Author: banglarbhore

সংবাদ বিজ্ঞপ্তি আমেরিকার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কাতার ক্যাম্পাসের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. হাসান মাহমুদ তার লেখা ‘বাঙালি মুসলমান প্রশ্ন’ বইটির ওপর আলোচনা সভায় বলেছেন, ১৮৭১ সালে একটি ‘সেনসাস’ (জনগণনা) প্রকাশের পর ১৮৮১ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজের সম্পাদিত পত্রিকায় দুইটি ‘আর্টিকেল’ লেখেন। ওই লেখাতে তিনি দেখাতে চেষ্টা করলেন; পূর্ববাঙলার গ্রাম-বাঙলায় এতো সংখ্যক মুসলমান কীভাবে আসলো। আর এইভাবে তিনি জাতির আলাপ শুরু করলেন। সেই আলাপে তিনি উপস্থাপন করলেন; জাতি আইডিয়াটা হলো বংশপরম্পরার। তিনি দেখালেন, জাতির পরিচয় জন্মগত। তার আলোচনায় ফোকাসটা ছিল ‘আর্য-রক্ত’। তিনি বাঙালি আর্য রক্তের উত্তরাধিকার বলে মনে করতেন। বাঙালিকে চার ধরনের উল্লেখ করেছেন বঙ্কিমচন্দ্র-‘আর্য, অনার্য, অনানার্য ও মুসলান। শনিবার…

Read More

বেনাপোল প্রতিনিধি বেনাপোলের রঘুনাথপুর গ্রামে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে। পুলিশ শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের পারিবারিক জীবনে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘাতক স্বামী রঘুনাথপুর গ্রামের মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহেনা (৪৫)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান ও স্ত্রী রেহানার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে স্বামী মনিরুজ্জামান প্রথমে নিজ স্ত্রীর রেহেনা খাতুনকে গলাটিপে হত্যা করে পরবর্তীতে নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি ভবনের ৬ষ্ঠ তলা থেকে দোলা মন্ডল নামে এক কলেজ ছাত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত দোলা বাঘারপাড়া উপজেলার ডেপখালি গ্রামের বাসিন্দা। এবং যশোর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দোলা মাইকপট্টি এলাকার একটি ভবনে ভাড়া থেকে কলেজে পড়াশোনা করতেন। তিনি গত ১১ জুন বাড়ি থেকে যশোর সদরের চাঁচড়া বর্মনপাড়ায় মামার বাড়িতে আসেন। পরে সেখান থেকে নিজ বাসায় চলে আসার পর বৃহস্পতিবার থেকে তার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় শুক্রবার রাত ৯ টার দিকে তার মামা খোঁজ নিতে এসে দেখেন তার ঘরে ভিতর থেকে…

Read More

খাজুরা সংবাদদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কর্ম ও সততার মাধ্যমে শত্রু-মিত্র উভয় পক্ষের কাছেই সম্মানিত ছিলেন। তিনিই বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার কৃতিত্ব ও অবদান সবচেয়ে বেশি। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম একথা বলেন। শুক্রবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা দল জহুরপুর ইউনিয়নের যাদবপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মহিলা দলের সভাপতি মদিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঈদের দিন ফুফু বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় সোহানা আক্তার নামে দশ বছর বয়সী এক শিশু। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ পুকুরের পানিতে ফেলা দেয় অভিযুক্ত ফুফাতো ভাই নাজমুস সাকিব নয়ন (১৯)। তারা প্রচার করে সোহানা নিখোঁজ হয়েছে। পরের দিন পুকুর থেকে সোহানার মরদেহ উদ্ধার হয়। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে হত্যার রহস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নাজমুস সাকিব নয়ন ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে। অভিযুক্ত নাজমুস সাকিব নয়ন (১৯) মণিরামপুরের মাছনা কাওমী মাদরাসার ছাত্র ও ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামের ইলিয়াস রহমানের ছেলে। নিহত সোহানা আক্তার ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও বায়সা-চাঁদপুর মাদ্রাসার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সকল ক‌বিরা সুন্দর, আমাদের সুন্দর প্রতি‌বেশী। সুন্দর প্রতি‌বেশী‌দের সা‌থে সময় কাটা‌লে শরীর মন ভাল থা‌কে। এ কথা বিজ্ঞানীরা প্রমাণ ক‌রে‌ছেন। এছাড়া কবিরা জ্ঞানের কথা বলেন, সমাজকে অর্থবহ বার্তা দেন। সর্বোপরি সা‌হিত্য সুন্দর কথা ব‌লে। এজন্য আপনা‌দের মা‌ঝে আমাদের ছু‌টে আসা। শুক্রবার সকাল ১০টায় যশোর ইন্সটিটিউট নাট্যকলা সংসদে দ্যোতনা সাহিত্য পরিষদ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দ্যোতনা সাহিত্য পরিষদ সভাপতি কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্ব ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুকুল হায়দার। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে ছাগলের মারধর করার ঘটনাকে কেন্দ্র করে লতিফুল ইসলাম (৪০) নামে এক রাইসমিল শ্রমিকের অণ্ডকোষ ধরে টান দিয়ে ছিড়ে নেয়ার অভিযোগ উঠেছে লাকি খাতুন নামের এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলাইপুর গ্রামে। আহত লতিফুল কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর কালীগঞ্জ থানা পুলিশ ওই রাতেই মিন্টু হোসেন নাকে পুলিশের ভুয়া ওসি পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করেছেন। আহত লতিফুল উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত লাকি খাতুন একই গ্রামের আব্দুল বাতেনের কন্যা। তিনি বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন। লতিফুল ইসলামের স্ত্রী কাকলী খাতুন জানান, তার একটি ছাগল ছাড়া পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী আব্দুল বাতেনের চাতালে যায়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ঢাকার বিমানবন্দর ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন, মামলার ১ নম্বর আসামি শার্শার দুর্গাপুর গ্রামের সেলিম মিয়া, তার বাবা মোমিন মিয়া, একই গ্রামের রমজান আলী ও আক্তার হোসেন। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দা ও লাঠি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর গ্রামের চেয়ারম্যানের মোড়ে পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেনের (৩০) ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো দা দিয়ে তার শরীরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডিবির অভিযানে ১৫শ পিস ইয়াবাসহ চার পেশাদার মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটকরা হলেন, মণিরামপুর উপজেলার ইত্তা পশ্চিমপাড়ার প্রদীপ কুমার ভট্টাচার্য, কেশবপুর উপজেলার মধ্যকুল খানপাড়ার রাসেল খান, মণিরামপুরের জাহিদ হাসান, শ্যামনগর গ্রামের শিমুল হোসেন। ডিবি জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে পালবাড়ি মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে এই চার মাদক কারবারিকে ১৫শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তারা সকলেই পেশাদার মাদক কারবারি। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Read More

নওয়াপাড়া সংবাদদাতা যশোরে ট্রেনে কেটে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই পুরুষ ঘটনাস্থলে মারা যান। তিনি অন্য এলাকা থেকে সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি মানসিক প্রতিবন্ধকতার কারণে দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআই যশোরের সদস্যরা ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছেন। যশোর রেলওয়ে পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে রাত সাড়ে ১১টার…

Read More