Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) থেকে এক বন্দি কিশোর পালিয়ে গেছে। ১৫ বছর বয়সী ওই কিশোর বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে অভ্যন্তরীণ সীমানা প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া কিশোর নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা। গত ৯ ডিসেম্বর একটি চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে ওই কেন্দ্রে প্রবেশ করে। এই ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ। শিশু উন্নয়ন কেন্দ্রটি অবস্থিত যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায়। কেন্দ্র সূত্র ও থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট চলছিলো। সেখানে অনেকেই খেলছিলো; আবার অনেকেই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চার জেলা নিয়ে যশোরে কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। গত ২৬ আগষ্ট শহরের টিবি ক্লিনিক মোড়ে অস্থায়ী কার্যালয়ে এই অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে অফিসটিতে একজন কমিশনার নিয়োগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে কর কমিশনারের কার্যালয়টি ছিল খুলনাতে। সেখানে গিয়ে যশোরাঞ্চলের ব্যবসায়ীদের কার্যক্রম সম্পাদন করা লাগত। কার্যালয়টি যশোরে চালু হওয়ায় এই অঞ্চলের ব্যবসায়ীদের আর খুলনাতে যেতে হবেনা। যশোর থেকে তারা কমিশনারেট কার্যালয়ের সুবিধা ভোগ করতে পারবেন। এতে করে সরকারের যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি ব্যবসায়ীদেরও হয়রানি কমবে। যশোর কর কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশ স্বাধীনের পর খুলনা বিভাগের ১০ জেলার কার্যক্রম চলত খুলনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রেমের অভিনয় করে দেখা করতে এসে কৌশলে প্রেমিকার প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি ওজনের সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়া সেই প্রতারক প্রেমিককে অবশেষে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটক আবুল কাসেদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার আশুলিয়া থানার ডেইরি ফার্ম স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোড এলাকার আজিজুল ইসলামের মেয়ে আসমা খাতুনের সাথে গত ২০ জুলাই অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কাসেদ আলীর পরিচয় হয়। এরপর থেকে হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ চলতে থাকে। গত ২০ অক্টোবর সকালে কাসেদ আসমার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর হাসপাতালের তৃতীয় তলায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গুলি, ধারালো চাকু ও অন্যান্য সরঞ্জামাদিসহ রাসেল মুন্সি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল পুলিশ। তার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় তাকে আটক করা হয়। আটক রাসেল মুন্সি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাসেল মুন্সি একটি শপিং ব্যাগ হাতে হাসপাতালের তৃতীয় তলার বিভিন্ন করিডোরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পুলিশ বক্সে নিয়ে আসেন। পুলিশ বক্সে এনে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক টেলিফোন বিল বকেয়া রাখায় যশোরের তিন গ্রাহকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় টেলিগ্রাফ আইনে তাদের বিরুদ্ধে যশোর আদালতে তিনটি পৃথক মামলা করা হয়েছে। বুধবার বিটিসিএল’র উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, যশোর শহরের সিটি কলেজপাড়ার পঙ্কজ কুমার সরকার, ঘোপ সেন্ট্রাল রোডের জুয়েল হোসেন এবং সদর উপজেলার জামতলা মোড় এলাকার হোসেন ইলেকট্রিকের মালিক হোসেন আলী। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রাহকরা দীর্ঘদিন ধরে বিটিসিএল সংযোগ ব্যবহার করেও বিল পরিশোধ করেননি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়। যে দেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এক সাথে বসবাস করতে পারবে। বিএনপি মনে করে এই দেশ কারও একার না, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম এবং মত পথে মানুষের। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে সকলের রক্তে ঝরেছে। তাই আমরা সকলে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশকে মানবিক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে চাই। বুধবার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাবেক ৩ (বর্তমান ৭,৮, ৯) ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ভায়না ইউনাইটেড ক্লাব মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের ইছালী ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯নং ওয়ার্ড মহিলা দল এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে এলাকার শতাধিক নারী অংশ নেন। বুধবার বিকেলে শুড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড মহিলা দলের সদস্য সচিব ও ইউপি সদস্য শিখা বেগম। প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন নারীদের সামাজিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। নির্বাচনে নারীদের ভূমিকা শক্তিশালী হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও উল্লেখ করেন তিনি। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব মানবিক মর্যাদা দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবিতে যশোরে মানববন্ধন করেছে। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-এর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের মানবিক মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় তারা তিনটি প্রধান দাবি সরকারের কাছে তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে জনগোষ্ঠীর সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। দেশের সব ক্ষেত্রে সমঅধিকার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রায়মানিক গ্রামে নয় বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকাবাসী। বুধবার দুপুরে অভিযুক্ত ধর্ষক সোহাগের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরজুড়ে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রায়মানিক গ্রামবাসী। মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছেন। এমনকি ‘দেখে নেয়ার’ হুমকিও দেয়া হচ্ছে বলে সমাবেশে অভিযোগ করা হয়। গত বুধবার সকাল ১০টার দিকে ওই শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বুধবার দিনব্যাপি এ বর্ণিল পিঠা উৎসব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়। তিনি বলেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা সম্মিলিতভাবে এবছর প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করেছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে মূলত এই আয়োজন। পিঠা উৎসবে বেশ সাড়া মিলেছে। আরও পড়ুন .. .. পাইকগাছায় বেগম রোকেয়া ও দুর্নীতি বিরোধী দিবস পালিত কলেজের আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা পিঠা তৈরি করে স্টল দিয়েছে। আগামীতে আরও বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজনের ইচ্ছা আছে বলেও জানান তিনি।…

Read More