বাংলার ভোর প্রতিবেদক সিন্ডিকেটের কবলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম রাজারহাটের চামড়া ব্যবসা। দাম বৃদ্ধি করে চামড়ার মূল্য নির্ধারণের ঘোষণার ফাঁদে পড়ে পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকারের মূল্য নির্ধারণে মাঠ পর্যায়ে তারা বাড়তি দামে চামড়া কিনেছেন। কিন্তু পাইকারি ব্যবসায়ীরা বাড়তি মূল্য দিচ্ছেন না। আর পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, ‘সরকার দাম নির্ধারণ করে দিলেও সরকার তো চামড়া কেনে না। ট্যানারি মালিকরা যেভাবে দাম দেবে, সেভাবেই চামড়ার বেচাকেনা করতে হবে।’ মঙ্গলবার (১০ জুন) কোরবানি ঈদপরবর্তী প্রথম হাটে এই চিত্র উঠে এসেছে। মঙ্গলবার ছিল কোরবানি ঈদপরবর্তী প্রথম হাট। তবে বড়হাট শনিবার হওয়ায় এদিন ব্যবসায়ীরা মূলত বাজার যাচাইয়ে ব্যস্ত…
Author: banglarbhore
বেনাপোল সংবাদদাতা ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাকে আটক করা হয়। তার পাসপোর্ট নম্বর-ই০০০৭৩৯৪৮। তিনি গোপালগঞ্জ জেলা সদরের, বিনাপানি গ্রামের বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন মুন্সি জানান, পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেয়া হয়। পরবর্তীতে বেলা ১১ টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে মামলা নম্বর-৫২, তারিখ ২০/০৯/২০২৪ যাত্রাবাড়ী থানা, মামলার ধারা-৩০২/১১৪/১০৯…
বাংলার ভোর প্রতিবেদক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ে উন্নতি করণে বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির তহবিল বন্ধ করেছে। তবে আমাদের মন্ত্রনালয়ের প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতি হলো- ইউএসএআইডির তহবিল বন্ধ করলেও প্রয়োজনে নিজস্ব ফান্ডে এসব প্রকল্প শেষ করা হবে। ইউএসএআইডির অর্থায়নে নির্মিত আজ বিকেলে সবজীর রাজধানী খ্যাত যশোরের বারিনগরে যশোর কোল্ড স্টোরেজ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি। তাদেরকে মজুদকরণে সক্ষমতা বৃদ্ধি করণে কাজ করছি। বাজার সম্প্রসারণে যেসব প্রকল্প রয়েছে সেগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তজার্তিক বাণিজ্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মইনুদ্দিন (২৫) একই এলাকার আজিজের ছেলে। জানা গেছে, চাচার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মইনুদ্দিন (২৫) ও জামির হোসেনের (৩৫) কথা কাটাকাটি হয় ছোট চাচা মজিদের ছেলে আশিকের (২০) সাথে। এর এক পর্যায়ে দুই ভাই মঈনুদ্দিন ও জামির হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আশিক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত মঈনুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে জামির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল…
বাংলার ভোর প্রতিবেদক গত ১৫ বছরে চামড়া শিল্পের অধঃপতন, নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে, এত দ্রুত ভাঙ্গা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার দুপুরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চামড়া শিল্পে সবার আগে এতিমখানা, মাদ্রাসার স্বার্থ রক্ষার কাজ করছি। আমরা কাজ করছি, দেশের চামড়া শিল্পের স্বার্থ, দেশের চামড়া শিল্পের ভবিষ্যত নিয়ে। চামড়া শিল্পের যে অদপতন ঘটেছে গত ১৫ বছরে, নৈরাজ্য সিন্ডিকেট ভেঙে দেওয়া জন্য সারাদেশে আমি ব্যক্তিগতভাবে ঘুরে বেড়াচ্ছি। সবকিছু পর্যবেক্ষণ করছি, এছাড়া কন্ট্রোল টিমও কাজ করছে। চামড়া শিল্প রক্ষার্থে অন্তবর্তী সরকার…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে গুনীজন সম্মাননা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে জেলা অডিটরিয়ামে মহেশপুর অফিসার্স ফোরামের আয়োজনে ৬ জন গুনী ব্যক্তিকে সস্মাননা, ৪০৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিসার্স ফোরামের সহ-সভাপতি প্রফেসর ডা: আসাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কুতুব উদ্দিন, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নাজমুন নাহার, স্থানীয় সরকার বিভাগের উপসচিব হাসান হাবিব তৌহিদ, ডিএফপি পুলিশ সুপার আজাদুর…
বেনাপোল সংবাদদাতা ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় বেনাপোল বন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণের পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়। এ প্রেক্ষিতে গত ৬ জুন থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কি না তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ভারত ফেরত আফজাল হোসেন বলেন, ১৩ দিন আগে মেডিকেল ভিসায় ভারত গিয়েছিলাম। ভারতের কোথাও…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামে বোমা হামলায় আব্দুর হাই নিহতের মামলায় আহসান কবির সোহেল (৩১) ও রিপন হোসেন (৩০) নামে দুই এজাহারভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। গত রোববার (৯ জুন) রাতে দুটি পৃথক অভিযানে তাদেরকে আটক করে বেনাপোল পোর্টথানা পুলিশ। আটক আহসান কবির (ওরফে) সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট চাঁচড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানাধীন ডুপপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে। পুলিশ জানায়, ঈদের দিন রাতে ডুপপাড়া গ্রামের জামতলা নামক স্থানে বোমা হামলা চালিয়ে আব্দুল হাইকে হত্যা করে কিছু দুর্বৃত্তরা। পরে এই ঘটনায় ভিকটিমের ছেলে রনি মিয়া বাদী হয়ে বেনাপোল…
বেনাপোল সংবাদদাতা বেনাপোলের ডুবপাড়া গ্রামে শনিবার রাত ৯ টার দিকে সন্ত্রাসীদের বোমা হামলায় আব্দুল হাই নামে এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বিএনপির ডুবপাড়া ওয়ার্ড কমিটির কার্যকরী সদস্য। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, ঈদের দিন সকালে স্থানীয় ঈদগাহে আওয়ামী লীগের লোকজন নামাজ পড়তে গেলে আবু সাঈদ কয়েকজনকে সাথে নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলা করেন। এ সময় আব্দুল হাই বলেন আওয়ামী লীগের লোকজনের সাথে তোমাদের কোন ঝামেলা থাকলে সেটা পরে মিটিয়ে নিয়ো এখন ওদের ঈদের নামাজ পড়তে দাও। এর থেকে সৃষ্টি হয় দ্বন্দ্ব। গ্রামবাসীরা জানান, পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য আওয়ামীলীগ সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের কাছে অনুমতি নিয়ে…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা গ্রামে বিএনপি ও যুবদলের দুই নেতার বাড়ির সামনে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়, দা, গোলাপ জল, চিরকুটসহ দাফনের বিভিন্ন সামগ্রী। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে। এতে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দাফনের সামগ্রি রাখা হয় ইউনিয়নের ইত্যা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান সরদার ও তাঁর ভাতিজা, যুবদল সদস্য আবু তাহেরের বাড়ির সামনে। ঘটনাস্থলে পাওয়া চিরকুটে লেখা ছিল, “তোরা চাচা ভাইপো এলাকায় যা শুরু করেছিস, তোদের সময় শেষ।” এতে করে দুই নেতা এবং তাঁদের পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই শাহজান সরদার ও আবু তাহের মনিরামপুর…