সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার সাবেক সংরক্ষিত আসনের এমপি ও জেলা মহিলা আ.লীগের সভানেত্রী রিফাত আমিনের পুত্র সাফায়েত সরোয়ার রুমনকে মাদক ও অস্ত্র সহ আটক করেছে যৌথবাহিনী। রোববার বেলা সাড়ে ১১ টায় সংসদ সদস্যের শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ বাসায় অভিযানে চালিয়ে অস্ত্র ও মাদকসহ তাকে আটক করে। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ জানান, তিনি সহ সেনাবাহিনীর চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সংসদ সদস্যের বাসা ঘিরে ফেলে। অভিযানের শুরুতেই দুই তলা হতে রুমন লাফিয়ে নিচতলা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন সেনাবাহিনী রুমনকে আটক করে তাকে নিয়ে বাসায় তল্লাশি চালিয়ে উন্নত মনের একটি রাইফেল, ৩ শত ইয়াবা ও একটি তলোয়ার এবং মদ উদ্ধার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরের নাউলীতে প্রবাস ফেরত হাসান শেখ (৩০) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার নাউলী গ্রামের এক মাছের ঘের থেকে যুবকটির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাসী জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। দেশে ফিরে ২ মাস আগে বিয়েও করেন। প্রতিদিনের মত বন্ধুদের সাথে গভীর রাত পযন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়িতে না ফেরাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। ভোরে স্থানীয়রা মাছের ঘেরে গলাকাটা মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার…
# হঠাও চাঁদাবাজ, বাঁচাও বিএনপি স্লোগান # টিএস আইয়ুব অনুসারীদের পাল্টা শোডাউন বাংলার ভোর প্রতিবেদক যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) সংসদীয় আসনে বিএনপির অন্যতম প্রার্থী কেন্দ্রীয় নেতা প্রকৌশলী টিএস আইয়ুবকে ঠেকাতে এবার একাট্টা হয়েছেন আসনটির দুই উপজেলার শীর্ষ নেতারা। শনিবার দুপুরে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার শীর্ষনেতারা এক অনুষ্ঠানে টিএস আইয়ুবকে হঠাতে একট্টা হওয়ার ঘোষণা দেন। একই মঞ্চে দুই উপজেলার নেতারা হাত উঠিয়ে আইয়ুবকে ‘চাঁদাবাজ ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ঘায়েল করেও বক্তব্য দেন। এদিকে, একাট্টা ঘোষণার কয়েক ঘন্টা পরেই নওয়াপাড়ায় শোডাউন দিয়েছেন আইয়ুব অনুসারীরা। পাল্টাপাল্টি এই কর্মসূচির মধ্য দিয়ে আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। আইয়ুব শিবিরের দাবি,…
বাংলার ভোর প্রতিবেদক ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নসহ ১১ দফা দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক প্রকাশ দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। প্রতিনিধি সভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি…
বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক ও দীপ্ত টিভির যশোর প্রতিনিধি জোবায়ের আহমেদের পিতা মোহাম্মদ উল্লাহ (৬০) আর নেই। শনিবার সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ছোট একটি অপারেশনের পর অবস্থার অবনতি ঘটলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে তাকে হাসপাতালের মডেল সার্জারি ওয়ার্ডে নেয়া হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ২ পুত্র এবং ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম থেকে একসঙ্গে তিন মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ জুন) আসরের নামাজের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তাদের পরিবার। নিখোঁজ তিন শিশুর মধ্যে রয়েছে জাহাঙ্গীরপুর গ্রামের ব্যবসায়ী বাদল হোসেনের মেয়ে ফারিয়া (১৩), মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে ফায়জা (১১) এবং বেলেমাঠ এলাকার মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে তাবাসসুম (৯)। তাবাসসুম তার নানার বাড়ি জাহাঙ্গীরপুরে বেড়াতে এসেছিল। তারা জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি স্থানীয় কওমী মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও তাদের কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা। ফারিয়ার…
