বাংলার ভোর ডেস্ক ‘আসুন কমাই সেবার ব্যবধান’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। গতকাল সকালে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে শহরের অদূরে বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএএইট’র প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, সাংগঠনিক সম্পাদক…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি মহুল বলেছেন, সমাজের আর দশটা শিশুর মতই মোটর শ্রমিকদের সন্তানরা যেন উপযুক্ত মানুষ হয়ে দেশে ও দশের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সে ব্যাপারে শ্রমিকদের এবং তাদের পরিবারকে যত্নশীল হতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কার পরিবহন শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খানের সভাপতিত্বে প্রয়াত সদস্যদের পরিবারবর্গকে নগদ আর্থিক সহায়তাদান প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মহুল। তিনি বলেন, শ্রমিকরা সন্তানদের মানুষ করলেও একশ্রেণির মানুষ তাদের মর্যাদা দেয় না। নিজেদের আন্তরিক প্রচেষ্টা ও সততা দিয়ে তাদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে, সন্তানদের উপযুক্ত করে গড়ে তুলতে…
সাকিবুর রহমান, কালীগঞ্জ প্রতিনিধি আজ (রোববার) সকালে শহরের ভূষণ স্কুল রোডস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথি থেকে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। কালীগঞ্জে ইউনির্ভাসিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (উষা)’র উদ্যোগে প্রায় ২শ’ অস্বচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সরকারি এম ইউ কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ মন্ডল, এ এন্ড এফ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস রুপালী, মাসুদ সাজ্জাত, আলাউদ্দিন বিশ^াস, সাংস্কৃতিক সম্পাদক অমলেন্দু লাল সাধন, সদস্য মোস্তফা মোরশেদ তোতা, শাহরিয়ার লিমন ও উত্তম কুমার প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক জানান,…
নড়াইল প্রতিনিধি নড়াইল সদরে ডাকাতির মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে (৩৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল সকালে সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল নড়াইল জেলার সদর থানার বাহিরগ্রাম গ্রামের মৃত আ. রহমান মোল্যার ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি কামালকে এসআই সেলিম মহালদার ও এএসআই মো. শাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক কৃষিখাতে বিশেষ অবদানের জন্য যশোর জেলার শার্শা ও ঝিকরগাছা উপজেলার ২১ জন কৃষাণ-কৃষাণী এবং কৃষি কমকর্তাকে সম্মাননা দিয়েছে যশোর অঞ্চলের জনপ্রিয় কৃষিভিত্তিক অনলাইন প্লাটফর্ম রহস্য ট্রাভেল। রোববার বিকালে যশোরের শার্শা উপজেলার নিজামপুরে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল ও শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং রহস্য ট্রাভেলের প্রধান উপদেষ্টা নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা। অনুষ্ঠানটি সঞ্চালনা…
প্রতিবেদক যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে র্যাব-৬। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত ওই নারী ইয়াবার চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে আসলে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত, ফিরোজা খাতুন (২৮) যশোর শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসিম গাজীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ক্রয় করে যশোরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব বলেন, তথ্য ছিল যে একটি চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোরে এনে উচ্চমূল্যে বিক্রি করতো। এমন…
বিবি প্রতিবেদক যশোরে দুইটি চাকুসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটকরা হলো, শহরের বারান্দী নাথপাড়ার মামুন হোসেন ও খড়কি শাহ আব্দুল করিম রোডের অমিত হাসান। পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এসআই রনজিত কুমার সেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের রেলগেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একদল দুর্বৃত্ত ধারালো চাকু নিয়ে নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য জনমনে আতংক সৃষ্টি করছে বলে জানতে পারেন। এসময় সেখানে অভিযান চালিয়ে অমিত হাসানকে একটি চাকুসহ আটক করা হয়। সদর ফাঁড়ি পুলিশের এএসআই আবুল খায়ের গাজী জানিয়েছেন, একইদিন রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম বারান্দী পাড়া রোজা…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোর জেলার ব্র্যান্ডিং পণ্য ফুলের চাষকে সম্প্রসারণ ও বিপণনের প্রত্যাশা ব্যক্তের মাধ্যমে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী-পানিসারা-হাড়িয়া মোড়ে ফুল উৎসব সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, ফুল হলো যশোর জেলার ব্র্যান্ডিং। ফুলচাষকে সম্প্রসারণ ও বিপণন বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। তিনি প্রতিবছর ফুল উৎসব করার বিষয়ে প্রশাসনকে তাগিদ দেন। আজ (শনিবার) ছিল চার দিনের ফুল উৎসবের শেষদিন। সমাপনী এদিনে কর্মসূচি অংশ হিসেবে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম…
বিবি প্রতিবেদক যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে কচুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘোপ বাজারে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ ৬ নং আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ লাভলু হোসেন, মিলন হোসেন, সজিব হোসেন, অভি, মফিজুর রহমান, দেলোয়ার হোসেন, সবুজ ও শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া যশোর সদরের ফতেপুরে হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ…
বিবি প্রতিবেদক যশোরে সালমা আক্তার নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ায় বাধ্য হয়ে নিহতের মা ফিরোজা বেগম সাতজনের নামে আদালতে অভিযোগ করেন। বিচারকের নির্দেশে গতকাল নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে কোতোয়ালি থানা পুলিশ। আসামিরা হলেন, সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের ইসমাইল হোসেন মোল্যা, তার স্ত্রী পাতাসি বেগম, চার ছেলে আমির হামজা, জহির, পান্না, রুবেল এবং মিলনের স্ত্রী মনিহার বেগম। সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী মামলার বাদী নিহতের মা ফিরোজা বেগম বর্তমানে অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে বসবাস করেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, মেয়ে সালমার বয়স দেড় বছর হলে তার পিতা মারা যান। ২০১৫ সালের ১৯…
