Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় উত্তরণ একসেস প্রকল্পের আয়োজনে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের এলএসপি এবং এসপি, ডিলার, এনজিও, সরকারি প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরও পড়ুন .. .. আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ২ নং খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খোন্তাকাটা ইউনিয়ন সচিব তুহিন মিয়া, শিক্ষক মো. মনিরুজ্জামান। সঞ্চালনা করেন উত্তরণ একসেস প্রকল্পের সিডিও রুহুল আমিন, কমল চক্রবর্তী ও অনিত কুমার দাস।

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় বড় শ্বশুরের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আপন ছোট ভাইয়ের জামাতাসহ সব আসামি আদালত থেকে জামিন পেয়েছেন। সর্বশেষ ৩ ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান মামলার ১ নং আসামি রকি মাখাল (২৭), জুয়েল মাখাল (২৮) ও আগস্টিন মাখাল (৪৫)। এপর আগে একই আদালত থেকে জামিন পায় রিংকু বৈরাগী (২৫), রনি মাখাল (২৫), গিটটু সরকার সম্রাট (২৫) ও রানা সরকার (৩০)। এরা সকলেই পৌরসভার বাতিখালী খ্রিষ্টান পল্লীর বাসিন্দা। আসামি পক্ষের আইনজীবী শেখ বারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পৌরসভার খ্রিষ্টান পল্লীতে আপন দু’ ভাই রনজিৎ (মিকায়েল) মাখালের সাথে তার আপন ছোট ভাই রবীন মাখালের…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ এবং বেগম রোকেয়া দিবস। দিবস দুটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করা হয়। দুর্নীতিবিরোধী দিবস উদযাপন মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৈদ্যুতিক লাইট চুরিকে কেন্দ্র করে যশোরের পুলেরহাটে মারপিটের ঘটনা ঘটেছে। রোববার সকালে পুলেরহাটের বেড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে যশোর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আজিবার রহমান। অভিযোগ সূত্রে জানা গেছে, আজিবার রহমানের বাড়ির বাইরের লাইট পরপর দুই দিন চুরি হয়। এ ঘটনার পর পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটিয়া মৃত রনির ছেলে লাবিবকে (১৯) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিষয়টি তার পরিবারকে জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে আজিবার রহমান, তার স্ত্রী ও ছেলেকে মারপিট করে এবং অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আজিবার জরিনা বেগম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) যশোর-খুলনা’র সদস্য কল্যাণ ঐক্য জোট। সোমবার যশোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানান আটাব নেতারা। এ সময় আটাব নেতৃবৃন্দ বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আইন-২০১৩ এবং ২০২১’র সংশোধনী আইনে পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে তা বাস্তবায়িত হলে দেশের প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে মালিক, কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন, যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। তারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কথিত নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হেসেন খোকনসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্তশেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান। অপর অব্যাহতিপ্রাপ্তরা হলেন, মারুফুল ইসলাম মারুফ, মনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, শফিয়ার রহমান, এম তমাল আহমেদ, আনছারুল হক রানা, মাঞ্জারুল হক খোকন, আমিনুর রহমান মুধু, নাজমুল হোসেন বাবুল, রাজিদুর রহমান সাগর, হাজী আনিছুর রহমান মুকুল, আব্দুস সামাদ আজাদ, একে শরফুদ্দৌলা ছটলু, সৌদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আলোচিত মহিলা আওয়ামী লীগনেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে ডিবি পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকেলে যশোর ডিবির একটি টিম যশোর শহরের পালবাড়ি-গাজিরঘাট রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে বিএনপির দলীয় কার্যালয় পুড়ানোর মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মহুয়ার বাবার নাম সোহরাব আলী খান। যশোর ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেন, ‘গত বছরের ৪ আগস্ট যশোরের বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগ মামলার আসামি নাসিমা সুলতানা। তদন্তে পুরনো বিএনপি পার্টি অফিস সংক্রান্ত মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে উপস্থাপন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার আছাদুজ্জামান জিদানের বিরুদ্ধে সুবিধাভোগিদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। একই সাথে তিনি মুখ চিনে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের মালামাল দিচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা ইতিমধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করেছেন। ডিলার আছাদুজ্জামান জিদান বহুল আলোচিত সন্ত্রাসী আবুল খায়েরের ছেলে। লটারিতে ডিলারশিপ পাবার পর এলাকাবাসী খায়েরের প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল চেয়ে ওই সময়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। তাতে শতাধিক মানুষ স্বাক্ষর করেছিলেন। এর আগে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় আওয়ামী লীগের দোসর থাকার অভিযোগ তুলে ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। অধিকতর যাচাই বাছাই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের চাহিদার সিংহভাগ তুলা আমদানি করতে হয়। চাহিদার তুলনায় খুবই কম পরিমাণে তুলা চাষ করেন দেশের কৃষকরা। দেশে তুলা চাষ বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তুল চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের বিজ, সার, কিটনাশকসহ প্রণোদনা দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। প্রণোদনা ও লাভজনক হওয়ায় যশোর অঞ্চলে বেড়েছে তুলার আবাদ। তবে দাম নিয়ে রয়েছে চাষিদের মিশ্রপ্রতিক্রিয়া। এবার বৃদ্ধি করে তুলার দাম নির্ধারণ করলে কৃষকরা উপকৃত হবেন। তুল চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে। জানা যায়, এ বছর যশোর জোনের যশোর কুষ্টিয়া-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা জেলায় ২০ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। এর মধ্যে ১৩ হাজার কৃষক ৩৯০ হেক্টর জমিতে তুলা…

Read More