Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পল্লী বিদ্যুৎ সমিতির সেবার নামে ভোগান্তির প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে লোডশেডিং ও বিদ্যুৎ সেবার নাজুক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, “চৌগাছার মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলা, যা এখন শিল্প ও ব্যবসার ক্ষেত্রে বিকাশমান, সেখানে দিনের পর দিন লোডশেডিংয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অথচ, পল্লী বিদ্যুৎ সমিতির কোনও কর্মকর্তা, ডিজিএম, এজিএম বা অন্য কেউ এখন পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি কেন চৌগাছায় এমন বৈষম্যমূলক বিদ্যুৎ বিভ্রাট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। বিএনপির তরুণদের ভাবনাকে মূল্যয়ন করছে। দলটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তরুণদের ভাবনাগুলোর সাথে মুরুব্বীরাও সক্রিয় অংশগ্রহণ করবেন। তাই শরীরের মতো মনেরও যত্ন নিতে হবে তরুণদের। ইতিবাচক চিন্তা করতে হবে। তরুণরা যাতে বিপথে না যায় তার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। এর মাধ্যমে সকল অসামাজিক কার্যকলাপ রোধ করা যায়। শুক্রবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর বিএনপি আয়োজিত সুস্থ তারুণ্যই দেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ…

Read More

মণিরামপুর সংবাদদাতাবাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশে দেশের চলমান পরিস্থিতিকে নেতিবাচক ইঙ্গিত দিয়ে আইনশৃংখলার বর্তমান পরিস্থিতিকে দায়ী করে কড়া হুশিয়ারি দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।শুক্রবার বিকালে পৌরশহরের মণিরামপুর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।যুব বিভাগ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কর্মপরিষদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর শাখার উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক।এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, জেলা জামায়াত সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রভাষক মনিরুল ইসলাম, নুর-ই-আলী নুর…

Read More

বাংলার খেলা প্রতিযোগিতা “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের রহমতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতাপূর্ণ খেলায় অংশগ্রহণ করে ‘বারিয়ালী ফুটবল একাদশ চৌগাছা’ বনাম ‘হযরত ফুটবল একাডেমি যশোর’। প্রতিযোগিতায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ‘হযরত ফুটবল একাডেমি যশোর’। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারবাজার ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন এবং রূপালী ব্যাংক যশোর শাখার এজিএম শহিদুল ইসলাম। ফাইনাল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল করীম যশোরী। বিক্ষোভ সমাবেশ শেষে দড়াটানা ভৈরব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে খুলনা বাসস্ট্যান্ড প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লী, কওমী মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ৪ দফা দাবি উত্থাপন করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিলো,২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে যশোরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শুক্রবার দিনব্যাপি ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমি রঙিন হয়ে উঠেছিল ৬০০ তরুণ ফুটবলারের পদচারণায়। একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্জেন্টিনার অ্যাম্বাসাডর মি. মারসেলো কারলোস সিসা। এ সময় ভাষা সৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন তিনি। এরপর ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন করতে এসে আর্জেন্টাইন রাষ্ট্রদূত জানালেন বাংলাদেশের ফুটবলের রঙিন ভবিষ্যৎ। আর তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের…

Read More

নারী পুরুষ শিশুরা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় পাশের বিলে আতংকে বাড়ি ফিরেনি পাড়াটির পুরুষ সদস্যরা তরিকুলের দাফন সম্পন্ন, মামলা হয়নিহাসান আদিত্যযশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামের বাড়েদা পাড়া। ভবদহ অঞ্চলের বিলের মধ্যে পাড়াটির অবস্থান। এই পাড়াটিতে দোচালা টিনের বাড়িতে এক ছেলেকে নিয়ে বসাবস করতেন মহিতুল বিশ্বাস ও স্মৃতি বিশ্বাস দম্পতি। সনাতন ধর্মাবলম্বীর মতুয়া সম্প্রদায়ের এই বাড়িতে বৃহস্পতিবার রাতে চলছিল পূজা অর্চনা। এমন মূর্হুতে কয়েকজন দুবৃর্ত্ত বাড়িতে এসে হামলা চালায়। প্রথমে লুটপাট, পরে অগ্নিসংযোগ করে। দুবৃর্ত্তদের দেয়া আগুনে দুটি ঘরের সকল জিনিসপত্র পুড়ে ছাই স্মৃতি বিশ্বাসের। নিস্তার পায়নি পাশের অবলা প্রাণীদের গোয়ালঘরটিও। সেখানেও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে সবকিছু।হামলা লুটপাটের ভয়বহতায় পরিবারের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে বেশি প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধূমপানের ক্ষতি সম্পর্কে বেশি বেশি প্রচারণা চালাতে হবে। সেই সাথে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। ধূমপানের কারণে সমাজ ও পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সানজিদা শরমিন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব ড. খ. ক. কবিরুল ইসলাম বলেছেন, কারিগরি শিক্ষা বাংলাদেশের মূল ভিত্তি। এই শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। কিন্তু বর্তমানে যেভাবে পরীক্ষা চলছে, তাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে যদি কোনো শিক্ষক বা কেন্দ্র সচিব নকল ও দুর্নীতির সাথে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আয়োজনে খুলনা বিভাগের ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. কবিরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য পরীক্ষা সুন্দর করা। আমি বা…

Read More

তালিকা দেখতে এখানে ক্লিক করুন বাংলার ভোর ডেস্ক ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয়। আশ্রয় দেয়া মানুষদের মধ্যে ৫৭৮ জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে, সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। 1-3.pdf এ অবস্থায়, ঢাকাসহ দেশের প্রায় সব…

Read More