বিবি প্রতিবেদক যশোরের মণিরামপুরে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো, রমজান খন্দকার (২১) ও সোহাগ হোসেন (২২)। তারা দু’জনই যশোর শহরের ষষ্টিতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ২৬ জানুয়ারি মণিরামপুর উপজেলার খেদাপাড়া দক্ষিণপাড়া খড়িঞ্চি তিন রাস্তার মোড়ে ইজিবাইক চালক ইয়াছিনকে ছুরিকাঘাত করে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যায় দুই যুবক। গুরুতর আহত ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী দু’জনকে শনাক্ত ও তাদের আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক, ব্যবহৃত চাকু ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁদপাড়া বাউলিয়া গ্রামে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইউপি সদস্য হালিম বিশ্বাস, সদর যুবলীগের সদস্য টিপু সুলতান, সাবেক সদস্য রোস্তম আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসেন প্রমুখ।
বিবি প্রতিবেদক যশোরে আরো এক সেবিকা আত্মহত্যা করেছেন। এবার শহরের বকচরের গ্রীন সিটি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা তৃতীয় বর্ষের শিক্ষার্থী বর্ণা খাতুন (২৩) গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। আজ(শনিবার) দুপুরে প্রতিষ্ঠানটির মহিলা আবাসিক হোস্টেলের সিলিং ফ্যানের সাথে নিজ ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। তিনি চুয়াডাঙ্গা জীবননগরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। এর আগে চলতি জানুয়ারির ১০ তারিখে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকা থেকে লিমা খাতুন (২৪) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ১৭ দিনের ব্যবধানে দুই নার্স বা সেবিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। গ্রীন সিটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষিকা সাবিহা সুলতানা ও দায়িত্বরত কর্মকর্তা আহমদ মোস্তফা জানান, নার্স…
বিবি প্রতিবেদক যশোরের বিশিষ্ট ব্যবসায়ী শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা উলাসী হিমাগারের (বর্তমান সেনাকল্যাণ সংস্থা) মালিক হাবিবুর রহমান (৮৮) ইন্তেকাল করেছেন। (ইন্না…..রাজিউন) শুক্রবার রাত পৌনে ২টার দিকে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান পিন্টু জানান, শনিবার বাদ আসর এমএম কলেজ মসজিদে জানাজা শেষে তার বাবাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় যশোরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন।
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না। যেখানেই এই তিন অপশক্তি থাকবে সেখানেই প্রতিরোধ ও দমন করা হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তিনি বলেন, নতুন রূপে ঝিনাইদহ শহরকে গড়ে তোলা হবে। এ জন্য তিনি ঝিনাইদহ ও হরিণাকুন্ডুবাসীর সহায়তা চান। গতকাল দুপুরে ঝিনাইদহ পৌর পার্কে দুস্থ ও অসহায়দের মাঝে জাহেদি ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন। এমপি মহুল বলেন, ঝিনাইদহের উন্নয়নে একটি রোডম্যাপ প্রণয়ন করা হবে। মানুষের চাহিদা ও সুবিধা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি মহুল, পোড়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, বাস…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুকের টাকা চুরির অবিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিক্ষুক পরিবারের পক্ষ থেকে উপজেলার রাজনগর বাকাবর্ষি গ্রামের সাহাজাহান দফাদার বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রতিবন্ধী ভিক্ষুক ইসলাম উদ্দীনের টাকা চুরির ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সেলিম মোল্লা নামে এক ইউপি সদস্য চোরের পক্ষে অবস্থান নিয়ে উল্টো ভিক্ষুক পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে চলেছে। তার হুমকিতে নিরাপত্তা হীনতায় ভিক্ষুক পরিবার। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বেতিখেলা গ্রামের হতদরিদ্র ইসলাম উদ্দিন উরফে ঘেনু (৫০) জন্ম থেকে প্রতিবন্ধী হয়েও অসুস্থ বৃদ্ধ পিতা-মাতার চিকিৎসা ও ৩ সদস্যের সংসার চালাতে ভিক্ষার পেশায় নামতে বাধ্য হন। প্রতিদিন কেশবপুর শহরের…
বিবি প্রতিবেদক গাঁদাফুলের মালায় সাজানো ভ্যান। তার উপর একটি রাজকীয় চেয়ারে বসা সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন। ব্যান্ডপার্টির বাজনার তালে তালে ঘুরছে ভ্যানের চাকা। এভাবেই বাড়ি থেকে গ্রামের রাস্তা ধরে স্কুল পর্যন্ত ছুঁটলো ভ্যান। রাস্তার দুই ধারে মানুষের চোখে ব্যতিক্রমী শোভাযাত্রার দিকে। ভ্যান ধরে দৌঁড়াচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই অভ্যর্থনার কারণ স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করবেন সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন। স্কুলে পৌঁছানোর পর তার সঙ্গে যোগ হন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। তারা সবাই অনুষ্ঠানের সম্মানিত অতিথি। অতিথিদের গায়ে ফুলের পাপড়ি ছিঁটিয়ে বরণ করে নেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই আয়োজনে মুগ্ধ প্রাক্তন শিক্ষকরাও। গতকাল যশোরের ঝিকরগাছা উপজেলার…
সৈয়দ রুবেল, নড়াইল প্রতিনিধি নড়াইলের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক ওশান’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ(শনিবার) বেলা সাড়ে ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পত্রিকাটির ৩১তম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। পত্রিকার সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মেহেদী হাসান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, দৈনিক ওশানের ভারপ্রাপ্ত সম্পাদক গুলশান আরা,…
বিবি প্রতিবেদক সদলবল নিয়ে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে যশোরের বাঘারপাড়ার শীর্ষ সন্ত্রাসী আশকার আলী জোয়াদ্দার। উপজেলার খাজুরা এলাকায় একের পর এক ঘটছে ‘আশকার বাহিনী’র অপরাধের ঘটনা। জামিনে মুক্তি পেয়ে সহযোগীদের নিয়ে প্রতিনিয়ত নানা অপকর্ম করছে আশকার। সর্বশেষ, আজ (শনিবার) দিনে-দুপুরে খাজুরা বাজারতলি এলাকায় জমি দখলের চেষ্টা চালায় সে। এ সময় মারপিটের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ আসলে দলবল নিয়ে পালিয়ে যায় একসময়ের ত্রাস আশকার। এতে ভুক্তভোগী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিশাল মোটরসাইকেল বহরে সদলবলে খাজুরা বাজারে হাজির হয় সন্ত্রাসী আশকার। দেশিয় বিভিন্ন অস্ত্রে…
নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ভাতিজাকে শাসন করায় কুপিয়ে মেহেদী মুন্সি নামের (৩৫) এক কৃষকের পায়ের রগ কেটে দেয়াসহ কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ(শনিবার) সকালে লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে হামলার শিকার হন মেহেদী মুন্সি। তিনি কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ও তার স্বজনরা জানান, কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের মেহেদী মুন্সির বড় ভাই মাহাবুব মুন্সির ছেলে ফাহিম দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ নানা অপকর্ম করে আসছিলেন। ফাহিমের বখাটেপনায় অতিষ্ঠ হয়ে গত শুক্রবার রাতে মেহেদী ভাতিজা ফাহিমকে শাসন করতে গিয়ে লাঠি দিয়ে একটি বাড়ি দেন। এর জেরে ফাহিম শনিবার সকালে তার কয়েক সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মেহেদীর ওপর…
