বাংলার ভোর প্রতিবেদক ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে সারাদেশে। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি হলো ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সারা দেশে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে। শনিবার সকালে সারাদেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবো, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। ওবায়দুল কাদের দাবি করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পন তিন মাস তিনি বাসা বদল করে করে আত্নগোপনে ছিলেন; শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়েছেন। ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, তাদের সরকারের পতনের আন্দোলনে ‘গণউত্থান’ বলা সঠিক হবে না।…
বাংলার ভোর প্রতিবেদক শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আযহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করবেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে। বুধবার ঘোষণা করা হয়েছে ঈদের প্রধান জামাতের সময়সূচি। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঈদ জামাতে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। একই সাথে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম…
বাংলার ভোর ডেস্ক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন ‘রাজনীতিবিদদের অহেতুক গালি দিয়ে কোনো লাভ নেই। আজ যারা ক্ষমতায়, তারা নিজেরাই লোভী, দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যাবাদী। অরাজনৈতিক সরকারের লোকজনকে ফেরেশতা মনে করা হলেও, তাদের পিএসরা যেন ইবলিশ! অথচ অতীতে একজন পিএস-এর জন্য প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে জীবনের শেষ দিনগুলো কালো বিড়ালের তকমা নিয়ে পার করতে হয়েছিল। তখন জনগণ তাকে ক্ষমা করেনি। আর আজ যাদের কোনো পারিবারিক বা সামাজিক পটভূমি নেই, তারা রাষ্ট্রের সুযোগ নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।’ রুমিন ফারহানা বলেন, বর্তমান অরাজনৈতিক সরকারের উপদেষ্টাদের পিএসরা মাত্র ১০ মাসেই শত শত কোটি…
মনিরুজ্জামান মনির দুইদিন পরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদ সামনে রেখে সরগরম হয়েছে যশোরের মসলার বাজার। শহরের বড় বাজারে মুদি দোকানীরা ব্যস্ত সময় পার করছেন। সকাল ১০ হতে রাত ১২ টা পর্যন্ত জমজমাট মসলা বেচাকেনা হচ্ছে। অন্যান্য বছরের তুলনা এবার মসলা বাজারে ভিড় তুলনামূলক বেশি। তবে বিক্রেতাদের দাবি বিক্রি কম হচ্ছে। সরেজমিনে দেখা যায়, যশোরের বড়বাজারে মুদি ব্যবসায়ীরা মসলা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন। মসলার বাজার জমে উঠেছে। জিরা ৬০০ থেকে ৬৫০, দারুচিনি ৫২০ থেকে ৪২০ টাকা, এলাচ ৪ হাজার ৩শ’ থেকে ৪ হাজার ৯শ’ টাকা, লবঙ্গ এক হাজার ২শ’ থেকে এক…
ঝিনাইদহ সংবাদদাতা পরিবারের সকলে আনন্দে ঈদ করার এক বুক স্বপ্ন নিয়ে এসেছিলেন ঈদের কেনাকাটা করতে। করেওছিলেন সব কেনাকাটা। স্বপ্ন নিয়ে ফিরছিলেন বাড়ি কিন্তু বিধিবাম পথেই ঘাতক ট্রাকের সাথে সংঘর্ষের পরিবারের সকলেই চলে গেলেন নিয়তির কোলে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকূপা। উপজেলা ভাটই বাজার সংলগ্ন তামাক সেন্টারের সামনে মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী সন্তানসহ নিহত হয়েছেন গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারসহ হুদা মাইলমারী গ্রামবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক। প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের তোজাম্মেল হক তোজাম জানান, ঈদের…
বেনাপোল সংবাদদাতা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মেডিকেল ভিসা নিয়ে তিনি ভারতে যাওয়ার সময় তাকে আটক করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আটক চেয়ারম্যান রেজাউল কবির বাগেরহাট জেলার মোল্লারহাট থানার বাওলা ইউনিয়নের চাদেরহাট গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর-অ০০৯৫৩৯১৫। পুলিশ জানান, রেজাউল কবিরের নামে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মামলা নং-২১, তারিখ- ২২ সেপ্টেম্বর ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/৫০২ পেনাল কোড। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের সকল পুলিশ অফিসারকে সতর্ক রাখা হয়। অবশেষে বিকেল ৪টার…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় ছুরিকাঘাতে নিহত সবুজ হত্যার ৯ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানা (২৮) আটক হয়েছে। এ সময় উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫জুন) ভোরে তাকে শার্শা থানার জামতলা টেংরা হাইস্কুলের সামনে থেকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক সোহেল রানা শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছেন বুধবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত নেহা পেট্রোল পাম্প সংলগ্ন নাভারণের দক্ষিণ বুরুজবাগানগামী একটি মাটির রাস্তায় সবুজ, রাজু ও কালু নামের ৩ যুবক মাঠে তাদের কলাবাগান পাহারা দিচ্ছিলেন। এমন সময় ওই পথ দিয়ে…
বাংলার ভোর ডেস্ক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন পর দেশে আবারও একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার তথ্য আপডেটে এ তথ্য পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গড় ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিনজন করোনা রোগী সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫০০ জন মারা গেছে। ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ, তার বয়স ৮১…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামে বিএনপি ও যুবদল নেতার বাড়িতে কাফনের কাপড়ের টুকরো, দা, চিরকুট, গোলাপ পানিসহ দাফনের যাবতীয় জিনিসপত্র রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে কে বা কারা এগুলো রেখে যায়। চিরকুটে লেখা আছে ‘তোরা চাচা ভাইপো এলাকায় যা শুরু করেছিস, তোদের সময় শেষ’। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। ভুক্তভোগীরা হলেন উপজেলার কাশিননগর ইউনিয়নের ইত্যা গ্রামের ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান সরদার ও তার ভাইপো যুবদলের সদস্য আবু তাহের। এই ঘটনায় ভুক্তভোগীরা দুপুরে মনিরামপুর থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও ভোক্তভোগীরা জানান, পাশাপাশি দুটি বাড়িতে থাকেন বিএনপি নেতা শাহজাহান সরদার ও যুবদল নেতা আবু তাহের। প্রতিদিনের…