বাংলার ভোর ডেস্ক ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর এ হামলা শুরু হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি অভিযানের শুরু হিসেবে এই হামলা চালাল তাদের সামরিক বাহিনী। ইরানি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স লিখেছে, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। একইসঙ্গে সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা ইসরায়েলের ইতিহাসে…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর আগে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে মত দিয়েছেন। শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় নির্বাচন এগিয়ে আসার বিষয়ে এ কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেড় ঘণ্টার বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে যৌথ ব্রিফিংয়ে আসেন খলিল। তিনি বৈঠকের বিষয়ে যৌথ ঘোষণা পড়ে শোনান। বলেন, এ বৈঠকে নির্বাচনের তারিখসহ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সব ধরনের বিষয়…
বাংলার ভোর প্রতিবেদক শুক্রবার ঈদের ষষ্ঠ দিনে যশোর শহরের ব্যস্ততম প্যারিস রোডের একাংশ যেন এক অস্থায়ী ফলের বাজারে রূপ নেয়। থরে থরে সাজানো মৌসুমি ফল দেখে প্রথমে পথচারীরা ভেবেছিলেন এটি বুঝি কোনো নতুন ফলের দোকান। কিন্তু একটু কাছে যেতেই আসল চিত্রটা পরিষ্কার হয়ে ওঠে। এটা কোনো দোকান নয়, বরং মানবিকতা ও ভালোবাসায় গড়া এক অনন্য আয়োজন। রিকশাচালক, ভ্যানচালক, ইজিবাইক চালক কিংবা দিনমজুরদের মুখে এক চিলতে হাসি ফোটাতে ভিন্নধর্মী এক আয়োজন করে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সামাজিক সচেতন সংস্থা’ (সাসস)। সাসস-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে পাঁচ ধরনের মৌসুমি ফল দিয়ে প্রায় ৫শ’ জন শ্রমজীবী মানুষের জন্য এই ‘ফলভোজ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ শহরের পিচ ঢালা আঁকাবাঁকা রাস্তায় দৌড়ে চলেছেন তিন শতাধিক প্রতিযোগী। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন শিশু, কিশোর- কিশোরী ও বৃদ্ধ। সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই মানুষগুলোর সবার লক্ষ্য প্রথম স্থান অধিকার করা। শুক্রবার ভোর ৭ টায় যশোর শহরের টাউন হল ময়দান থেকে প্রথমবারের মত ‘রান ফর যশোর ১.০’ নামে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ইয়াভ ফাউন্ডেশন। যশোর জেলাকে অরেঞ্জ সিটি করার জন্য এই আয়োজন। শহরের টাউন হল মাঠ থেকে শুরু করে চাঁচড়া মোড় এলাকা হয়ে পুনরায় টাউনহল মাঠে এসে শেষ হয় এ ম্যারাথন প্রতিযোগিতা। ভোর বেলা দেশের বিভিন্ন এলাকা থেকে ম্যারাথনে অংশ নেওয়া…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের অন্তর্গত টিটাবাজিতপুর গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস. এম. জাকির হোসেন সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি মৃত এস. এম. অবেদ আলী ও রিজিয়া বেগমের সন্তান। অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন। তার শিক্ষাজীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউট থেকে এসএসসি এবং কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ইউএস বাংলা গ্রুপের প্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এলএলবি…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ও বাড়িঘর ভাংচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও ২ জনকে সাময়িক বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ও কোলা ইউনিয়নে অভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত ও বাড়িঘর ভাংচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে জেলা বিএনপির সিদ্ধান্তসমূহ: কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য…
বাংলার ভোর ডেস্ক আজ বৃহস্পতিবার গুজরাতের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা ঘটেছে। অহমদাবাদ বিমানবন্দরের কাছে লোকালে ভেঙে পড়েছে যাত্রিবাহী বিমানটি। ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এদিকে লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন, এমন খবর পাওয়া গেলেও ঠিক কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই গুজরাত পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন। পাশাপাশি আর এক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এয়ার…
বাংলার ভোর প্রতিবেদক কবিতা আসমানি কিতাবের মতো সৃষ্টিকর্তা প্রদত্ত দান। যা কবির ভেতরে অকৃত্রিমভাবে আসে এবং কলমের মাধ্যমে তিনি তা প্রকাশ করেন। কবিতা উপলব্ধি করার বিষয়। কবিতা হচ্ছে কবির সুগভীর ভাবনার উত্তম ফসল। এজন্য কবিতার কাছে আমাদের বারবার ফিরে আসা। কবিতা মানুষের মনের দরজা খুলে দিতে পারে। মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে। সমাজকে পরিবর্তন করতে পারে। রাজনীতি পরিবর্তন করতে পারে। কবিতা মানুষকে মানবিক হতেও শিক্ষা দেয়। তাই আমাদের বেশি করে কবিতা পড়তে হবে। বেশি করে কবিতা অনুধাবন করতে হবে। বুধবার সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৫৫) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের বাসিন্দা। বুধবার এ ঘটনায় অভিযুক্ত মিজানুরকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ। জানা গেছে, এদিন বাড়ির পাশেই খেলা করছিল শিশুটি। বেলা তিনটার দিকে প্রতিবেশী মিজানুর জোর করে শিশুটিকে ডেকে নিয়ে যায় তার বাড়ি। এরপর তার লালসার শিকার করে শিশুটিকে। ভুক্তভোগী শিশুর ফুফু জানান, বিকেল ৪ টার দিকে বাড়ির উঠানে শিশুটিকে দাঁড়িয়ে কাঁদতে দেখে কিছু জিজ্ঞাসা করার আগেই তার পায়ে রক্ত দেখে ঘরে নিয়ে যায় শিশুটির মা ও ফুফু। পরে দ্রুত তাকে চৌগাছা হাসপাতালে নেয়া…
বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামি বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় জড়িত তিন চোরাকারবারিকে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন যশোর সেনানিবাসের অস্থায়ী পুলেরহাট ক্যাম্পের সেনা কমান্ডার। তিন চোরাকারবারিরা হলেন, যশোর চাঁচড়ার আরিফা (৫০), সদরের বসুন্দিয়ার হোসেন (৬৫) ও বেনাপোলের ডলি (৪৫) । সেনাবাহিনী জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামি লোকাল বেতনা এক্সপ্রেসে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ ভারতীয় প্রধাসনী সামগ্রী যেমন সাবান, স্যাম্পু, ফেসওয়াশ, তেল, বিস্কুট, কম্বলসহ নানা সামগ্রি আসছে- এমন ধরনের গোপন সংবাদ পেয়ে যশোর শহরতলী পুলেরহাট সেনাবাহিনীর ক্যাম্প…