সাতক্ষীরা সংবাদদাতা “প্রযুক্তি ও মানবতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি…
Author: banglarbhore
জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে বার্ষিক সমাপনী উদযাপিত হয়েছে। সম্মানিত গ্রাহকদের আয়োজনে শনিবার ব্যাংকের কার্যালয়ে এ অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা তৌহিদুজ্জামান রাকিবের সঞ্চালনায় ও ব্যবস্থাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী ও ড্রাগ কমিটির সভাপতি কাজী বদরুদ্দোজা, রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুস শুকুর। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী খোকন মিয়া, আরিফুর রহমান, শফিকুল ইসলাম, মিঠু, সাইদুর রহমান, গালিব, সানোয়ার হোসেন, আব্দুল হালিম, আব্বাস উদ্দিন সহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন…
মাগুরা জেলা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার দুটি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ত্রুটিপূর্ণ হওয়ায় ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মাগুরা-১ আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় গণফোরামের প্রার্থী মিজানুর রহমান এবং ঋণখেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া মাগুরা-২ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ জেলায় বৈধ প্রার্থী হলেন, মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান, ইসলামী…
ঝিকরগাছা সংবাদদাতা “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা—আজ সমাজসেবায়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয়কারী…
বেনাপোল সংবাদদাতা নতুন বছরের প্রথম দিন থেকেই খরচ বেড়েছে ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের। ১ জানুয়ারি সকাল থেকে দেশের আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ভারতীয় কর্তৃপক্ষ ২শ’ থেকে ৫শ’ রুপি ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আদায় করা শুরু করেছে। ভারত সরকারের স্থলবন্দর কর্তৃপক্ষের (ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া-এলপিএআই) সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল বন্দরের ম্যানেজার কামলেশ সাইনি স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, জিএসটিসহ নির্ধারিত যাত্রী পরিষেবা ফি হিসেবে ভারতীয় ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশের নাগরিকদের কাছ থেকে ২শ’ রুপি এবং তৃতীয় দেশের নাগরিকদের কাছ থেকে ৫০০ রুপি…
মণিরামপুর সংবাদদাতা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মণিরামপুর কেন্দ্রীয়সহ বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাাধারণ সম্পাদক আব্দুল হাই। রোহিতায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, মিজানুর রহমান, পৌর বিএনপির সহসভাপতি একে আজাদ, হরিহরনগর ইউপি বিএনপির সভাপতি রবিউল ইসলাম। সদর ইউনিয়নে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আব্দুল গনি মোড়ল, রাজগঞ্জে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন, আলাউদ্দিন আহমেদ, মফিজুর…
বাংলার ভোর প্রতিবেদক কনকনে শীতে কাঁপতে থাকা অসহায়, হতদরিদ্র ও গরীব শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রতি বছরের ন্যায় এবারও উষ্ণতার বার্তা নিয়ে হাজির হয়েছে তারা। শুক্রবার দুপুরে জেলা ইউনিট অফিস চত্ত্বরে ৬শত শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এই মানবী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিটের ভাইস-চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন, সেক্রেটারি জাহিদ হাসান টুকুন। এছাড়াও কার্যনির্বাহী সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মো. ইসহাক, গোলাম…
কাজী নূর টানা এই শীতে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। তার উপর খোলা মাঠে তীব্র ঠাণ্ডা ও কুয়াশার প্রকোপ। এ পরিস্থিতিতে মাঠ থেকে সবজি ওঠানো শ্রমিক পাওয়া দুষ্কর। এতে করে বাজারে সবজির সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে। আর সরবরাহ কম থাকার সুযোগে কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান যশোরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারের সবজি বিক্রেতা মুহাম্মদ জসিম উদ্দিন। তিনি আরো জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আড়তে ডাক উঠলে বেশি দাম দিয়েই মাল কিনতে হচ্ছে। তার উপর লেবার, খাজনা, দোকান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ রয়েছে। জসিম উদ্দিনের কথার সত্যতা খুঁজতে শুক্রবার বড়বাজারের কালীবাড়ি রোড ও নিচের বাজার…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আছর ছাত্রদলের উদ্যোগে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষক দলের দফতর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলীয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর মোস্তাক, পৌর বিএনপির সহ সভাপতি মোবারক হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, যুগ্ম আহবায়ক আলম দফাদার ও মনিরুজ্জামান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক দলের…
রেহানা ফেরদৌসী শীতে কাঁপছে দেশ। চলতি শীত মৌসুমে সারা দেশে যে অতিরিক্ত শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা স্বাভাবিক শীতের সময়সীমা বহু আগেই অতিক্রম করেছে। ভোরের কুয়াশা, হিমেল বাতাস এবং সূর্যহীন দিনগুলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে আসায় শীত আর শুধু একটি ঋতু নয়, এটি রূপ নিয়েছে নীরব প্রাকৃতিক দুর্যোগে। খোলা আকাশের নিচে থাকা মানুষ, দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনসংগ্রাম আরও কঠিন হয়ে উঠেছে। কাজ কমে যাওয়ায় অনেকেই আয়ের উৎস হারাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে শীতজনিত মৃত্যুর খবর উদ্বেগজনক। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও জটিল। সেখানে শীতবস্ত্রের প্রাপ্যতা সীমিত, স্বাস্থ্যসেবার সুযোগ…