সুমন ব্রহ্ম, ডুমুরিয়া থেকে ডুমুরিয়ায় ইটের সোলিং দিয়ে চলছে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক মেরামতের কাজ। ইতোমধ্যে এটি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানান কৌতুহল। কতৃপক্ষ বলছে যাত্রা নির্বিঘ্ন করতে সাময়িকভাবে এই পন্থা অবলম্বন করা হচ্ছে। জানা যায়, খুলনার জিরো পয়েন্ট থেকে আঠারোমাইল বাজারের শেষ পর্যন্ত ৩৩ কিলোমিটারের মত রাস্তা পুনঃনির্মাণ কাজ ২০১৭ সাল থেকে শুরু করে ২০২০ সালে এসে শেষ হয়। এই প্রকল্পের নির্মাণ ব্যয়ে ১৬০ কোটি টাকা। ঠিকাদারী সংস্থা মোজাহার এন্টারপ্রাইজ কাজটি করে। নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও ত্রুটি পরিলক্ষিত হলেও তৎকালীন সময়ে ওই ঠিকাদারী সংস্থার বিপক্ষে কথা বলার মত সাহস কারও ছিলনা। কারণ হিসাবে জানা যায়, মোজাহার এন্টারপ্রাইজ মহাসড়কের নির্মাণ…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাটে ঈদপরবর্তী সময়ে চামড়ার বাজারে চরম মন্দা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত ৫০ থেকে ৫৫ টাকা ফুটের পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা ফুট দরে বিক্রি হচ্ছে গরু ও মহিষের চামড়া। যার ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন খুচরা বিক্রেতা ও মৌসুমি ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা এই অস্বাভাবিক মূল্য হ্রাসের পেছনে সিন্ডিকেট এবং বাইরের বড় ব্যবসায়ীদের অনুপস্থিতিকে প্রধান কারণ হিসেবে ধারণা করছেন। যশোরের রাজারহাটে দীর্ঘ বছর ধরে চামড়ার বাজার বসে আসছে। এই বাজারে সারা বছর কম বেশি চামড়া বেচাকেনা হলেও পশু কুরবানির পর সাধারণ চামড়ার আমদানি বাড়ে। যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইলসহ দক্ষিণ পশ্চিম…
বাংলার ভোর ডেস্ক ইরানে চলমান অস্থিরতা ও সংঘাতকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশটির ক্ষমতাচ্যুত শাহর পুত্র প্রিন্স রেজা পাহলাভির নাম। তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন বাদ দিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে। অনেকের কাছে এটা স্পষ্ট যে, তিনি অস্থিরতা ও অরাজকতাকে পুঁজি করে আবারও ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন। রেজা পাহলাভি ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ক্রমাগত ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক এবং ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন। রেজা পাহলাভি প্রকাশ্যে বলেছেন, ইরান ও ইসরায়েলের সম্পর্ক আবার স্বাভাবিক ও বন্ধুত্বর্পূর্ণ হোক (শাহর আমলে যেমন…
প্রবাস বাংলা ডেস্ক তেহরান (তাসনিম)-ইরানি সেনাবাহিনীর ‘আরাশ’ আত্মঘাতী ড্রোন দখলকৃত অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটায়। শনিবার সকালে ড্রোন হামলা চালানো হয়। ইরানি সেনাবাহিনীর আরাশ আত্মঘাতী ড্রোন দখলকৃত অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ব্যবহার করা হয়েছিল। আরাশের পাল্লা ২০০০ কিলোমিটার। শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিজ ৩ চলাকালীন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ ইরান চালিয়েছে। ইরান শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইহুদিবাদীদের বহুল প্রচারিত বহু-স্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভেঙে ফেলেছে। ১৩ জুন ভোরে তেহরানের বেশ কয়েকটি আবাসিক এলাকা এবং ইরানের অন্যান্য অংশে ইসরায়েলি সরকার আক্রমণ করার পর এটি করা হল। ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি,…