বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেলের পেট্রোল কেনাকে কেন্দ্র করে এক ব্যবসায়িসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা সবাই বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে রায়পুর ইউনিয়নের আরাজি সিলুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ব্যবসায়ি শামছুর রহমান (৫৫), তার দুই ছেলে রাকিবুল ইসলাম (১৭), রিংকু (২০), শামছুর রহমানের দুই ভাই আজগর আলী (৭৫), ও সাইদুর রহমান (৬০)। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মোটর সাইকেলের পেট্রোল কিনতে আসে পাশের নারিকেলবাড়ীয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মঞ্জুর খাঁ’র ছেলে সুমন। এ সময় পেট্রোলের বোতলের কিছু অংশ খালি থাকায় ভরে দিতে বলে ব্যবসায়ি শামছুর রহমানকে। ব্যবসায়ি বেশি টাকা দাবি করলে উভয়ের…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক এও কী ভাবা যায়! চাঁদের মাটিতে পা রাখবেন কোনো এক বাংলাদেশি। তাও আবার তিনি যদি হন নারী, তাহলে তো বিস্ময়ের মাত্রা আরও বেড়েই যায়। তেমনি এক বিস্ময় জাগানিয়া নাম রুতবা ইয়াসমিন। বয়সে তরুণ, স্বপ্নেও বিশাল। ‘স্পেস নেশন’-এর মুন পায়োনিয়ার মিশনের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে চাঁদে পা রাখার দৌঁড়ে প্রথম কাতারে আছেন। গত ১৬ এপ্রিল স্পেস নেশন জানায়, তাদের মিশনে অংশ নেয়া অধিকাংশ সদস্যই নারী এবং রুতবা তাদেরই একজন। রুতবা ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজে যান। ২০১৪ সালে তিনি পদার্থবিজ্ঞানে ডিগ্রি এবং গণিতে মাইনর শেষ করেন। পরবর্তী সময়ে কোভিডের সময় বাংলাদেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি…
ঝিকরগাছা সংবাদদাতা বুধবার বিকেলে যশোরের ঝিকরগাছার ফুলের রাজ্য গদখালীর টাওরা এলাকা থেকে একটি চাইনিজ কুড়ালসহ ৫ ইভটিজারকে আটক করেছে সেনা সদস্যরা। বিকেলে তাদেরকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এলাকাবাসী জানিয়েছেন, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালি ফুলের রাজ্যে বেড়াতে আসেন। একপর্যায়ে টাওরা গ্রামের মোড়ে ৩ মোটরসাইকেলযোগে ৫ ইভটিজার রাকিবুল সহ তার বান্ধবীকে উত্যক্ত করে চাইনিজ কুড়াল দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় একজন পথচারী পেট্রোলরত সেনাবাহিনীর (২ বেঙ্গল) সদস্যদের সাহায্য কামনা করলে দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছান। সেখান থেকে গদখালি ইউনিয়নের বারবাকপুর গ্রামের কিবরিয়া পারভেজের ছেলে নাঈম হোসেন (২১),…
পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। কলেজের কনফারেন্স কক্ষে অধ্যক্ষ ও পর্ষদের সদস্য সচিব হাবিবুল্লাহ বাহারের পরিচালনায় এই সভায় কলেজের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পর্যালোচনাকালে দেখা যায় বিগত ১৬ বছর যাবত কলেজের উন্নয়নের বদলে বেপরোয়া লুটপাট ও আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন হয়েছে। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আর্থিক অবস্থা শূন্যের কোঠায়। কলেজের মেয়েদের কমনরুম, ল্যাবরেটরি, হোস্টেল, ক্লাস রুম, অভ্যন্তরীণ রাস্তাসহ প্রায় সবকিছুই দৈন্যদশায়। এই করুণ পরিস্থিতিতে কলেজের আর্থিক…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় জুলাই বিপ্লব, সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় জাতীয় নাগরিক পাটির আয়োজনে শার্শা উপজেলা অডিটোরিয়াম আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) সাকিব শাহরিয়ার। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সদস্য ইয়াহিয়া জিসান। এছাড়া যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক রাশেদ খান, বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক বেনজিন খান, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, শহিদ জাবেরের পিতা নওশের আলী প্রমুখ উপস্থিত…
বাংলার ভোর ডেস্ক বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাথে দেশেও করোনাভাইরাসের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে বর্তমানে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর ১১ দফা নির্দেশনা পড়ে শোনান। লিখিত বক্তব্যে মো. আবু জাফর বলেন, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে লিটন হোসেন (৩৫) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০ টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লিটন হোসেন শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার নিহতের বাবা আজগর আলী বাদী হয়ে শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আজগার আলী (৩২) ও শমসের আলী (৪৫)। এছাড়াও তদন্তে সন্দিগ্ধতা এজাহারভুক্ত সামসুল হক (৫২) ও আব্দুল হক মিয়া (৫৫)। এদিকে, মরদেহ যশোর…
বাংলার ভোর প্রতিবেদক চাঁদার টাকা না দেয়ায় যশোরের মণিরামপুর থানার মধুপুর গ্রামে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত আব্দুল্লাহ (৩৩) একই এলাকার আলতাফ হোসেনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে আব্দুল্লাহর কাছে ২০ লাখ টাকা চাঁদা নিতে আসে নাজমুল, আজহারুল, তিতাস, সিদ্দিক সাগর, রেজাউল, মহাব্বত নামে ৬ দুর্বৃত্ত। এ সময় তারা চাদা না পেয়ে চাইনিজ কুড়াল ও হকস্টিক দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে আব্দুল্লাহকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন।
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় পরিতক্ত একটি ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১০ জুন সকাল ৭টা সময় শার্শা উপজেলা নিজামপুর ইউনিয়ন নিজামপুর বাজারের পরিত্যক্ত ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, সকালে নিজামপুর ইউনিয়নের নিজামপুর বাজারের ওই এলাকার ইদ্রিস সরকারের পরিত্যক্ত ব্যবসা প্রতিষ্ঠান এর সিড়ি ঘরের মধ্যে বিকট শব্দে ককটেল/বোমা বিস্ফোরিত হয়। ফলে উক্ত ব্যবসা প্রতিষ্ঠান এর সিড়ি ঘরের গেটের সাটার ও উপরের ছাউনির চালসহ ওয়ালের ইট ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয়রা বিকট শব্দ পেয়ে প্রথমে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পরিত্যক্তই ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা দেখতে পান। এ ব্যাপারে শার্শা…
বাংলার ভোর প্রতিবেদক ‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ স্লোগানে মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত। কলেজের বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এক ভিন্ন মাত্রা এনে দেয় কলেজ প্রাঙ্গণে। ২০০৩ সালে কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো পুনর্মিলনীতে হাজির হয়েছিলেন প্রাক্তন হাজার খানেক শিক্ষার্থী। সবার চোখেমুখে ছিল অতীতকে ছুঁেয়ে দেখার উচ্ছ্বাস। চাকরি, ব্যবসা ও প্রবাসী জীবনসহ নানা কাজে প্রচণ্ড ব্যস্ত সবাই। ব্যস্ততার কারণে সহপাঠীদের সঙ্গে আর যোগাযোগ নেই। তবে দীর্ঘদিন পর সবার দেখা হলো, চিরচেনা কলেজ প্রাঙ্গণেই। যেমনিভাবে শত শত লোকের ভিড়ে রুমা খাতুন চিনতে ভুল করেননি তার সহপাঠী মুন্নিকে। দীর্ঘ…