Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ইসরাফিল হোসেনের বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের ইউনুস আলী ইমন প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসরাফিল হোসেন। সংবাদ সম্মেলনে ইমন জানান, তিনি আরবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত ময়েন উদ্দিন। তারা চার ভাই দুর্গাপুর মৌজায় পৈত্রিকসূত্রে ১৭ শতক জমি পেয়েছেন। পতেঙ্গালী গ্রামের ইসরাফিল ও দানেচ আলী ২০১০ সালে দুর্গাপুর গ্রামের বুধাই মোড়লের কাছ থেকে ১৭ শতক জমি ক্রয় করে। দুর্গাপুর গ্রামের ওই একই দাগে ২০০৯ সালে তার দাদা বুধাই মোড়ল ১৭ শতক জমি তার চার ছেলেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ব্যস্ততম মুজিব সড়কে দড়াটানা সংলগ্ন যশোর বুক ডিপোতে মঙ্গলবার দুপুরে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের ক্যাশবাক্সের তালা ভেঙে চোরেরা এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যশোর বুক ডিপোর পরিচালক পারভেজ হোসেন জানান, তার প্রতিষ্ঠানটি মুজিব সড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচে অবস্থিত। তিনি সেখানে বই বিক্রির পাশাপাশি বিকাশ লেনদেনের কাজ করেন। দুপুরে জোহরের নামাজের সময় ক্যাশবাক্স তালা লাগিয়ে পাশের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকেদোকান দেখতে বলে তিনি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, ক্যাশবাক্সের তালা ভাঙা এবং টাকা উধাও। সেই সঙ্গে ওই ক্ষুদ্র ব্যবসায়ীকেও আর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আর্থিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা, আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানো, সাইবার নিরাপত্তা জোরদারের উদ্যোগ ও ব্যাংকিং সেবায় ডিজিটাল লেনদেনের প্রয়োগসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের আয়োজনে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপত্তা  শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ন্যাশনাল সিম্পোজিয়াম অন ব্লেসিং অব টেকনোলজিক্যাল অ্যাডভ্যান্সমেন্ট ইন দ্যা ফিনটেক ইন্ড্রাস্ট্রি: আনলোকিং ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইন্ড্রাস্ট্রি” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির এফবি বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে কুয়েতপ্রবাসী হাসান শেখ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে নিহতের বড়ভাই মুন্না শেখ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬/৭ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। এরই মধ্যে এজাহারভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৫ জন হলেন, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের শেখপাড়া এলাকার শাহজাহান শেখের ছেলে হাসিবুর রহমান সাগর (২৯), একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত ওহাব গাজীর ছেলে জয়নাল গাজী (৩২), শেখপাড়ার মৃত মাজেদ শেখের ছেলে জিলহজ্ব শেখ (২১), একই পাড়ার ইন্তাজ আলী শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে জামিল শেখ (১৯) ও তবিবুর শেখের ছেলে অহিদুজ্জামান শেখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যথাযোগ্য মর্যাদায় শহীদ আজিবর রহমান শেখরের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তৎকালীন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম এল) সক্রিয় সদস্য এবং প্রভাবশালী ছাত্র নেতা শহীদ শেখর ছিলেন দেশের গণআন্দোলনে অগ্রণী। দিবসটি পালনে শহীদ শেখর স্মৃতিরক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও শহীদের পরিবারের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় বেজপাড়া তালতলা কবরস্থানে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির পক্ষে সদস্য সচিব হাবিবুর রহমান মোহন, হারুন অর রশিদ, জিল্লুর রহমান ভিটু, মফিজুর রহমান রুন্নু, হাসান হাফিজুর রহমান, খবির শিকদার। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পক্ষে জেলা সম্পাদক তসলিম উর রহমান,  কাজী মামুনুর রশিদ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক “জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজন করতে চলেছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫। ১৮ জুন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় এই বিজ্ঞান মেলা। এই আয়োজনে যশোরের বিজ্ঞানসেবী সংগঠন জে.সি.বি বিজ্ঞান ক্লাব জাতীয় পর্যায়ে তাদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সুযোগ লাভ করেছে। শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতায় জে.সি.বি বিজ্ঞান ক্লাব কৃষি কাজে ব্যবহার উপযোগী একটি রোবট প্রকল্প – “ড্রিমস অব বাংলাদেশ (ডব)” তৈরি করেছে। ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়-এর নেতৃত্বে এই প্রকল্পটি তৈরি করেছে তার দল। দলের অন্যান্য সদস্যরা…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার দেবহাটার কুলিয়ার এলাকা থেকে বিপুল পরিমান মাদক সহ  সাবেক চেয়ারম্যানের ছেলে  ও ভারতীয় এক নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃতরা হলেন,  দেবহাটার কুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা  কামনুর গাজী। থানা পুলিশ জানায়, মাদক দ্রব্য আছে এমন গোপন খবর পেয়ে সোমবার  রাত ৯টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্পের  লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে শাওনের বাড়ীতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। এসময় সাবেক চেয়ারম্যানের ছেলে শাওন ও ভারতীয় নাগরিক কামানুর গাজী কে আটক করা হয়। পরে  শাওনের বাড়ী থেকে…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রথমে এসআই আশরাফ হোসেনকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। পরে সোমবার (১৬ জুন) যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন। জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর তারিখে উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্ত বয়ষ্ক তার সহপাঠি এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা মেয়ে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চায়। মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় উঠিয়ে নেয়। ছেলে হাজির করতে না…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রাম থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। সেসময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬ টি ককটেল ও ককটেল তৈরীর উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা   সাতক্ষীরার শ্যামনগরে নজির গাজী (৪৯) ও দিদারুল ইসলাম (৩৮) নামে দুই ’জলদস্যুকে’ আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টা ও ১১টার দিকে উপজেলার উপকুলবর্তী যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটক দুই জলদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির মোল্যা। এর আগে সোমবার রাত আটটার দিকে সুন্দরবন থেকে লোকালয়ে উঠে আসার সময় স্থানীয়দের ধাওয়ার মুখে অপর কয়েক সহযোগিসহ এসব জলদস্যুরা ছত্রভঙ্গ হয়ে যায়। আটকরা হলেন— শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের নওশাদ গাজী এবং…

Read More