিতে দলসদস্যদের অংশগ্রহণে বার্ষিক সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সমাবেশে শতাধিক নারীদল সদস্যদের অংশগ্রহণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও চামুচে মার্বেল নিয়ে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, বারান্দীপাড়া কমিউনিটি ফোরামের সভাপতি ইশরাত জাহান রিটা। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার সোমা রায়, নারজিমা জেসমিন, রিপন কর্মকার।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

রাজগঞ্জ প্রতিনিধি চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) বিকালে নেংগুড়াহাট আওয়ামী লীগ কার্যালয়ে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। চালুয়াহাটি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম (মিলন), আঃ হাই, মনিরামপুর উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বুলু কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রতি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের উপস্থিতি তাদের হাতে কম্বল তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছবেদ আলী মহালদার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার,…

Read More

ঝিকরগাছা প্রতিনিধি আজ (শনিবার) সকালে যশোরের ঝিকরগাছায় কর্মজীবী বন্ধু সোসাইটির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় মাঠে ঝিকরগাছা কর্মজীবী বন্ধু সোসাইটির উদ্যোগে শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আজম রুমি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, বীমা কর্মকর্তা মিজানুর রহমান, ইমদাদুল হক রঞ্জু, ঠিকাদার শহিদুল ইসলাম, আব্দুস সালাম ডিকু, এমদাদুল হক, আব্দুল আলম মোড়ল প্রমুখ। শীতে কম্বল পেয়ে ষাটোর্ধ্ব মনোয়ারা বেগম জানান, এই শীতে কম্বল পেয়ে শীতের কষ্ট থেকে অনেকটা কমবে।

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব নয় দিনব্যাপি মধুমেলা। গতকাল সন্ধ্যায় মধুসূদন জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ী গ্রামে গত ১৯ জানুয়ারি ওই মেলা শুরু হয়।এদিকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের জনপদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি। সাগরদাঁড়িতে আরও বড় কিছু যেন করা যায় সে বিষয়ে আমি সাধ্যমতো চেষ্টা…

Read More

নাজমুল হুদা নবীন-প্রবীণ এক প্রাণ স্লোগানে সাঙ্গ হলো যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির দুই দিনের পুনর্মিলনী উৎসব।আজ (শনিবার) সমাপনী দিনে শোভাযাত্রা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস। শৈশবের স্মৃতি হাতড়ে অনেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে কেউ কেউ আনন্দে কেঁদেছেন। একে অপরের আলিঙ্গনে বন্ধু কেমন আছিস বল, কতদিন দেখি নাই তোকে। এমন আড্ডায়ও মেতেছেন অনেকেই। দুইদিনের উৎসবজুড়ে ছিলে প্রাণের উচ্ছ্বাস। যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী মিলনমেলায় অংশগ্রহণকারীরা শনিবার সারা দিন ভেসে বেড়িয়েছেন স্মৃতির ভেলায়। স্কুলের ১৮৬ বছর উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনীকে তারা প্রাণের মেলা হিসেবে আখ্যা দিয়েছেন। দিনভর স্মৃতির…

Read More

বিবি ডেস্ক হাঙ্গেরি ও কিরগিজস্তান সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ লাভ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার শুভেচ্ছ বার্তায় বলেছেন, তারা বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন তার প্রশংসা করেন। অরবিন বলেন, তিনি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা জ্ঞাপন তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে। তিনি আশ্বাস দিয়েছেন যে, তার সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান তাদের সহযোগিতাকে আরও গভীর করতে ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে কাজ করে যাবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় অত্যন্ত দায়িত্বশীল এ কর্তব্য পালনে…

Read More