Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যশোর চাঁচড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। সকাল সাড়ে ৮টায় রীতি অনুযায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন কর্মকর্তারা। এর পরে পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ৩০ মার্চ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক মঞ্জুর মোর্শেদ। মামলার এজাহারে বলা হয়, শাহীন চাকলাদার ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের তদন্তে সেটি প্রমাণিতও হয়। এরপর দলের শীর্ষ ক্ষমতায় থেকে শাহীন চাকলাদার তিনবার উপজেলা চেয়ারম্যান, পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যবসায়ী থেকে রাজনীতিক হয়ে ওঠা শাহীন দীর্ঘ ক্ষমতার আবর্তে হয়ে ওঠেন জেলার একক নিয়ন্ত্রক। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার কারণেই দৃশ্যত দুর্নীতির সেই মামলার রায় হয়নি। অবশেষে রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি বছরের ২২ জানুয়ারি সেই মামলায় চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে শহরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে শহরের টাউন হল ময়দানের শতাব্দী বটমূলে এই অনুষ্ঠান হয়। ‘স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল/ ধর্ষিতা বোনের শাড়ি এই আমার রক্তাক্ত জাতির পতাকা’ এই প্রতিপাদ্যে আয়োজিত হয় অনুষ্ঠানটি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর একে একে পরিবেশিত হয় একক ও যৌথ সংগীত এবং মনোমুগ্ধকর নৃত্য। সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানগুলো উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে। অনুষ্ঠানে যেসব গান পরিবেশিত হয়ে দর্শকদের মুগ্ধ করে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার সকালে যশোরের জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বৃহত্তর যশোরের বিএলএফ প্রধান আলী হোসেন মনি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রতিফ, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেনসহ অন্যান্য বক্তারা। বীর মুক্তিযোদ্ধারা তাঁদের যুদ্ধকালীন স্মৃতির কথা তুলে ধরে বলেন, পাকিস্তানি বাহিনী পরাজয় নিশ্চিত জেনে ১৪ তারিখ রাতে আমাদের দেশের বুদ্ধিজীবীদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভায় অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রার্থীসহ সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। রোববার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে মাসিক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান দৃঢ়তার সাথে জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জেলার যে কোনো অপরাধ চক্রের তৎপরতা রুখে দেয়া হবে। মাসিক সভায় অপরাধ চিত্রে দেখা গেছে, নভেম্বর মাসে জেলায় ডাকাতি ১টি, খুন ৩টি, ধর্ষণ ১ টি, সড়ক দুর্ঘটনা ৮টি, পুলিশ আক্রান্ত ৩টি, মামলা ৬৪ টি, অস্ত্র আইনে মামলা ২টি, বিস্ফোরক ২টি,…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনী। রোববার ভোররাতে উপজেলার নওয়াপাড়া বউবাজার এলাকায় হিজবুল্লাহ দাখিল মাদরাসা সংলগ্ন ইটের স্তুপের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৩টার দিকে উপজেলার বউবাজারে হিজবুল্লাহ দাখিল মাদরাসা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Read More

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়াল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মনোনীত হয়েছেন। সংগঠনের আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের অনুমতিতে গত ১২ ডিসেম্বর রাতে কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমাদ পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। মুহাম্মাদ আব্দুল আওয়াল এবার তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মনোনীত হলেন।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসক আফরোজা আখতার সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার মেজর মুশফিক, আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুর জামান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, পৌর সভার সিইও মো. আছাদুজ্জামান, জেলা মহিলা…

Read More

কাজী নূর “বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে/কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে/দুগ্ধস্রোতরূপি তুমি মাতৃভূমি স্তনে” সুদূর ইউরোপে বসে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত নিজের মাতৃভূমির প্রতি এমনই গভীর আবেগ অনুভব করেছিলেন। জীবনের পড়ন্ত বেলায় তিনি ফিরেছিলেন বাংলায়। তেমনি, বাংলা ভাষা ও সংস্কৃতির অমোঘ টানে এবার ফ্রান্সের রাজধানী প্যারিস শহর থেকে নিজ পূর্বপুরুষের ভিটা যশোরে ফিরেছেন ১৫ বছর বয়সী তরুণী তেহজিব শামস। তিনি কেবল দেশে ফেরেননি, ফিরেছেন যশোরের শিল্পকলা একাডেমির সাধারণ দর্শক হয়ে। মা-বাবা এবং নানাকে সঙ্গে নিয়ে অত্যন্ত আগ্রহভরে উপভোগ করেছেন শিল্পাঙ্গন যশোরের জনপ্রিয় নাটক ‘চম্পাবতীর পালা’। দৈনিক বাংলার ভোর-এর সঙ্গে এক একান্ত আলাপচারিতায় তেহজিব ফ্রেঞ্চ এবং কিছুটা ভাঙা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাইকেল-ভ্যানের উপর থরে থরে সাজানো বাহারি সব ফুল। কারও কাছে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা; কারও কাছে জারবেরা, চন্দ্রমল্লিকা। কেউ বা বাঁশের ঝুড়ির ভিতরে এনেছেন গাঁদা। দরদামে পোষালেই দূরদূরান্ত থেকে আসা ব্যাপারীরা সেই ফুল কিনছেন। অগ্রহায়ণের শীতের সকালে ফুল বেঁচাকেনার এই দৃশ্য ফুলের রাজধানী খ্যাত যশোরের গাদখালী বাজারের। যশোর-বেনাপোল মহাসড়কের গা ঘেসেই বসে এই ফুলের বাজার। বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বড় হাট ছিলো শনিবার। চাহিদা থাকায় অন্যান্য দিনের চেয়ে এদিন ফুলের সরবারহ বাড়ে কয়েকগুণ। ফ্লাওয়ার্স সোসাইটি নেতৃবৃন্দ বলছেন, গাঁদা ফুল ছাড়া বর্তমানে সব ধরনের ফুলের দাম বেশি। দুটি দিবসকে ঘিরে দুই কোটি টাকা ফুল বেঁচাকেনা হয়েছে। আশা…

Read More