Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হায়িয়েছেন শিহাব হোসেন (২১) নামে এক তরুণ। সোমবার দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিহাব কাতার প্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। অভিযুক্ত সুমন হোসেন (২৫) পলাতক রয়েছে। জানা যায়, তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন শিহাব হোসেন। সোমবার দুপুরে বড়ভাই সুমন হোসেনের বাইসাইকেল নিয়ে এলাকার এক বাড়িতে দাওয়াত খেতে যান। দাওয়াত খাওয়া শেষ করে বাড়ি ফেরার পর সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন সুমন। উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, জুলাই বিপ্লবের চেতনা শেষ হয়ে যায়নি। বিপ্লবের চেতনা ধরে রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও স্বাধীনতা বিরোধী কোন কর্মকাণ্ড চলতে না পারে সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে। জুলাই বিপ্লবের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। সোমবার বিকেলে জেলা কার্যালয়ে উপজেলা পর্যায়ের প্রচার বিভাগের দায়িত্বশীলদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, এম আইউব, রহিদুল ইসলাম খান, সাবেক ছাত্রনেতা আলমগীর হুসাইন প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইতিহাস-ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে সোমবার দুপুরে ইতিহাস-ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বরাবর এই স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, সদস্য সচিব অ্যাড. মাহমুদ হাসান বুলু, বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা জিল্লুর রহমান ভিটু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজল। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোর জেলা পরিষদ ভবনটি যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরে ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ প্রতিপাদ্যে চিত্রাঙ্কন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে সোমবার সকালে আইইডি কেন্দ্র কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। চিত্রাঙ্কনে বিদ্যালয় পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার। অতিথি ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। সঞ্চালনা করেন আইইডি, যশোর কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা কিশোর কুমার কাজল। পরে বিকেলে শহরের লিচুবাগান এলাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এনডিএফ হাসপাতাল কমিটির সভাপতি ডাক্তার শের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত। তিনি বলেন, কোরবানি কেবল পশু জবাই নয়, এর ভেতর নিহিত আছে আত্মত্যাগ, ধৈর্য ও মানবসেবার মহান শিক্ষা। এই ঈদের মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ করার পাশাপাশি সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহণ করতে হবে। আরও বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডাক্তার আনম বজলুর রশিদ, ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রশিদুজ্জামান…

Read More

♦ নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলামের শোক ♦ আজ বাদ জোহর ঘোপে জানাজা বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের মমতাময়ী মা আলেয়া বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী…..রাজেউন)। সোমবার উন্নত চিকিৎসা জন্য যশোর হাসপাতার থেকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ঢাকায় তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসা শেষে বাড়ি আনা হয়। রোববার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সোমবার সকালে যশোর এনজিও ফোরাম কনফারেন্স রুমে রুপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় সিটিআইপি একটিভিস্টদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি যশোর কার্যালয়ের সহকারী পরিচালক শাহারিয়ার হাসান। আরও উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রজেক্ট কোঅর্ডিনেটর বাদশা মিয়া, রাইটসের সিএম তৃষ্ণা সাহা, আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল, দীপঙ্কর মন্ডল, কমিউনিটি ফ্যসিলেটরসহ সিটিআইপি একটিভিস্ট সদস্যবৃন্দ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী স্মরণে যশোরে নজরুল সংগীত উৎসব হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুরধুনী সংগীত নিকেতন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগীতের পাশাপাশি পরিবেশিত হয় কবির কবিতা থেকে আবৃত্তি ও নৃত্য। মনোমুগ্ধকর এই অনুষ্ঠান উপভোগ করে মিলনায়তন পূর্ণদর্শক। বিশেষ করে, ‘রিমঝিম রিমঝিম ঐ নামিল দেয়া’ গানের সুরে রুম ঝুম ঝুম নৃত্যের তালে দর্শকরা মেতে ওঠেন এবং উৎসবের এক ভিন্ন মাত্রা যোগ হয়। অনুষ্ঠানের মাঝে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন সংগঠনের অধ্যক্ষ সঙ্গীতজ্ঞ অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। প্রায় দুই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উদ্যোগে মডেল মসজিদ অডিটোরিয়ামে সোমবার সকালে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) নূরে আলম সিদ্দিকী। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক, বিসিকের উপমহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, কোরবানীর চামড়া সংরক্ষণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলার জন্য বিনামূল্যে লবন বরাদ্দ দিয়েছে। প্রত্যেক উপজেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। মাদ্রাসার তালিকা অনুযায়ী লবন বিনামূল্যে দেয়া হবে। যতটুকু লবন প্রয়োজন তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের ঝুমঝুমপুরে সেবামূলক সংগঠন ‘সেবা সংস্থা’ হত-দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেছে। সোমবার সকাল সাড়ে ১১টায় ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্থার পক্ষ থেকে ২০ জন অসুস্থ ব্যক্তিকে নগদ অর্থ এবং ৮০ জনের মাঝে চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়। সেবা সংস্থা’র সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক…

Read More