কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত ফিরোজ ডেন্টালসহ দু’টি দন্ত ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ (মঙ্গলবার) দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতিসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকারী ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কালীগঞ্জে বিভিন্ন দন্ত ক্লিনিকে অপচিকৎসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতেই দুপুর ১ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা ও প্রতিদিন ডাক্তার…
Author: banglarbhore
প্রতিবেদক যশোরের চৌগাছায় সতের মাস বয়সী কন্যা শিশুকে ঘাস পোড়া পাউডার (ক্ষেতের আগাছা দমনে ব্যবহৃত ওষুধ) খাইয়ে হত্যাচেষ্টা করে নিজেই আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শিশুটির শারীরিক অবস্থা আশংকাজনক। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় (সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত) পৃথক ঘটনায় তিনজন আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি। নিহতরা হলেন, সাদিপুর গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (৩৫), বলিদাপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক (৫০), মাড়ুয়া গ্রামের যানবাহন শ্রমিক বায়েজিদ হোসেন (১৮)। এ বিষয়ে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা…
প্রতিবেদক যশোর ক্যান্টনমেন্ট কলেজে ৩৫তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে কলেজের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নুসরাত নুর আল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের ৮টি…
প্রতিবেদক যশোর পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে শহরের পালবাড়ী মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নিজস্ব অর্থায়নে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশের সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের নিম্নআয়ের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিএনপি নির্বাচনে না আসার কারণে বিএনপিরই ক্ষতি হয়েছে। বিএনপির সাথে জনগনের দূরত্ব…
কেশবপুর প্রতিনিধি উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সরকারি খাল দখল করে মাছ চাষের ঘেরটি দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। গতকাল (মঙ্গলবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন ওই অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন।জানা গেছে,উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে পাথরা-চুয়াডাঙ্গা আড়োর বিলের সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছের ঘের করে আসছিলেন। সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন ঘটনার সত্যতা পেয়ে অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন। এ সময় অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করতে থানা পুলিশ সহযোগিতা করেন।এবিষয়ে মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের…
প্রতিবেদক যশোর কলেজে আজ (মঙ্গলবার) নবনির্মিত নান্দনিক শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ। কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কাজী আনিস আহম্মেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. আসাদুজ্জামান বাবুল, কলেজের পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম আরফু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক হোসেন শিম্বা। দেশের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে একটি উঁচু অবস্থানে রয়েছি। ২০০৯ সালে দেশের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন ডিজিটাল বাংলাদেশ আর মধ্যম…
প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মরা গরুর মাংসসহ দুই কসাই জনতার হাতে ধরা পড়েছে। সোমবার সন্ধ্যায় রেলস্টেশন সংলগ্ন কলাবাগান থেকে জনগণ তাদের ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। ধৃতরা হলো, যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার তরিকুল ও টালিখোলার বাবু। তারা যশোর শহরের পালবাড়ি মোড়ে দেশি এঁড়ে গরু হিসেবে মাইকিং করে ৬শ’ টাকা কেজি দরে মাংস বিক্রি করে থাকেন। তবে কসাই তরিকুল দাবি করেছেন, মরা নই তারা রুগ্ন গরু জবাই করেছেন। এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় পালবাড়ির এলাকার কয়েকজন কসাই চুড়ামনকাটি রেলস্টেশনের পাশের একটি কলাবাগানে মরা গরু জবাই করেছেন বলে জানতে পারেন। পরে তারা জোটবদ্ধভাবে সেখানে গিয়ে মাংসসহ কসাই তরিকুল ও বাবুকে…
প্রতিবেদক যশোরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছেন শিক্ষার উপরে। তিনি তার সন্তান মাননীয় আইটি বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ, যিনি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয় আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের বলেছেন- তাদের কোনোকিছুই দিতে পারবেন না, কেবলমাত্র শিক্ষা দিয়ে গেছেন। আজ (মঙ্গলবার) সকালে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর জিলা স্কুল অডিটরিয়ামে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান…
প্রতিবেদক আগামী ১২ ঘণ্টার মধ্যে যশোর পৌরসভার রেল স্টেশন হরিজন কলোনীর বিদ্যুৎ লাইন সচল করে না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ার দিয়েছেন পৌরসভার হরিজনরা। বিদ্যুৎ লাইন কেটে দেয়ার প্রতিবাদে আজ (মঙ্গলবার) দুপুরে যশোর শহরে বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ। যশোর পৌরসভা শ্রমিক সংগ্রাম পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলে রেল স্টেশন হেলা সমাজ ও বাজার হরিজন কলোনী, মনিহার তালতলা কলোনী, পুরনো পৌরসভা কলোনী ও ধর্মতলা কলোনীর তিন শতাধিক হরিজন সদস্য দুই ঘণ্টা ধরে শহরের বিক্ষোভ মিছিল করেন। যশোর পৌরসভার শ্রমিক সংগ্রাম পরিষদ সভাপতি মতি লাল বলেন, সোমবার দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে যশোর পৌরসভার রেল স্টেশনের হরিজনদের দুটি কলোনীর বিদ্যুৎ…
প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গতকাল লিখিত অনাস্থা প্রস্তাব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। গতকাল জমা দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ইউনিয়নে ৭ হাজার হোল্ডিং প্লেট বিতরণ করে ৭ লাখ টাকা আদায় করে চেয়ারম্যান আত্মসাত করেছেন। তিন অর্থবছরে আনুমানিক ২৩ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স বাবদ আদায় করলেও চেয়ারম্যান সেই টাকা ইচ্ছামত খরচ করেছেন। মেম্বাররা টাকার হিসাব চাইলে তিনি গালিগালাজ করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ চাল থেকে চেয়ারম্যান ১১ বস্তা চাল আত্মসাৎ করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন সেই…
