বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, তারা কোনোভাবেই বিএনপি বা এর সহযোগী সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন না। একই সাথে নারী পুরুষের সমান অধিকারের ওপর জোর দিয়ে নারীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে। আগামী নির্বাচনে মহিলা দলের প্রত্যেক নেত্রীকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর সদর উপজেলার অন্তর্গত ১৫টি ইউনিয়ন মহিলা দলের আংশিক আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, পুরুষ যেমন কথা বলতে পারে, নারীও তেমনি কথা বলতে পারবে। পুরুষের যে অধিকার আছে, নারীরও সেই…
Author: banglarbhore
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরে খুন, অপহরণ, চুরি মানবপাচারের মত অপরাধ বেড়েছে। আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। বুধবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সদস্যরা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভায় জেলার বিগত মাসের অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সভায় জানানো হয়, মে মাসে খুন ৭টি, মানবপাচার ৫টি, অপহরণ ১৭টি, গাড়ি চুরি ২টি, অন্যান্য চুরি ১৮টি, সড়ক দুর্ঘটনা ১০টি, অস্ত্র আইনে মামলা ৪টি, বিস্ফোরক আইনে মামলা ৩টি ও চোরাচালান ১টি মামলা হয়েছে। এপ্রিল মাসে এপ্রিল…
লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৬) ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্ত আসামি জহিরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার (১৮ জুন) সকালে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। এর আগে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত জহির শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে। এ ঘটনার পর থেকে জহির পলাতক রয়েছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির শেখ দীর্ঘ দিন ধরে ওই বিধবা…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারধরের শিকার হয়ে নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহত মনিরুল ইসলাম কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় যুবদলের কর্মী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে পাওনা টাকা নিয়ে মনিরুল ইসলাম ও একই গ্রামের রেজা হাসান সবুজের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে মনিরুল ইসলাম, কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক কিছুদিন আগেও যার দিন শুরু হতো শহরের ঘরে ঘরে সংবাদপত্র পৌঁছে দেয়ার মধ্য দিয়ে। কাক ডাকা ভোরে বেরিয়ে পড়তেন ঘর থেকে। সাইকেলে বান্ডিল বান্ডিল পত্রিকা সাজিয়ে ছুটতেন বাড়ি বাড়ি। রোদ, বৃষ্টি ঝড়, শত দুর্যোগেও কাজ করেছেন নিরন্তর। দুই দশকেরও বেশি সময় ধরে কেটেছে এমনিভাবে, থামেননি একটিবারের জন্যও। কিন্তু জীবন চলার পথ যে সবসময় সমান্তরাল নয়, বন্ধুর সে পথ তাই থমকে গেছে। যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের পত্রিকা হকার নূর ইসলাম। প্রতিনিয়ত ছুটে চলা এ রানার এখন হাসপাতালের বিছানায় দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন। যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য নূর ইসলাম ২৩ বছর ধরে শহর…
বাংলার ভোর প্রতিবেদক ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় যশোর থেকে ইয়েস কার্ড পেয়েছে চার জেলার ৫৯জন ক্ষুদে সাঁতারু। এর মধ্যে ৪৩ জন বালক ও ১৬ জন বালিকা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার দুই শতাধিক সাঁতারুর মধ্য থেকে তাদের বাছাই করা হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়। এই কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে দেশের ক্রীড়া সম্পদে পরিণত করার একটি প্রয়াস বলে জানান আয়োজক সংশ্লিষ্টরা।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে তিন বছর পর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সবশেষ ২০২২ সালের মাঝামাঝি এ জেলায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল। বুধবার ভোর ৬টার দিকে যশোর সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসাইন শাফায়েত। নিহত শেখ আমির হোসেন পারু (৬৮) বাঘারপাড়া উপজেলার জহুরপুরের বাসিন্দা। যশোর সদর হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট রবিউল ইসলাম তুহিন বলেন, গত ৫ জুন শেখ আমির কিডনিজনিত জটিলতা নিয়ে সার্জারি বিভাগে ভর্তি হন। পরে তার শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে কোভিড আক্রান্ত বলে সন্দেহ করা হয়। সোমবার বিকেল ৬টার দিকে তাকে হাসপাতালের মডেল ওয়ার্ড…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘বিএনপি বায়বীয় আশ্বাসে বিশ্বাসী নয়। জনগণের ওপর নির্ভরশীল বলেই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক দল বিএনপি। আজ বুধবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং শিক্ষকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিএনপি সমমনা শিক্ষকজোট যশোরের আয়োজনে নার্গিস বেগম বলেন, ‘তরুণদের জন্য নিরাপদ চমৎকার বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা। এটা দেশ নায়ক তারেক রহমানের স্বপ্ন। বিগত ১৬ বছর দেশের সব সেক্টরটাকে যেভাবে অমর্যাদাকর জায়গায় পৌচ্ছে দিয়েছে সেটা জাতির জন্য ন্যাক্কারজনক। সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা পরাশক্তি চোখে চোখ রেখে কথা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে নগদ ডিস্টিবিউটরের প্রাইভেটকার ঠেকিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। নগদ ডিস্টিবিউটরের প্রাইভেটকার চালকের যোগসাজশে এই ছিনতাইরে ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর -ই- আলম সিদ্দিকী। গ্রেফতারকৃতরা হলেন- নগদ ডিস্টিবিউটরের প্রাইভেটকার চালক ও যশোর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া দিগদানা গ্রামের ইসরাইল গাজীর ছেলে রনি গাজী ও রাশেদুল ইসলামের ছেলে সুজন ইসলাম, মৃত দ্বীন মুহাম্মদের ছেলে…
বাংলার ভোর ডেস্ক মধ্য ইসরাইলের রেহোভোতে অবস্থিত ওয়েইজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট। বহু বছর ধরে এটি ইসরাইলের সামরিক গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত। সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এ হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত ইসরাইলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করেছে। ইসরাইলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ গ্রুপের আওতাধীন দৈনিক দ্য মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই গবেষণাগারগুলোতে জীবনবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অণুজীববিজ্ঞানের ওপর অত্যাধুনিক গবেষণা চলত। যেগুলোর ফলাফল ইসরাইলের নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ হয়েছে। এসব প্রযুক্তি…