বাংলার ভোর প্রতিবেদক যশোরের দিনেদুপুরে নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বেলা ১২ টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাই করে চার দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগদ এর যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও একাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম প্রাইভেটকারযোগে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াদা জামতলা নামক স্থানে পৌছুলে একটি মোটরসাইকেলে তাদের গাড়ির সামনে উঠে চাপ দিতে থাকে। গাড়িটি রাস্তার নিচে নেমে যায়। এরপরও চালক গাড়ি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সামনে পড়ে যাওয়ায় এগুতে পারেনি।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক পার্থেনিয়াম শুধু পরিবেশের ক্ষতি করে না। মানুষ ও পশুর মৃত্যুর কারণও। এর বিস্তারে ফসলের উৎপাদনও ৪০ শতাংশ কমে যায়। বিষাক্ত পার্থেনিয়াম নিধন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কনফারেন্স রুমে এ বৈঠকটির আয়োজন করে ইয়াহান সামাজিক সংঘ। বক্তারা বলেন, পার্থেনিয়ামের বীজ ১০ বছর পর্যন্ত মাটিতে জীবিত থাকতে পারে। এটি দ্রুত ও সহজে বিস্তার লাভ করায় এর ক্ষতির দিক তুলনামূলক বেশি। আগাছাটি অত্যন্ত ভয়ংকর। গবাদিপশু চরানোর সময় এর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়াও তীব্র জ্বর, বদহজমসহ নানা রোগে আক্রান্ত হয়। যকৃত পঁচে যায়।…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে এসে গ্রেফতার হয়েছেন হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের পিআইও অফিস থেকে তাকে গ্রেফতার করের দাবি করা হলেও পুলিশ বলছে, তাকে গ্রেফতার করা হয়েছে ঝিকরগাছা বাজার থেকে । আটক মিন্টু ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম-সাধারণ সম্পাদক। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার উপস্থিত না থাকায় সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের বিভিন্ন…
# ইসরায়েলি হামলায় ৪৫ ইরানি নারী-শিশু নিহত, দাবি তেহরানের # ইরানের ৩০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের # ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা দেখে ইসরায়েলিরা হতবাক # ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলে নিহত ৮, আহত প্রায় ৩০০ বাংলার ভোর ডেস্ক ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কিছুক্ষণের মধ্যেই হামলা ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিবিসি জানায়, হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও দ্রুতই ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন মি. কাৎজ। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে। এতে কয়েকজন রোগী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমবার বড় ধরনের অভিযান চালিয়েছে পৌরসভা। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এ অভিযান চলে। এ অভিযানে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শত শত দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ। সূত্র জানায়, প্রথমে জজ কোর্ট মোড় থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেখান থেকে ক্রমান্বয়ে সিভিল কোর্ট মোড়, টাউন হল ময়দানের সামনের ফুটপাতের সব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পরে অভিযানকারীরা কালেক্টরেট চত্বরের সামনের ফুটপাত দখলমুক্ত করেন। বুলডোজারের সাহায্যে দোকানপাট গুঁড়িয়ে ফেলা হয়। অভিযানকারীরা এরপর দড়াটানা মোড়ে যান। সেখানে ফুটপাত দখল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা খাতুন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বায়সা-চাঁদপুর বাজারে এ মানববন্ধনের আয়োজন করে বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নিহত সোহানার পিতা মো. আব্দুল জলিল। তিনি বলেন, ‘আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই। তাহলেই আমার আত্মা শান্তি পাবে। আর যেন কোনো বাবা এভাবে তার সন্তানকে না হারায়।’ মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. কবীর হোসেন। বক্তব্য দেন অভিভাবক সদস্য মো. রবিউল ইসলাম মিলন, শিক্ষক মো. মনিরুজ্জামান ও মো. আতিয়ার রহমান, সাংবাদিক মো. তরিকুল ইসলাম, আতাউর রহমান জসি, কাজী ইদ্রিস আলী, বাজার কমিটির সভাপতি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী, শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও ড্যাব যশোরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সাথে তাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গণতান্ত্রিক স্থিতিশীলতাকে যদি রক্ষা করতে হয় তাহলে ফ্যাসিস্টের দোসরদের সর্বাত্মকভাবে বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্কও রাখা যাবে না। সোমবার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, কিছু কিছু সাংবাদিকের অসততা ও দায়িত্বহীনতার কারণেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জ দালালি আর চাটুকারিতার কারণে হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদ টিকে ছিল। বিনিময়ে সে সব সাংবাদিক বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। এরা ফ্যাসিস্টের দোসর হিসেবে এখনো সক্রিয়। এদেরকে চিনে রাখতে হবে।…
বাংলার ভোর প্রতিবেদক দুদকের মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। সোমবার এই মামলার ধার্য তারিখে হাজির হয়ে তিনি জামিনের আবেদন জানান। বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এ মামলার অপর দুই আসামি যবিপ্রবির উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রউফ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন জামিনে রয়েছেন। এর আগে, এই তিন আসামীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। আদালত সূত্রে…
মোরেলগঞ্জ সংবাদদাতা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার দুপুরে চরপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলনের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ। প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টায় সম্মেলন শুরু হয়। নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। একপর্যায়ে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকনের বক্তব্য চলাকালীন সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস ছত্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও পরিস্থিতি সামাল…