প্রেস বিজ্ঞপ্তি জয়তী সোসাইটি পরিচালিত শেখহাটির আমানত মহিলা উন্নয়ন সংগঠনের ৬০ ঊর্ধ্ব মায়েদের মাঝে বৃহস্পতিবার বিকেলে মৌসুমী ফল পাকা আম প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখহাটি সফিয়ার রহমান মডেল একাডেমির প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান, রুহুল আমীন। আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল কর্মী-কর্মকর্তা ও নেতা-নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ,বি,এম শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা ২২ মে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। দিবসটি পালনে এবছরও সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে সাতক্ষীরার শ্যামনগরে ‘প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সবুজ সংহতির সদস্য বনজীবী নারী শেফালী বিবি। এতে স্থানীয় যুব, পেশাজীবী, সাংবাদিক ও উন্নয়ন কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। মানবন্ধনে উপকূলীয় এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয়দের ভূমিকা ও কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে তা প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান ও…
খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ চত্বরে সুসজ্জিত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন যশোর-মাগুরা জেলার সীমান্তবর্তী চারটি ইউনিয়ন থেকে আসা কয়েকশ অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়। কলেজ প্রতিষ্ঠার পর নানা প্রতিবন্ধকতার কারণে এমন জমায়েত আগে কখনো হয়নি। এদিন ভ্যাপসা গরমে অনুষ্ঠানের ফাঁকে উপস্থিত সবাইকে শরবত পান করান শিক্ষার্থীরা। স্বস্তি ফিরে ঠাণ্ডা মাথায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। গরমে স্বস্তি ফেরাতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী এ উদ্যোগের কথা এখন সবার মুখে মুখে। শুধু তাই নয়; সবার জন্য ছিলো মধ্যাহৃভোজেরও আয়োজন। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস পেয়েছেন। বৃহস্পতিবার পৃথক দুইটি আদালত নাশকতার পৃথক দুইটি মামলায় এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। ২০১৪ সালের পহেলা অক্টোবর হযরত মোহাম্মদ (সা:) নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনার প্রতিবাদে আওয়ামী লীগের তৎকালীন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রেসক্লাবে যশোরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর…
# পুলিশের ধারণা ঘের নিয়ে বিরোধে হত্যা #প্রতিবাদে অগ্নিসংযোগ, নেতাকর্মীদের বিক্ষোভ বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের বাড়েদা গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজনীতির পাশিপাশি ঘের ব্যবসায়ী তরিকুল নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামের বাসিন্দা। মৎস্যঘের নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয়রা। ঘটনার পর পরেই তরিকুলের পক্ষের লোকজন পিল্টু বিশ্বাসসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পিল্টু বিশ্বাসসহ…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সুজানুর রহমান সুজাকে সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বহিস্কার করা হয়েছে। গত বুধবার উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক অনুমোদিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। এদিকে সভাপতির বহিস্কারের প্রতিবাদ জানিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ভৈরবা বাজারে বিক্ষোভ মিছিল করেছে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এরপর বৃহস্পতিবার দুপুরে মহেশপুর পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সদ্য বহিস্কার হওয়া সভাপতি সুজানুর রহমান সুজা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আমাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কারের আগে আমাকে কোন ধরনের নোটিশ করা হয়নি। পরে আমি তৎক্ষানিক ভাবে জেলা বিএনপির সভাপতির কাছে বহিস্কারের বিষয়ে…
# জন্ম নিবন্ধন নিয়ে বিপাকে অভিভাবকরা স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ টিকা কার্ডের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যশোর জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা অসংখ্য মানুষ। শুধু জেলা শহর নয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায় হাসপাতালেও ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশুদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এই কার্ডের অনুপস্থিতি বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। যা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, মূল টিকা কার্ড না থাকায় তাদের সন্তানদের জন্ম নিবন্ধন করাতে পারছেন না। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, টিকা কার্ড জাতীয়ভাবে ক্রয় বা মুদ্রণ বন্ধ থাকায় ফটোকপি দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছে। যশোর জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৫ থেকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতার ভোগান্তি বেড়েছে। খতিয়ান সংগ্রহ, নামজারি ও খারিজ আবেদন, জমির ভুল সংশোধন, হোল্ডিং নম্বর সংশোধন কিংবা জমির উন্নয়ন কর দিতে হয়রানির শিকার সাধারণ মানুষ। হয়রানির শিকার মানুষ ঝুঁকে পড়ছে দালাল চক্রের খপ্পরে। অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় সাধারণ মানুষের হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। ভুক্তভোগীরা জানান, একটি নামজারির আবেদন করতে প্রথমে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন লিখতে হচ্ছে। এরপরে জমির সমস্ত কাগজপত্র একত্রিত করে ইউনিয়ন ভূমি অফিসে যাচাই করার জন্য জমা দিতে হয়। ইউনিয়ন ভূমি অফিসে আবেদন জমা দিতে গিয়ে তৈরি হচ্ছে জটিলতা। নানা অজুহাতে সেখানে সময়ক্ষেপণ করা হয়। আবার অনেক সময় ইউনিয়ন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সিরাজুল ইসলাম কুটি হত্যা মামলায় অভিযুক্ত যুবমহিলা লীগ নেত্রী মাসুরা বেগম হাসির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মফিজুল ইসলাম ইমন। সংবাদ সম্মেলনে ইমন জানান, তার ভাই সিরাজুল ইসলাম কুটির ছেলে মেহেদী হাসানকে বিদেশে পাঠানোর জন্য হাসির সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি হয়। গত বছরের ৭ জুলাই হাসিকে নগদ ১২ লাখ টাকা দেয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ না হওয়ায় মতবিরোধ দেখা দেয়। পরবর্তীতে চলতি বছরের ২৯ মার্চ তারিখে অবশিষ্ট ৩ লাখ টাকা এবং পাসপোর্ট দিতে সিরাজুল ইসলাম কুটি ও মফিজুল ইসলাম ইমন হাসির…
বাংলার ভোর প্রতিবেদক বুধবার সন্ধ্যায় যশোর সদরের বসুন্দিয়া বাজারে যশোর-৪ নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা আমির বাঘারপাড়া অভয়নগর আসনের গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল। আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, অভয়নগর উপজেলা আমির অধ্যাপক শরিক হোসেন বাঘারপাড়া উপজেলা আমির রফিকুল ইসলাম, সেকেটারি আব্দুল জব্বার, আব্দুল আলিম, শরিফ বেলাল এবং বসুন্দিয়া ইউনিয়নের আমির মালনা রফিকুল ইসলাম। অনুরূপ আরো একটি সমাবেশ ঝিকরগাছা উপজেলার উদোগে উপজেলা কার্যালয়ে ভোট কেন্দ্র ভিত্তিক সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা…