বিবি প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলার সরসকাঠি গ্রামে একটি বক্স কালভার্ট চলাচলের জন্য উন্মুক্ত করার দুই দিন পরই ধসে পড়েছে। গত বৃহস্পতিবার কালভার্টটির এক অংশের ছাদ ধসে নিচে পড়ার পর আরও দুই অংশের ছাদ দেবে গেছে। রাস্তার মাঝ বরাবর কালভার্ট ভেঙ্গে যাওয়ায় পথচারীদেরকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর কালভার্টটি নির্মাণে ৬৭ হাজার টাকা বরাদ্দ দেয়। রোহিতা ইউনিয়নের সরসকাঠি ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল হোসেনকে প্রকল্পের সভাপতি করে ওই গ্রামের একটি মাটির রাস্তায় কালভার্টটি নির্মাণ করা হয়। অভিযোগ উঠেছে কালভার্টটি নির্মাণে ইউপি সদস্য বিল্লাল বরাদ্দের অর্ধেকেরও কম টাকা খরচ করে বাকি টাকা পকেটে ভরেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু নিজ অর্থায়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। আজ (শনিবার) বিকেলে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের টিবি ক্লিনিক মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, আমি আপনাদের ভাই। মেয়র থাকাকালীন সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আমার জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকবো। প্রবীণ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী…
বিবি প্রতিবেদক যশোরে ডিবি পুলিশ জেলায় পৃথক অভিযান চালিয়ে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম নেতৃত্বে যশোর শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (২ফেব্রুয়ারি) সন্ধ্যায় সারসার নাভারণ সাতক্ষীরা মোড়স্থ স্কয়ার ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে বাগআঁচড়া গ্রামের ইমারুল ইসলাম (৩৫) সম্বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর আলম @ কালু (৪২), বাগআঁচড়া গ্রামের আশরাফুল আলমকে (৩৫) আটক ও তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ডিবি যশোরের এসআই বিপ্লব সরকারের নেতৃত্বে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দিন রাতে দাইতলা গ্রামের রাজা, সুমন, রিপন হোসেন (২৯) এবং রাজারহাট এলাকার…
বিবি প্রতিবেদক যশোর উপশহরের মেয়াদ উত্তীর্ণ অবৈধ মসজিদ কমিটির ক্ষমতা সরকারি কর্মকর্তা কর্মচারিদের চেয়েও বেশি। যে কারণে সদর উপজেলা বন বিভাগ গাছ কাটতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি বি ব্লক মসজিদ কমিটি। তারা চলে যাওয়ার পর জীবিত কদম গাছটি কেটে ফেলা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গাছ কাটতে হলে বন বিভাগ থেকে অনুমতি নিতে হয়। এরপর দাম নির্ধারণ করে গাছ কাটতে হয়। কিন্তু বিব্লক মসজিদ কমিটি কোন অনুমতি ছাড়াই সরকারি নীতিমালা না মেনেই গায়ের জোরে গেতকাল শুক্রবার (২ফেব্রুয়ারি) তিনটি গাছ কাটে। সেই সাথে কদম গাছের ডালপালা ছাটা হয়। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বন বিভাগের ফরেস্টার হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে গাছ…
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার আইলা বিদ্ধস্থ মরুভূমি বনে যাওয়া শ্যামনগর উপজেলার গাবুরা দ্বীপ ইউনিয়নে নদীর চরে গাছ নিধনের দায়ে ২০ জনের নামে মামলা হয়েছে। গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ চলমান থাকায় বাধের পাশের গাছ কর্তন করায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল বাদী হয়ে গাছ কাটার সাথে জড়িতদের নামে শ্যামনগর থানায় মামলা করেছে। মানববন্ধনসহ বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হলেও গাছ কাটা বন্ধ করেননি ঠিকাদারি প্রতিষ্ঠানসহ এলাকাবাসী। সকাল হলেই মসজিদের মাইকে প্রচার দিয়েই গাছ কাটার উৎসবে নামেন এলাকাবাসী এমন চিত্র দেখা গেছে গাবুরা ইউনিয়নে। একের পর এক গাছ কেটে সাবাড় করলেও কতৃপক্ষের যেন কোন টনক নড়েনি। গাবুরার সুশীল সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম…
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে হরমোনযুক্ত বিষাক্ত অপরিপক্ক কুল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা বলে অভিযোগ উঠেছে। কেশবপুর পৌর শহরে স্বর্ণপট্টিতে বিভিন্ন প্রকার ফল বিক্রেতা সুব্রত কুন্ডু জানান, আমাদের অঞ্চলে সাধারণত পরিপক্ক কুল খাওয়ার উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। উপজেলার ঘের ভেড়ির মালিকরা ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের কুল চাষ করে থাকেন। তাছাড়া উপজেলার সর্বত্রই কুল চাষ করে থাকে। বিলখুকশিয়া বিলে হাজার হাজার বিঘার জমির ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে কুল চাষ করে থাকে ঘের ব্যবসায়ীরা। এ বছর কুলের ভালো ফলন হয়েছে। অসাধু ব্যবসায়ীরা ঘেরের পাড়ে জমির মালিকদের কাছ থেকে পাইকারি দরে আগাম কুল বাগান কিনে থাকে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় ওই…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে নিউজ ক্লাবের সাংবাদিকদের মাসিক সভা উপলক্ষে বনভোজন ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ির মধুপল্লীতে এ বনভোজন অনুষ্ঠিত হয়। মাসিক সভা, বনভোজন ও র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, রফিকুল ইসলাম বিপ্লব, প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, শাহাজাহান, আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, প্রচার সম্পাদক আজিজুর রহমান, সহ- প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি,ক্রীড়া সম্পাদক হালিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে খুকশিয়ার বিলে পরিদর্শন করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আজিজুল ইসলাম ২ ফেব্রুয়ারি বিকেলে বিল খুকশিয়ায় স্লুইস গেট এলাকার পানি নিস্কাশনের ব্যবস্থার অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। গতকাল শুক্রবার সকালে তিনি উপজেলাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুক্রবার বিকেলে তিনি শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তিনি বিল খুকশিয়ায় স্লুইস গেট এলাকার পানি নিস্কাশন ব্যবস্থার অগ্রগতি পরিদর্শন ছাড়াও সুফলাকাটি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময়ে তিনি পানি উন্নায়ন বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে বিলের পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করে বোরোধান আবাদ নিশ্চিত করবেন বলে আশ্বাস দেনন।
খুলনা অফিস খুলনায় একদিনের ব্যবধানে এশিয়ান নার্সিং কলেজের ২ ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে সুজাতা মন্ডল এবং শনিবার রাতে সীমা খাতুন নামের ওই ২ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তারা দু’জনই নগরীর শেখপাড়া এলাকার পৃথক দুটি বাড়িতে ভাড়া থাকতেন। সুজাতা মন্ডলের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার আমিরপুর গ্রামে। তার বাবার নাম শ্যামল কান্তি মন্ডল। তিনি এশিয়ান নার্সিং কলেজে বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সীমা খাতুন ছিলেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়। একই প্রতিষ্ঠানের ২ ছাত্রীর মৃত্যুতে অন্য সহপাঠীরা মুষড়ে পড়েছেন। তবে দুটি ঘটনার কোনো যোগসূত্র…
রাজগঞ্জ প্রতিনিধি মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হায়াতপুর সাহাপুর মাঠের জামতলা মোড়ে রাস্তার নিচে মাচা পদ্ধতিতে টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক আবু কালাম। আধুনিক এ চাষ পদ্ধতিতে টমেটো চাষাবাদ করলে জনবলসহ খরচ কম লাগে। জমি রোগ-বালাই থেকে মুক্ত থাকে এবং ফলন বেশি হয়। উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, জমিকে উত্তমরূপে তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে সেখানে বিজ বপণ করতে হয়। তারপর সে বেডগুলি মাচায় পেপার দিয়ে ঢেকে দিতে হয়। মাচায় পেপার হলো বিশেষ ধরনের পলিথিন। বিজ থেকে চারা গজানোর পর চারার স্থান থেকে মাচার পেপার ছিড়ে দিলে চারাগুলি…
