বাংলার ভোর প্রতিবেদক যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আট দলীয় ঐক্যজোটের যশোরে জরুরি সভা হয়েছে। শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কার্যালয়ে ৮ দলীয় জোটের যশোরের শীর্ষ নেতাদের নিয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। আরও পড়ুন .. .. যশোরে বাম-গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আঞ্চলিক কনভেনশন বাংলাদেশ ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার আমির মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলার সভাপতি নিজামুদ্দিন অমিত, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির রেজাউল করিম, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী প্রমুখ। সভায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের নানা পূর্বপরিকল্পনা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে যশোরে অনুষ্ঠিত হলো বাম গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আঞ্চলিক কনভেনশন। বাম প্রগতিশীল দল ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। শুক্রবার দিনব্যাপী যশোর শহরের বি মেমোরিয়াল হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।এই ফ্রন্ট বৃহত্তর যশোর জেলার কনভেনশন বি. সরকার ঘূর্ণায়মান মঞ্চে করা হয়। বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ যশোর জেলার সদস্য সচিব হাচিনুর রহমানের সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মতুয়া মিশন জেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি হলে আয়োজিত এই সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ মতুয়া সম্প্রদায়ের ১৫০ থেকে ২০০ জন অনুসারী অংশগ্রহণ করেন। আরও পড়ুন .. .. মণিরামপুরে ধানের শীষকে বিজয়ী করতে কুলটিয়া বিএনপির শপথ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, শ্রী শ্রী গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহামতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর। প্রধান অতিথি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর তার বক্তব্যে সনাতন ধর্মের মূল ভিত্তির ওপর জোর দেন। তিনি বলেন, সনাতন ধর্মের মূল শক্তি হলো…
মণিরামপুর সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মণিরামপুরে কুলটিয়া ইউনিয়ন বিএনপি একাট্টা হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে শপথ গ্রহন করেছে। শুক্রবার বিকেলে কুলটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পোড়াডাঙ্গায় উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। আরও পড়ুন .. .. ওসমান হাদি গুলিবিদ্ধ : মাগুরায় এনসিপির বিক্ষোভ বিএনপির মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেন নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে…
মাগুরা সংবাদদাতা ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মাগুরা জেলা এনসিপির আহ্বায়ক জুয়েল মজুমদারের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। আরও পড়ুন .. .. হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মিছিলে অংশ নিয়ে রাসেল মজুমদার বলেন, “বিক্ষোভ মিছিল থেকে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রশাসন যদি দ্রুত সময়ের ভেতরে হামলাকারীদের…
বাগআঁচড়া সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘয়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার ৫ নং বাহদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাহদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর- ৮৫ শার্শা-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও দলটি সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। আরও পড়ুন .. .. হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এসময় প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণট্য রাজনৈতিক…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকা -৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে গণঅভ্যুস্থানে অংশ নেওয়া ছাত্র জনতার ব্যানারে শহরের টাউন হল ময়দান থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের মাইকপট্টি হয়ে চৌরাস্তা ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাদীর ওপর নৃশংস হামলার ঘটনায় ঐ সময় শিক্ষার্থীরা উসমান হাদির বিচারের দাবিতে ‘গুলির মুখে কথা হবো, আমরা সবাই হাদি হবো’,‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’,‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘আমার ভাই হাসপাতালে, ইন্টেরিম কি করে’,‘সন্ত্রাস আর বাংলাদেশ, একসাথে চলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুল কবীর বিজুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটকের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে তার বাসায় অবস্থান করছে। পুলিশি অভিযানে তাকে আটক করা হয়। আরও পড়ুন .. .. সাতক্ষীরায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে আহত ২ বিজুর বিরুদ্ধে শহরের লালদীঘিস্থ বিএনপি দলীয় কার্যালয় পোড়ানো ও ঘটনার সঙ্গে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটার সময় একজনকে আটকে রাখলে তাকে ছাড়িয়ে নিতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন দু’জন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের শাহিনুর রহমান (৩০)। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর ৪ টার দিকে সাতক্ষীরা সদরের ভোমরার শাকরা গ্রামের সাহেব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীনুর রহমান জানান, দুটি মোটরসাইকেলে চারজন লোক ভোররাতে কোমরপুর গ্রামের সাহেব আলির বাড়ির সামনে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা…
বাংলারভোর প্রতিবেদক কোথাও পা রাখার জায়গা নেই। কেউ দাঁড়িয়ে; কেউ বা বসে। সবার কোলে কিংবা কাঁধে রয়েছে নানা বয়সী শিশু। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়া প্রিয় সন্তানের চিকিৎসার জন্য অভিভাবকদের এই অপেক্ষা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই দৃশ্য প্রতিনিয়ত যশোর জেনারেল হাসপাতালের বহিঃবিভাগে। রোগী সামাল দিতে যেয়ে হিশশিম খাচ্ছেন চিকিৎসক ও দায়িত্বরত কর্মচারীরা। শুধু এই জেনারেল হাসপাতাল নয়; শহরের খাজুরা নিউ মার্কেটস্থ শিশু হাসপাতালের দৃশ্যও একই। হাসপাতাল দুটির বহির্বিভাগ ও অন্তঃবিভাগে বেড়েছে শিশু রোগীর ভিড়। ঋতু পরিবর্তনজনিত ঠাণ্ডার কারণে অনেকে কাশি, গলাব্যথা, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জটিলতাসহ জ্বর ও ভাইরাল ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। সরেজমিনে জানা গেছে, বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল…
