Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে ধসে পড়েছে ব্রিজ, ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreSeptember 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ধসে পড়ছে ব্রিজ। মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ব্রিজের পর এবার ধসে পড়েছে সিংনগর ব্রিজ। এছাড়াও ব্রিজের চারপাশে ফাটল দেখা দেয়ায় হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।

এদিকে, ব্রিজের ক্ষয়ক্ষতির জন্য সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের দায়ি করে শুক্রবার সকাল ৮ টায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, ব্রিজটি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজের ওপর দিয়ে সিংনগর গ্রাম ছাড়াও আশপাশের ৮-১০ টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ এখন দুর্ভোগে পড়েছেন। কৃষক তাদের কৃষিপণ্য দর্শনা ও অন্যান্য যায়গায় নিয়ে যান। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেয়া করতে পারছেন না।

তিনি আরও বলেন, জীবননগর উপজেলার সিংনগর বাঁওড় কর্তৃপক্ষ বাঁওড়ের ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত না করায় পানির স্রোতের চাপে ব্রিজগুলো ভেঙে পড়েছে। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি বাঁওড় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে।

মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে মামুন হোসেন বলেন, আমাদের আগে থেকে কোনো সতর্কবার্তা ছাড়া সিংনগর বাঁওড় কতৃপক্ষ বাঁধ খুলে দিয়েছে। এতে করে ব্রিজ ভেঙে যাওয়া ছাড়াও, রাস্তা ধসে পড়েছে ও অনেক বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
মিরাজ হোসেন নামের আরেকজন বলেন, সিংনগর বাঁওড় কতৃপক্ষ তাদের নিজেদের লাভের জন্য বাঁধ দেয় ও বাঁধ খুলে দেয়। তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভাবে না।

মানববন্ধন অনুষ্ঠানে সিংনগর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। ব্রিজ ও রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে গ্রামবাসী প্রশাসনের কাছে সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও ক্ষতিপূরণের দাবি জানান।

প্রসঙ্গতঃ ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে সোমবার ভেঙেছে ভৈরব নদীর উপর মনোহরপুর গ্রামের একটি ব্রিজ। মঙ্গলবার রাতের কোন এক সময় সন্তোষপুর বাসস্ট্যান্ডের কাছে ব্রিজটি ভেঙে পড়েছে। এরপর বৃহস্পতিবার রাতের কোন এক সময় সিংনগর ব্রিজটির অধিকাংশ জায়গা ধসে পড়েছে। এছাড়া ব্রিজটির একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে।

এর আগে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন হোসেন মনোহরপুর ও সন্তোষপুর ব্রিজ দু’টি পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রিজগুলো দ্রুত পুননির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেন।

ক্ষতিপূরণ জীবননগর দাবি ব্রিজ মানববন্ধন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.