Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক শহরকে যানজটমুক্ত রাখা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যশোর পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার সকালে শহরের বকুলতলা থেকে মুজিব সড়ক এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সড়কের ওপর অস্থায়ীভাবে নির্মাণ করা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় একটি স্কেভেটর মেশিন ব্যবহার করে ফুটপাতের অবৈধ দোকানপাট ও কাঠামোসমূহ দ্রুত গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (পরিচ্ছন্ন শাখা) আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন প্রমুখ। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ জানান, শহরের যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে বাংলাদেশ স্কাউটসের নবগঠিত ত্রিবার্ষিক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কাউটসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি নির্বাহী অফিসার সম্রাট হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। প্রধান শিক্ষক তুহিন হাসান ও নিহার রঞ্জন রায়ের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, অধ্যক্ষ মহাসীন আলী, স্কাউটসের সাবেক সম্পাদক নওশের আলী, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা…

Read More

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর জরায়ুতে টিউমার অপারেশন করাতে এক সন্তানের জননী আন্না খাতুনকে নেয়া হয় মহেশপুর নার্সিং হোম অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে আল্টাসনোগ্রাফি শেষে জরায়ুতে টিউমার অপারেশনের কথা জানান নার্সিং হোম মালিক আজাদুর রহমান। ১৯ হাজার টাকার চুক্তিতে পরের দিন রাতে জরায়ুর টিউমার অপারেশনের জন্য থিয়েটারে নিয়ে যাওয়া হয় আন্না খাতুনকে। অপারেশন শেষে পেট সেলাই করা অবস্থায় বেডে দেয়া হয় তাকে। কিন্তু তাৎক্ষণিক অপারেশন করা চিকিৎসকরা জানান আইসিইউ সাপোর্ট না থাকায় টিউমার অপসারণ করা সম্ভব হয়নি, এ অপারেশন এখানে সম্ভব না। পেট কাটার ক্ষত শুকালে খুলনায় নিয়ে গিয়ে পুনরায় অপারেশন করাতে হবে। এরপর থেকে জরায়ু টিউমারের যন্ত্রণার সাথে পেট কাঁটার যন্ত্রণা…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় নজরুল ইসলাম (৪৬) নামে ১০ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার বিরাশি গ্রামের বাসিন্দা। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আরও পড়ুন .. .. সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা সোমবার দুপুরে থানার এসআই মল্লিক আ. হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে কপিলমুনির বিরাশী মোড় এলাকা থেকে গ্রেফতার করেন। ওসি গোলাম কিবরিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি ২০১৭ সালের খুলনা জেলা নারী- শিশু নির্যাতন দমন ট্রইব্যুনাল-২ এর ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। একই সাথে আদালত তার বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে সাতক্ষীরাতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আক্তার। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। আরও পড়ুন .. .. শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধীস্থল  সভায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, ভোটগ্রহণ…

Read More

সাড়াতলা সংবাদদাতা মঙ্গলবার ৫৫তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে যশোরের শার্শার কাশীপুরে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থল প্রস্তুত। ইতিমধ্যে ধোয়া, মোছা, পরিস্কার পরিছন্নসহ রংয়ের কাজ সম্পন্ন হয়েছে। দিবসটির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠের পরিবার ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। আরও পড়ুন .. .. বুদ্ধিজীবী দিবসের আলোচনা জামায়াত নেতৃবৃন্দ পরে একে একে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানাবে। এছাড়া এদিন সকালে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে। মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোকাবহ দিন। স্বাধীনতার প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দিশাহীন করার অপচেষ্টা চালানো হয়েছিল। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের ন্যায়ভিত্তিক, মানবিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের অনুপ্রেরণা। তাদের আদর্শকে ধারণ করেই দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। রবিবার বিকালে প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আএম সাইফুল মুকুল অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত চৌধুরী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সজীব (২৪) গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে বকচর বিহারি কলোনি এল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত সদর উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হন তার বন্ধু একই গ্রামের সজীব। আহত সজীব জানান, মণিহার করিম পাম্প থেকে তেল ভরে দুই বন্ধু রাজারহাটের দিকে জিক্সার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বকচর বিহারি কলোনি এল মার্কেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়। পথচারীরারা নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা বিগত সরকারের জনপ্রতিনিধিদের লালিত সন্ত্রাসীদের কাছে থাকা অস্ত্র উদ্ধারের আহবান জানান। তারা বলেন, যশোরের চিহিৃত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তারাই চুরি ছিনতাই করছে। এদেরকে আটক ও অস্ত্র উদ্ধার করলে আগামী নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। ব্যবসায়ীদের অভিযোগ করেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নির্বাচন ও দেশের অর্থনীতি ধ্বংস করার অপচেষ্টা করছে। এদেরকে নির্মল করতে না পারলে সামনের নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়বে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনিত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দীর্ঘ ১৬ বছর রাজপথে বিএনপির প্রতিটি নেতাকর্মী নিরন্তর লড়াই করেছে। আমরা বিশ্বাস করি, গণতন্ত্র থাকলে নিরাপত্তা থাকবে, ভোটের অধিকার থাকবে, নির্বিচারের কেউ গুম খুনের শিকার হবে না, গণমাধ্যমের লেখার স্বাধীনতা থাকবে। সেটি উপলদ্ধি করে ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে আন্দোলন করেছি। বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর নগর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে রোববার বিডি হলে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অনিন্দ্য…

Read More