বাংলার ভোর প্রতিবেদক বাঘারপাড়ায় স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকির ঘটনায় স্বামী মিসকাতুল আলমের বিরুদ্ধে পর্নোগ্রাফী আইনে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন বাঘারপাড়া থানার ওসিকে। আসামি মিসকাতুল আলম পাইকপাড়া গ্রামের মুক্তাক মোল্যার ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর আসামি মিসকাতুল আলম পরিবারিকভাবে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের যৌতুকের দাবিতে মিসকাত তার স্ত্রীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় মিসকাত তার স্ত্রীকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। এরপর…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছথেকে ‘ দুটি চোরাই মোটরসাইকেল ও একটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে মোহাম্মদ আলী (৪০) এবং একই থানার চন্ডিপুর গ্রামের জব্বার গাজীর ছেলে খলিল গাজী (৩৬)। মোহাম্মদ আলীর বিরুদ্ধে ২৪ টি মামলা ও খলিলের বিরুদ্ধে ১৪ টি মামলা রয়েছে। ডিবি জানায়, গত ৩০ মে যশোর শহরের মুজিব সড়কে সেইলর শোরুমের সামনে মোটরসাইকেল রেখে শোরুমে যান জুয়েল রানা। ২০ মিনিট পরে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৪ কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। বাজেট ঘোষণায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে যশোর জেলা পরিষদের আয় ধরা হয়েছে ১৮ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় হবে ১০ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৮ কোটি টাকা সরকারের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া যাবে বলে আশা করা হয়েছে। বাজেট ঘোষণায় জেলা পরিষদের চলতি অর্থবছরের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা…
বাংলার ভোর প্রতিবেদক দায়িত্বে থাকাকালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, তার স্ত্রী শেফালী জামান ও দুই ছেলে তানজীব নওশাদ পল্লব এবং তানভীর নওশাদ অর্ণবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা জজ) নাজমুল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী আশরাফুল আলম বিপ্লব। দুদক সূত্রে জানা যায়, সাইফুজ্জামান পিকুল যশোর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে সড়ক ও মহাসড়কের হাজারো গাছ বিক্রি ও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি লোপাট করেছেন। সে সময়ে তিনি নিয়োগ বাণিজ্য, জমি ইজারা ও দোকান বরাদ্দের টাকা আত্মসাতের মাধ্যমে…
বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক ও দীপ্ত টিভির যশোর জেলা প্রতিনিধি জুবায়ের আহমেদের পিতা মোহাম্মাদ উল্লাহর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ যোহর বারান্দীপাড়া কমদতলা নাঈম মসজিদের প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী ও ছাতিয়ানতলা আলীম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। জানাজায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের আলীগড় এলাকায় যশোর পুলিশ সুপারকে প্রধান উপদেষ্টা রেখে গঠিত হয়েছে ২৯ সদস্য বিশিষ্ট ‘আলীগড় সুরক্ষা কমিটি’। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত, সামাজিক শৃঙ্খলা, মাদক প্রতিরোধ এবং অপরাধ দমনসহ এলাকার সার্বিক উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার প্রত্যয়ে এই কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার সন্ধ্যায় আলীগড় সড়কে এক সভার মাধ্যমে এই সুরক্ষা কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মামুনুর রশিদ পিপিএম, বিশেষ অতিথি ছিলেন সাজেদুর রহমান, মারুফুজ্জামান কাঞ্চন। সভাপতিত্ব করেন খাইরুল বাসার শাহীন। সভায় আরো উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি, যুব সমাজ, শিক্ষার্থী, নারী প্রতিনিধি এবং…
বাংলার ভোর প্রতিবেদক সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা গিয়েছে। নতুন ভেরিয়েন্টের কারণে কোভিড ১৯ বা করোনা ভাইরাস কতটুকু সংক্রামক সেটা বুঝতে একটু সময় লাগছে। ইতিমধ্যে যশোরে একজন কোভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে জেলার সবাইকে বাড়তি সতর্ক থাকার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ আহবান জানান তিনি। সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, সীমান্ত সংলগ্ন জেলা হওয়ায় ভারতে শনাক্ত হওয়া নতুন ভেরিয়েন্টের ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। বেনাপোল পোর্টে আমাদের মেডিকেল টিম কাজ করছে। যদিও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রাংশ নষ্ট হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় বজ্রপাতে আয়ুব হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১২ টার সময় উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। আয়ুব হোসেন ওই গ্রামের বাসিন্দা ও উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের ছোট ভাই। উপজেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী জানান, তার ছোট ভাই বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন। ঘটনার দিন সে বাড়ির গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে গিয়েছিলেন। পরে মাঠে গরু বেঁধে রেখে ফিরে আসার সময় হঠ্যাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলা মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনে আনিছুর রহমান সভাপতি এবং উজ্জল হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার উপজেলা মোটরযান শ্রমিক সংস্থার কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ঘন্টা পরে ১৫ জুন সকালে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা। দিনব্যাপি এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সভাপতি পদে আনিছুর রহমান ৭শ’ ১৯ ভোট বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম পেয়েছেন ৬শ’ ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল হোসেন ৭শ’ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিয়ার রহমান পেয়েছেন ৫শ’ ৯৮…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই বহিস্কৃত সেনা সদস্য ইব্রাহিম (৪৫) এর ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে। ইব্রাহিম ও রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে। নিহত রবিউল ইসলামের ছেলে খালিদ হাসান জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে তার বাবা রবিউল ইসলামের সাথে চাচা ইব্রাহিমের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার আমার চাচা আমাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে ইব্রাহিম পশু জবেহ করার ধারাল ছুরা দিয়ে আমার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে। তাকে প্রথমে চৌগাছা এবং পরে যশোরে নেওয়া…